প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম মন্তব্য করেছেন যে, আগামী মাসেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির চূড়ান্ত পতন ঘটবে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি উল্লেখ করেন, "এই ডিসেম্বরেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতির চূড়ান্ত কবর রচনা করবে বাংলাদেশের জনগণ ইনশাআল্লাহ।"
ভিপি সাদিক কায়েম একই বিবৃতিতে অভিযোগ করেন, ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক এবং জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। তিনি জানান, গভীর রাতে মুসাদ্দিকের ফুফুর বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়েছে। এই হামলার ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেছেন ডাকসু ভিপি।
সাদিক কায়েম বলেন, "ডাকসুর সাহিত্য সম্পাদক ও জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে ফ্যাসিস্ট লীগের সন্ত্রাসীরা।" তিনি উল্লেখ করেন, "গতকাল গভীর রাতে মুসাদ্দিকের ফুফুর বাড়িতেও কাপুরুষের মতো আগুন দিয়েছে এই সন্ত্রাসী বাহিনী।"
ডাকসু ভিপি সাম্প্রতিক অস্থিরতা ও সহিংসতার প্রসঙ্গ টেনে বলেন, আগস্টে পালিয়ে যাওয়া দেশের শত্রুরা আবারও নতুন হিংস্রতা নিয়ে ফিরে এসেছে এবং চোরাগোপ্তা হামলা, অগ্নিসংযোগ ও সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধ ঘোষণা করেছে। তবে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন যে, দেশের জনগণ আগামী ডিসেম্বরেই এই অপশক্তির রাজনীতির চূড়ান্ত কবর রচনা করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন