প্রিন্ট এর তারিখঃ ২৬শে নভেম্বর, ২০২৬ইং; ০৮:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ ২৬শে নভেম্বর, ২০২৬ইং; ০৮:০২ পি.এম
নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে আগুন দেয়ার মিথ্যা গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন
বগুড়ার নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে আগুন দেয়ার মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬শে নভেম্বর) দুপুরে উপজেলা বিএনপির উক্ত কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন উপজেলা ও পৌর বিএনপি সহ সহযোগী অঙ্গ সংগঠন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার।
লিখিত বক্তব্যে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে গত ২৪শে নভেম্বর নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে আগুন দেয়ার যে তথ্য প্রচার করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। মূলত কার্যালয়ের সামনে দোকানপাট ও বাসা বাড়ির ফেলে যাওয়া ময়লা আবর্জনার স্তুপে কে বা কাহারা আগুন ধরিয়ে দেয়। সেই আগুনের ভিডিও দুর থেকে ধারন করে AI প্রযুক্তির মাধ্যমে আগুনটি বড় দেখিয়ে সেটিকে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়। অথচ, বিএনপি কার্যালয়ে আগুন দেয়ার কোন ঘটনা ঘটেনি। কার্যালয়টি সম্পূর্ণ অক্ষত রয়েছে।
তিনি উল্লেখ করেন, বগুড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বাড়ি হওয়ায়, আবর্জনার স্তুপে আগুন দেয়ার ছোট্র ঘটনাকে রাজনৈতিক অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসররা সেটিকে নিয়ে মিথ্যা অপপ্রচারে নেমেছে। অথচ কার্যালয়ের ভিতরে কিংবা বাহিরে আগুনের কোন অস্তিত্ব নেই। সতরাং উক্ত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এমন মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হতে দেশবাসী সহ এলাকাবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে সঠিক চিত্র তুলে ধরার মাধ্যমে এইসব অপপ্রচারের মূখোশ উন্মোচন করতে গণমাধ্যম কর্মীদের প্রতি উদার্থ আহ্বান জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম ও ইয়াসিন আলী, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে. এম. শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ও এনামুল হক বাচ্চু, উপজেলা যুবদলের সংগঠক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, গোলাপ হোসেন, সাবেক পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক রঙ্গিন, যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মুসা, কুরবান আলী, ভারপ্রাপ্ত সদস্য সচিব আ. হাকিম রিন্টু, উপজেলা কৃষক দলের সভাপতি ইস্কেন্দার মির্জা মিঠু, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মন্ডল পৌর কৃষক দলের সভাপতি সুশান্ত কুমার শান্ত, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক মো.নূরনবীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"