প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কিরগিজস্তানের ৮০ জন নবমুসলিম ইসলাম গ্রহণের পর পবিত্র মক্কা ও মদিনা সফরের সুযোগ পেয়েছেন। তাদের প্রত্যেককে উমরাহ পালনের জন্য একটি ভ্রমণ প্যাকেজ উপহার দেওয়া হয়েছে। এই আয়োজনটি দেশের বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের মধ্যে ইসলাম গ্রহণের আগ্রহ এবং ধর্মীয় সম্প্রীতি গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে করা হয়েছে।
এই তথ্যটি কিরগিজস্তানের মুসলিমদের ধর্মীয় পরিদপ্তর (এসডিএমকে) জানিয়েছে। রাজধানী বিশকেকের ইমাম সারাখসি মসজিদে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে নবমুসলিমদের হাতে উমরাহর প্যাকেজ তুলে দেওয়া হয়।
উমরাহর প্যাকেজ পাওয়া ব্যক্তিদের মধ্যে ৫৫ জন রুশ জাতিগোষ্ঠী এবং ২৫ জন কোরীয় বংশোদ্ভূত। একটি ভ্রমণ সংস্থা এই দাতব্য উদ্যোগটি দেশটির মুসলিমদের ধর্মীয় পরিদপ্তরের সঙ্গে যৌথভাবে আয়োজন করে।
অনুষ্ঠানে উপ-মুফতি রাফাইল তাতিকভ উপস্থিত ছিলেন। তিনি নবমুসলিমদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন, তাদের জন্য দোয়া করেন এবং নিরাপদ সফরের কামনা করেন।
ভ্রমণ সংস্থাটির প্রধান মাদালি ওইতেমিরভ জানান, বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সম্প্রীতি গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। উমরাহ সফরে দলটি সৌদি আরবের পবিত্র মক্কা ও মদিনার বিভিন্ন ধর্মীয় স্থাপনা পরিদর্শন করবে।
বিশ্বজুড়েও মুসলিম জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের ২০২৫ সালের এক গবেষণা অনুযায়ী, ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে বিশ্বে মুসলিম জনসংখ্যা বেড়েছে প্রায় ৩৪ কোটি ৭০ লাখ। তবে এই বৃদ্ধির প্রধান কারণ জন্মহার ও জনসংখ্যাগত পরিবর্তন; শুধুমাত্র ইসলাম গ্রহণের কারণে নয়।
উল্লেখ্য, হজের মতো উমরাহ পালনের জন্য নির্দিষ্ট কোনো সময় নেই। ইসলামি বর্ষপঞ্জির যেকোনো সময় মুসলমানরা উমরাহ পালন করতে পারেন। সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন ও পিউ রিসার্চ সেন্টার।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন