প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মন্ত্রিপরিষদ বিভাগ আগামী ৩০ নভেম্বরের মধ্যে সাবলেটের ভাড়াটিয়াকে অপসারণের নির্দেশনা প্রদান করেছে। বরাদ্দকৃত বাসায় বসবাসের জন্য এই নির্দেশনা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ‘মন্ত্রিপরিষদ বিভাগের কোটাভুক্ত বাসা/ফ্ল্যাটে সাবলেট/ভাড়া বন্ধকরণ’ শীর্ষক নির্দেশনা প্রকাশ করা হয়।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, সরকারি আবাসন পরিদপ্তর গত ২৯ অক্টোবর সাবলেট/ভাড়া বন্ধকরণ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করে। এ ছাড়া, ৯ নভেম্বর অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বিভাগের কোটাভুক্ত বাসা বরাদ্দ কমিটির সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে, কোটাভুক্ত বাসা/ফ্ল্যাটের বরাদ্দ প্রাপক তার বরাদ্দকৃত বাসা/ফ্ল্যাটের সম্পূর্ণ বা আংশিক অংশ সাবলেট/ভাড়া প্রদান করতে পারবেন না।
যারা ইতোমধ্যে সাবলেট/ভাড়া প্রদান করেছেন, তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে, আগামী ৩০ নভেম্বরের মধ্যে সাবলেট/ভাড়াটিয়াকে অপসারণ করে বরাদ্দকৃত বাসায় অবস্থান করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, উল্লিখিত সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর যদি কোনো বাসায় সাবলেট/ভাড়া পাওয়া যায়, তবে বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২ অনুযায়ী বরাদ্দ প্রাপকের বরাদ্দ বাতিলসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন