প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ক্ষমতায় টিকে থাকার সম্ভাবনা বৃদ্ধি করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোপনে ইরানের বিরুদ্ধে একটি সামরিক অভিযানের প্রস্তুতি নিতে গোয়েন্দা সংস্থা মোসাদকে নির্দেশ দিয়েছেন, যা তিনি নিজ দেশের মন্ত্রিসভা ও সেনাপ্রধানকে না জানিয়ে করেছেন। এই তথ্যটি মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট চারটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে প্রকাশ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহু মোসাদ প্রধান রোমান গোফমানকে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এই অভিযানের পরিকল্পনা করতে বলেন। এ বিষয়ে ইসরায়েলি মন্ত্রিসভা কিংবা প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিরকে কিছুই জানানো হয়নি।
চলতি মাসের শুরুতে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর একটি প্রতিবেদনে জানানো হয়েছিল যে, ২৭ অক্টোবরের নির্বাচনের পূর্বে নেতানিয়াহু ও গোফমান ইরানে একটি অভিযানের পরিকল্পনা করেছিলেন। অন্যান্য শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের বিরোধিতা সত্ত্বেও এই পরিকল্পনা করা হয়েছিল। তবে যুক্তরাষ্ট্র দুর্ঘটনাবশত এই পরিকল্পনার বিষয়টি জেনে ফেলায় শেষ পর্যন্ত তা স্থগিত করা হয়।
সূত্রগুলো আরও জানায়, নেতানিয়াহুর সাবেক সামরিক সচিব এবং বর্তমান মোসাদ প্রধান রোমান গোফমান গত সপ্তাহে ওয়াশিংটন ডিসি সফর করেন। সেখানে তিনি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার বিষয়ে হোয়াইট হাউসের কর্মকর্তাদের রাজি করানোর চেষ্টা করেন বলে জানা গেছে।
এদিকে, নির্বাচনের আগে ইরানে সম্ভাব্য হামলার বিষয়ে নেতানিয়াহুর পরিকল্পনার ঘোর বিরোধিতা করেছিলেন আইডিএফ প্রধান ইয়াল জামির। মোসাদের ওই গোপন অভিযান বাস্তবায়িত হওয়ার আগেই তিনি বিষয়টি জেনে গিয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে ইসরায়েলের এক নিরাপত্তা কর্মকর্তা আইডিএফ-কে অন্ধকারে রেখে কোনো অভিযানের পরিকল্পনা করার বিষয়টি অস্বীকার করেছেন। সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট, দ্য টাইমস অব ইসরায়েল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন