প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এ যেনো টাকার খনি! দান সিন্দুক খোলার পর পরই মিলছে বিপুল পরিমাণ টাকা। প্রতিবারই আগের রেকর্ড ভেঙে যাচ্ছে।
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানসিন্দুক থেকে এবার রেকর্ড পরিমাণ ১৮ কোটি, ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা উদ্ধার করা হয়েছে। এটি এখন পর্যন্ত দানসিন্দুক থেকে প্রাপ্ত সর্বাধিক অর্থ। এর আগে ২৭ জুন পাগলা মসজিদের দানবাক্স থেকে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া গিয়েছিল।
১৫টি দানসিন্দুক থেকে প্রাপ্ত ৫১ বস্তা টাকা গুণতে প্রায় ৯ ঘণ্টা সময় লেগেছে। গণনা শেষে শনিবার (২১ নভেম্বর) রাত ১০টায় টাকার পরিমাণ জানা যায়। নগদ টাকার পাশাপাশি বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকারও পাওয়া গেছে।
টাকা গণনার পর পাগলা মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফ বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার পাওয়া টাকার বাইরে, পাগলা মসজিদের দানসিন্দুক থেকে এ পর্যন্ত প্রায় ১৩৩ কোটি টাকা মসজিদের ব্যাংক হিসাবে জমা রয়েছে। এছাড়াও দানবাক্স থেকে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও ১২ কেজি ৬৯০ গ্রাম রূপা এবং ১৭টি দেশের বিপুল পরিমাণ মুদ্রা জেলা প্রশাসকের ট্রেজারিতে সংরক্ষিত রয়েছে। আজ দানসিন্দুকে পাওয়া টাকার পরিমাণ মিলে মোট দাঁড়ালো ১৫১ কোটি, ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা।
জানা গেছে, শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় কিশোরগঞ্জ-১ আসনের এমপি মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের নিচতলায় বিভিন্ন স্থানে থাকা দানসিন্দুকগুলো একে একে খোলা হয়। এরপর ৫১টি প্লাস্টিকের বস্তাভর্তি টাকা দ্বিতীয় তলায় নিয়ে যাওয়া হয়। মেঝেতে ঢেলে সকাল ৯টায় গণনার কাজ শুরু হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন