প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রত্যক্ষদর্শী ও যাত্রাবাড়ী থানার পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর সোয়া দুইটার দিকে থানার পিছনে হঠাৎ করে বিকট শব্দ শোনা যায়।
প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্বৃত্তরা একটি চলন্ত গাড়ি থেকে থানার পিছনে, মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নিচে একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় সেখানে ব্যাপক বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। ঘটনার সময় যাত্রাবাড়ী এলাকায় যানবাহন এবং মানুষের চলাচল ছিল।
হঠাৎ ককটেল বিস্ফোরণের ফলে পথচারী ও স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। জীবন রক্ষার জন্য মানুষ দিগ্বিদিক ছুটতে শুরু করে এবং অনেকে আশপাশের দোকান বা ভবনে আশ্রয় নিতে বাধ্য হয়। চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। তবে এতে আহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি।
যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. রুবেল হাওলাদার পিপিএম বলেন, দুপুর আনুমানিক সোয়া দুইটার দিকে থানার পিছনে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। আশপাশের সিসি ফুটেজ সংগ্রহ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন