প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক সংসদ সদস্য এবং ১১-দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
তিনি বৃহস্পতিবার এক বিবৃতিতে উল্লেখ করেন, "একটি রাজনৈতিক দলের চেয়ারম্যানের গাড়িতে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক ও উদ্বেগজনক।" তিনি আরও বলেন, "এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের গণতান্ত্রিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য মারাত্মক হুমকিস্বরূপ। রাজনৈতিক বিরোধের জেরে এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।"
ড. হামিদুর রহমান আযাদ বলেন, "দেশে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব।" তিনি সতর্ক করেন যে, "কোনো রাজনৈতিক দলের নেতা কিংবা সাধারণ নাগরিক যেন সন্ত্রাসী হামলার শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।" তিনি উল্লেখ করেন, "এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে ভূমিকা পালন করতে হবে।"
তিনি আরও বলেন, "আমি অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অগ্নিসংযোগে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।" তিনি সরকারের প্রতি দাবি জানান, "রাজনৈতিক সহিংসতা, সন্ত্রাস ও নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টির অপচেষ্টা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন