প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মধ্যপ্রাচ্যে তিন মাস অবস্থানের পর যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস জর্জ ওয়াশিংটন মধ্যপ্রাচ্য ত্যাগ করেছে।
বুধবার (১৮ নভেম্বর) ইউএস নেভাল ইনস্টিটিউটের অনলাইন সংবাদমাধ্যম ইউএসএনআই নিউজ এই তথ্য প্রকাশ করেছে। আলজাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের একজন মুখপাত্র ইউএসএনআই নিউজকে জানিয়েছেন, জাপানভিত্তিক রণতরিটি বর্তমানে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের কার্যক্রম পরিচালনাধীন এলাকায় অবস্থান করছে। তবে, কোন যুদ্ধজাহাজগুলি ফিরেছে সে সম্পর্কে তিনি কোনো তথ্য প্রদান করেননি।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৯ আগস্ট যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের কার্যক্রম পরিচালনাধীন এলাকায় জর্জ ওয়াশিংটন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পৌঁছেছিল। এটি ইউএসএস আব্রাহাম লিংকনের স্থলাভিষিক্ত হতে সেখানে এসেছিল।
জর্জ ওয়াশিংটন চলে যাওয়ার আগে রোববার মধ্যপ্রাচ্যে পৌঁছেছে ইউএসএস থিওডোর রুজভেল্ট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুটি বিমানবাহী রণতরি স্ট্রাইক গ্রুপ রয়েছে। এর পাশাপাশি, ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ গত এপ্রিল থেকে আরব সাগরে অবস্থান করছে।
জর্জ ওয়াশিংটন জাপানের ইয়োকোসুকায় নিজ ঘাঁটিতে ফিরছে কি না, অথবা পথে কোনো বন্দরে যাত্রাবিরতি করবে কিনা, তা এখনো স্পষ্ট নয়। গত মে মাসের শেষ দিকে ইয়োকোসুকা থেকে রণতরিটি যাত্রা শুরু করেছিল।
জর্জ ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্যে পাঠানোর ফলে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের কোনো বিমানবাহী রণতরি ছিল না।
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের মধ্যে আঞ্চলিক উত্তেজনা অব্যাহত রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি দুই দেশের যৌথ হামলার মাধ্যমে এ যুদ্ধ শুরু হয়।
গত জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল। তবে, কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে মতবিরোধের কারণে এর বাস্তবায়ন থমকে যায়। এই নৌপথ জ্বালানি সরবরাহ ও পণ্য পরিবহণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং দুই দেশের বিরোধ অব্যাহত রয়েছে।
যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা চললেও, জুলাই থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দফায় দফায় সংঘাত ফিরে এসেছে। এই সংঘাতের প্রভাব পুরো অঞ্চলের অর্থনীতি ও রাজনীতিতে পড়েছে, যার প্রতিক্রিয়া আন্তর্জাতিক পরিসরেও ছড়িয়ে পড়েছে।
ওয়াশিংটন ও তেল আবিবের অভিযোগ, ইরান এমন পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে, যা ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের মিত্র আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তার জন্য হুমকি। তবে, তেহরানের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন