প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের জনপ্রিয় বোতলজাত পানীয় জল প্রস্তুতকারক প্রতিষ্ঠান বিসলেরির পানীতে ক্যানসার সৃষ্টিকারী সম্ভাব্য উপাদান পাওয়া গেছে। দ্বিতীয়বারের পরীক্ষায়ও বিপদ কাটেনি। এ অবস্থায় প্রশ্ন উঠছে— নামি সংস্থার পানীতে যদি ক্যানসারের উপাদান থাকে, তাহলে স্টেশন-বাস চত্বরে বা ট্রেন-বাসে পথচলতি মানুষ যে পানি পান করছেন, তার গুণগত মান কেমন, তা স্পষ্ট হচ্ছে।
এ বিষয়ে রোববার (২২ নভেম্বর) ‘বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড’-এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের অনুমোদন দিয়েছে ভারতের খাদ্য নিরাপত্তা ও মান কর্তৃপক্ষ (এফএসএসএআই)। পরীক্ষাগারে দ্বিতীয়বার পরীক্ষার পরও সংস্থার প্যাকেটজাত পানীয়তে নমুনা নিরাপদ নয় বলে শনাক্ত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে খাদ্য নিয়ন্ত্রক সংস্থা এফএসএসএআই স্পষ্ট করেনি, ঠিক কোন ধরনের প্যাকেটজাত পানীয় ল্যাব পরীক্ষায় বিপজ্জনক বলে গণ্য হয়েছে।
সামাজিক মাধ্যমে এক পোস্টে খাদ্য নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস (এফএসএস) অ্যাক্ট-২০০৬’-এর অধীনে প্যাকেটজাত পানীয় সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের দায়ে তারা বিসলেরি ইন্টারন্যাশনালের বিরুদ্ধে আইনি পদক্ষেপ বা মামলা শুরুর অনুমোদন দিয়েছে।
এফএসএসএআই জানিয়েছে, তারা পরীক্ষার জন্য বিসলেরি ইন্টারন্যাশনালের ‘প্যাকেটজাত পানি’ (মিনারেল ওয়াটার বা খনিজ পানি নয়)-এর একটি নমুনা সংগ্রহ করেছিল। প্রাথমিক পরীক্ষায় দেখা যায়, সেই নমুনায় ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার চেয়ে বেশি। এরপর সংস্থার আবেদনের ভিত্তিতে নমুনাটির দ্বিতীয় দফা পরীক্ষাও করা হয়। সেই নমুনাতেও ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার মধ্যে ছিল না। ফলে ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট-২০০৬’-এর আওতায় সেটিকে ‘অসুরক্ষিত’ বলে ঘোষণা করা হয়েছে।
ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার এবং ইউএস ইপিএসহ বিশ্বব্যাপী স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক বিভিন্ন সংস্থা ব্রোমেটকে এমন একটি উপাদান হিসেবে চিহ্নিত করেছে, যা মানুষের শরীরে ক্যানসার সৃষ্টি করতে পারে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে— বিসলেরির মতো নামি সংস্থার পানীয়তে যদি এ ধরনের উপাদান পাওয়া যায়, তাহলে স্টেশন-বাস চত্বরে বা ট্রেনে-বাসে পথচলতি মানুষ যে পানি কিনে খাচ্ছেন, তার গুণগত মান কী রকম?
বিসলেরি ইন্টারন্যাশনাল ছাড়াও বসন্ত মশালা প্রাইভেট লিমিটেড, টিট-বিট ফুডস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং মীমাংসা ইন্ডাস্ট্রিজসহ আরও বেশ কয়েকটি সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে এফএসএসএআই। সেই সংস্থাগুলোর বিরুদ্ধে মামলা করার অনুমোদনও দেওয়া হয়েছে। নিয়মকানুন মেনে চলতে ব্যর্থ হওয়ায় নিয়ন্ত্রক সংস্থাটি উর্মি লাইফসায়েন্সেস এলএলপি এবং গৌড় আয়ুর্বেদিক স্টোরের লাইসেন্সও স্থগিত করেছে।
এফএসএসএআই আশা করছে— কনফেকশনারির বিরুদ্ধে একটি পণ্য প্রত্যাহারের নির্দেশ জারি করেছে, যেখানে সংস্থাটিকে তাদের আগে থেকে প্যাকেট করা চকোলেট-ভরা কুকিজ বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ সেগুলোও ‘অসুরক্ষিত’ বলে প্রমাণিত হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরে এফএসএসএআই খাদ্য ব্যবসা পরিচালনাকারী (এফবিও) এবং ই-কমার্স সংস্থাগুলোর বিরুদ্ধে প্রয়োগমূলক পদক্ষেপ জোরদার করেছে। নিয়ন্ত্রক সংস্থাটি এনার্জি ড্রিঙ্ক এবং অ্যালকোহলযুক্ত পানীয় প্রস্তুতকারকদের বিরুদ্ধেও অভিযান তীব্রতর করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন