প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাঙ্গামাটি, ২৩ নভেম্বর ২০২৬ : সনাতন ধর্মাবলম্বীদের জন্য অন্যতম প্রধান ধর্মীয় ঐতিহ্যবাহী রাস উৎসব ও মেলা রাঙ্গামাটিতে শুরু হয়েছে।
আজ সোমবার থেকে শুরু হওয়া এই চারদিন ব্যাপী উৎসবটি উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে।
রাস উৎসবকে কেন্দ্র করে পর্যটন শহর রাঙ্গামাটির তবলছড়িতে প্রায় ৯৫ বছর আগে প্রতিষ্ঠিত শ্রী শ্রী গৌর নিতাই আশ্রমে বিভিন্ন ধর্মীয় আয়োজন শুরু হয়েছে। মন্দির প্রাঙ্গণের ধর্মীয় কার্যক্রমের পাশাপাশি শহরের তবলছড়ি এলাকার মাঝের বস্তিতে অবস্থিত শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মেলার আয়োজন করা হয়েছে। মেলায় শতাধিক স্টল স্থাপন করা হয়েছে।
প্রতি বছরের মতো এবারও উৎসবটিকে আকর্ষণীয় ও জাঁকজমকপূর্ণ করার জন্য স্থানীয় পূজা কমিটি বিভিন্ন প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন মন্দিরের পুরোহিত বিশু চক্রবর্তী।
তিনি উল্লেখ করেন, গতকাল ২২ নভেম্বর রাত থেকে ধর্মীয় আচারের মাধ্যমে উৎসবের কার্যক্রম শুরু হয়েছে। এই রাস উৎসব চলবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন