প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর নারী বিভাগে শিরোপা অর্জন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহিলা ‘এ দল’। রবিবার (২২ নভেম্বর) কক্সবাজার সমুদ্রসৈকতে অনুষ্ঠিত ফাইনালে আনসার-ভিডিপি বাংলাদেশ পুলিশ মহিলা ‘এ দল’কে ২-১ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ফাইনালে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার মাধ্যমে দুর্দান্ত কৌশল, নৈপুণ্য ও দৃঢ় মনোবলের পরিচয় দেন আনসারের নারী খেলোয়াড়রা।
এই সাফল্যের জন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বিজয়ী দলের খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানান। তিনি একইসাথে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল দলকে শুভেচ্ছা জানান। তিনি আশা প্রকাশ করেন যে, এই বিজয় বাহিনীর খেলোয়াড়দের ভবিষ্যতে আরো ভালো ফল অর্জনে অনুপ্রাণিত করবে।
১৮ থেকে ২২ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় নারী বিভাগে ১২টি এবং পুরুষ বিভাগে ২৪টি দল অংশগ্রহণ করে। নারী বিভাগে আনসার-ভিডিপির মহিলা ‘এ দল’ চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি মহিলা ‘বি দল’ তৃতীয় স্থান অর্জন করে।
অন্যদিকে, পুরুষ বিভাগে আনসার-ভিডিপি ‘বি দল’ চতুর্থ স্থান লাভ করে। পুরুষ ‘এ দল’ কোয়ার্টার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে। জননিরাপত্তা ও সামাজিক সুরক্ষায় দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জাতীয় ক্রীড়াঙ্গনেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে। বিচ ভলিবলে এবারের অর্জন বাহিনীর ক্রীড়া সক্ষমতা ও উৎকর্ষ সাধনের প্রচেষ্টাকে আরো এগিয়ে নিয়ে যাবে বলে সংশ্লিষ্টরা প্রত্যাশা করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন