প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইসরাইলের সঙ্গে ১,৯৭৬ কোটি ৪০ লাখ রুপির একটি চুক্তি সম্পন্ন করেছে, যা ভারতের নৌবাহিনীর বারাক আকাশ প্রতিরক্ষাব্যবস্থার আধুনিকায়ন এবং পুরোনো যন্ত্রাংশ প্রতিস্থাপনের উদ্দেশ্যে করা হয়েছে।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা বুধবার জানিয়েছেন, গত ১৮ নভেম্বর নয়াদিল্লিতে ইসরাইল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (আইএআই) এর সঙ্গে এই চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ভারতের প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং উপস্থিত ছিলেন।
‘আদার ক্যাপিটাল প্রকিউরমেন্ট প্রসিডিউর’-এর আওতায় সম্পন্ন হওয়া এই চুক্তির মাধ্যমে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজে ব্যবহৃত বারাক পয়েন্ট ডিফেন্স মিসাইল সিস্টেমের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের ব্যাপক আধুনিকায়ন করা হবে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের ফলে ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় উন্নত প্রযুক্তি এবং সক্ষমতা যুক্ত হবে। পাশাপাশি, ভারতীয় নৌবাহিনীর জাহাজগুলোর আকাশ প্রতিরক্ষাব্যবস্থার কার্যকারিতা এবং সক্ষমতা বৃদ্ধি পাবে।
পুরোনো প্রযুক্তি এবং যন্ত্রাংশের কারণে সৃষ্ট সীমাবদ্ধতাগুলো দূর করার পাশাপাশি, নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলোর প্রতিরক্ষাসক্ষমতা আরও জোরদার করাই এই আধুনিকায়ন কর্মসূচির প্রধান লক্ষ্য।
সূত্র: দ্য টেলিগ্রাফ
আরএ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন