প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের রাজধানী দিল্লির পূর্বাঞ্চলের প্রীত বিহারের একটি ক্যাফেতে রাতভর পার্টির পর ২২ বছর বয়সী এক তরুণী তাঁর সহকর্মীদের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ করেছেন। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে দুই নারীও রয়েছেন। অন্য তিন সন্দেহভাজন পলাতক রয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। পুলিশের সূত্রে জানা গেছে, সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে ঘটনাটি ঘটে। অভিযোগকারী তরুণী ও অভিযুক্তরা পূর্ব দিল্লির কারকারডুমা এলাকার ক্রস রিভার মলের ক্যাফে-৮-এ কর্মরত ছিলেন।
পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার রাতে তরুণীসহ আটজন সহকর্মী প্রীত বিহারের সলতানাত ক্যাফেতে একটি পার্টিতে অংশ নেন। রাত সাড়ে ১১টার দিকে ক্যাফেটি বন্ধ হয়ে গেলেও দলের একজনের কাছে চাবি থাকায় তাঁরা ভেতরে অবস্থান করেন। সেখানে পানাহার ও নাচ চলতে থাকে। মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে তাঁরা ক্যাফে ছেড়ে যান।
তরুণীর অভিযোগ, পার্টির সময় দলের দুই পুরুষ সদস্য তাঁকে ধর্ষণ করেন। এ সময় অন্য সদস্যরা তাঁদের সহায়তা করেন। পরে তিনি পুলিশের কাছে অভিযোগ করেন।
পুলিশ এ ঘটনায় চার পুরুষ ও দুই নারীসহ মোট ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তাঁদের মধ্যে দুই নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি তিনজনকে ধরতে অভিযান চলছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। তথ্যসূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন