০৩:১৩ পি.এম
বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখে বাড়িতে ফিরে কুষ্টিয়ায় এক আর্জেন্টিনা সমর্থক আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটে সোমবার (২০ জুলাই) ভোরে ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ এলাকায়। মৃত্যুবরণকারী সুমন সরদার (৩০) একই এলাকার মো. আবজাল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন। পুলিশ এবং পারিবারিক সূত্রে জানা যায়, সুমন আর্জেন্টিনা ফুটবল দলের একজন সমর্থক। তিনি রাতে বন্ধুদের সঙ্গে বসে বিশ্বকাপের ফাইনাল খেলা দেখেন এবং একসঙ্গে খাওয়া-দাওয়াও করেন। তার পর বাড়ি ফেরার পর স্ত्री জেনি খাতুনের সঙ্গে তার ঝগড়া হয়। পরে স্ত্রী ঘুমিয়ে পড়লে সুমন ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে আজ সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমান জানান, সুমন আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক ছিলেন। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য এবং আর্জেন্টিনার পরাজয়, ঠিক কি কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন