প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় অভিযান পরিচালনা করে ৯২.৩৬ ঘনফুট সেগুন কাঠ জব্দ করেছে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি), যার বাজারমূল্য ৪ লাখ ১৫ হাজার ৬২০ টাকা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রূপকারী ইউনিয়নের বড়াদম এলাকায় এই অভিযানটি অনুষ্ঠিত হয়।
বিজিবির সূত্র অনুযায়ী, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) অধিনায়কের নির্দেশে হাবিলদার মো. আক্তারুজ্জামানের নেতৃত্বে একটি টহল দল বড়াদম এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন ৯২.৩৬ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করা হয় এবং তা জব্দ করা হয়। জব্দকৃত কাঠের আনুমানিক মূল্য ৪ লাখ ১৫ হাজার ৬২০ টাকা।
মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি জানান, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিতভাবে চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তিনি উল্লেখ করেন যে, চোরাকারবারিরা বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানের চেষ্টা চালাচ্ছে, তবে বিজিবি গোয়েন্দা নজরদারি ও আভিযানিক টহল কার্যক্রমকে জোরদার রেখেছে।
তিনি আরও বলেন, চোরাচালান প্রতিরোধে মারিশ্যা জোনের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন