ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

নাসিরনগরে হাত-পা বাঁধা অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার


নাসিরনগরে হাত-পা বাঁধা অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সরকারি কলেজ সংলগ্ন এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলের দিকে স্থানীয় এক ব্যবসায়ী তার গুদামে কর্মরত কারিগরদের কাজ শেষে বিদায় দেওয়ার পর প্রস্রাব করতে গেলে সেখানে মুখে টেপ ও হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা যুবকের লাশটি দেখতে পান। এরপর তিনি স্থানীয় এক বাসিন্দাকে খবর দেন এবং পরে থানায় বিষয়টি জানানো হয়।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় গরুবাহী ট্রলি খাদে পড়ে ব্যবসায়ী হেলাল উদ্দিন নিহত

খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে। প্রাথমিক তদন্তের প্রয়োজনে অতিরিক্ত সিআইডি পুলিশকেও খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা পুলিশের একজন কর্মকর্তা।

নিহত যুবকের পরিচয় শনাক্তে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় বিস্তারিত জানতে প্রতিবেদন প্রকাশ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের পর গাড়িচালকের মন্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৫২ পি.এম


এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের পর গাড়িচালকের মন্তব্য

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় মামা ওবায়দুর রহমান হত্যাকাণ্ডের সন্দেহ প্রকাশ করেছেন। তিনি গাজী নজরুল ইসলামের গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছেন একসময়।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের লাশ উদ্ধার করে পুলিশ।

লাশ উদ্ধারের পর এক জাতীয় গণমাধ্যমকে ফোনে ওবায়দুর রহমান বলেন, "মরিয়ম তার কাছে মেয়ের মতো ছিলেন। তার লেখাপড়ার খরচও তিনি বহন করতেন। এ ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত বলেও জানান।"

শেষ কয়েক দিনে মরিয়মের সঙ্গে কী ঘটেছিল, সামাজিক মাধ্যমে ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন কিনা কিংবা পারিবারিক কোনো বিরোধ ছিল কিনা, এসব বিষয়ে জানতে চাইলে ওবায়দুর রহমান বলেন, "ওই ঘটনার পর তিনি তাদের সঙ্গে আর যোগাযোগ রাখেননি।"

তবে তিনি দাবি করেন, মরিয়মের সঙ্গে গাজী নজরুল ইসলামের বিয়ে জোর করে হয়েছিল। গাজী নজরুলের কিছু কর্মকাণ্ড তিনি মেনে নিতে পারেননি বলেও জানান।

এদিকে মরিয়মের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে। কেউ কেউ দাবি করছেন, এর আগে ছড়িয়ে পড়া একটি ব্যক্তিগত ভিডিওকে কেন্দ্র করে মরিয়ম মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। তবে এসব দাবির সত্যতা এখনো স্বাধীনভাবে নিশ্চিত হয়নি।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে সাতক্ষীরা-৪ আসন থেকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন গাজী নজরুল ইসলাম। চলতি বছর তার একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে এক তরুণীর সঙ্গে তাকে দেখা যায়। পরে গাজী নজরুল ইসলাম জানান, ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন।

মরিয়ম খাতুনের লাশ উদ্ধারের পর গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।

তবে মরিয়মের মৃত্যু হত্যাকাণ্ড, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে হয়েছে, এ বিষয়ে এখনো পুলিশের পক্ষ থেকে চূড়ান্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। মৃত্যুর পেছনে কারও প্ররোচনা ছিল কিনা, সেটিও তদন্তের বিষয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৩ মাদক মামলার আসামি দীঘিনালার ‘মাদক সম্রাট’ আরিফ মাদকসহ গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ লোকমান হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৫৩ পি.এম


১৩ মাদক মামলার আসামি দীঘিনালার ‘মাদক সম্রাট’ আরিফ মাদকসহ গ্রেপ্তার

খাগড়াছড়ির দীঘিনালায় ৪০০ গ্রাম গাঁজাসহ মোঃ আরিফ হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, এলাকায় তিনি ‘মাদক সম্রাট আরিফ’ নামে পরিচিত। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগের ১৩টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ৩ নম্বর কবাখালী ইউনিয়নের শান্তিপুর চার রাস্তার মোড়ের পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, রোববার রাত ১১টা ৫৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, শান্তিপুর চার রাস্তার মোড়ে এক ব্যক্তি গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে এসআই মোহাম্মদ ইব্রাহিম খলিলউল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল রাত ১২টা ১৫ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যদের সহায়তায় তাঁকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তাঁর নাম আরিফ হোসেন বলে জানা যায়।

পুলিশের ভাষ্য, উপস্থিত সাক্ষীদের সামনে আরিফের দেহ তল্লাশি করে তাঁর ডান হাতে থাকা সাদা রঙের বাজারের ব্যাগ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ৪০০ গ্রাম কথিত গাঁজা উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকার মাধ্যমে মাদকটি জব্দ করা হয়।

গ্রেপ্তার আরিফ হোসেন দীঘিনালা উপজেলার ৩ নম্বর কবাখালী ইউনিয়নের দক্ষিণ মিলনপুর-পাবলাখালী এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মোঃ আব্দুর রশিদ মিয়া এবং মায়ের নাম মোছাঃ জনু বিবি।

এ ঘটনায় এসআই মোহাম্মদ ইব্রাহিম খলিলউল্লাহ বাদী হয়ে দীঘিনালা থানায় মামলা করেছেন। থানার এফআইআর নং-০২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার টেবিল ১৯(ক) অনুযায়ী রুজু করা হয়েছে।

 

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, মাদকের বিরুদ্ধে দীঘিনালা থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে চলছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতাও প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউইয়র্কে সোমবার ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মাখোঁ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:০২ পি.এম


নিউইয়র্কে সোমবার ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মাখোঁ

ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৬ : জানা গেছে যে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার নিউইয়র্কে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে বৈঠক করবেন। এই তথ্যটি হোয়াইট হাউসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

বর্তমানে দুই নেতা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণের জন্য নিউইয়র্কে অবস্থান করছেন।

বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ট্রাম্পের রোববার সন্ধ্যায় প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, স্থানীয় সময় সোমবার বিকেল ৫টা ৩৫ মিনিটে দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মাখোঁ কানাডার আটলান্টিক উপকূলের কাছে অবস্থিত ছোট্ট ফরাসি ভূখণ্ড সাঁ-পিয়ের ও মিকেলোঁ সফর শেষে নিউইয়র্কে পৌঁছেছেন। সেখানে তিনি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠক করেছেন।

ফরাসি প্রেসিডেন্টের পরিকল্পনা রয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও বৈঠক করার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্লু ইকোনমি বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত : শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:০২ পি.এম


ব্লু ইকোনমি বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন মন্তব্য করেছেন যে, বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতিতে সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনমি একটি গুরুত্বপূর্ণ খাত হতে পারে।

তিনি উল্লেখ করেন, ‘বাংলাদেশের সমুদ্রসীমায় থাকা বিপুল সম্পদ কাজে লাগাতে শিক্ষা ও গবেষণায় গুরুত্ব দিতে হবে। সুনীল অর্থনীতি ও সার্কুলার ইকোনমিকে কেন্দ্র করে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে।’

সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বল রুমে অনুষ্ঠিত দ্বিতীয় চীন-বাংলাদেশ প্রশাসনিক অভিজ্ঞতা বিনিময় বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের অন্যতম বড় সম্পদ বিশাল জনগোষ্ঠী। এই জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের পাশাপাশি সমুদ্রসম্পদের সম্ভাবনাও কাজে লাগাতে হবে।’

বাংলাদেশের সমুদ্রসীমায় ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল রয়েছে। এই বিশাল সামুদ্রিক অঞ্চলের সম্পদ ও সম্ভাবনা নিয়ে শিক্ষা ও গবেষণা আরো এগিয়ে নেওয়া প্রয়োজন।

তিনি উল্লেখ করেন, সুনীল অর্থনীতি নিয়ে চীনের গবেষক ও অধ্যাপকরাও কাজ করছেন। এ বিষয়ে দুই দেশের মধ্যে জ্ঞান ও গবেষণা বিনিময়ের সুযোগ রয়েছে। সমুদ্রসম্পদের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনাতেও আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দিতে হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা (টিভিইটি) খাতে বিনিয়োগ বাড়িয়ে দক্ষ মানবসম্পদ তৈরি করতে হবে।’ সম্প্রতি চীন সফরে দেশটির শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে তৈরি হওয়া সংযোগ দেখেছেন বলেও জানান তিনি। এ অভিজ্ঞতা বাংলাদেশের কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘শিক্ষা ও গবেষণার মাধ্যমে চীনের সঙ্গে বাংলাদেশের দীর্ঘমেয়াদি সহযোগিতা আরো শক্তিশালী করা সম্ভব। সুনীল অর্থনীতি, শিক্ষা, গবেষণা ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে চীনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ তার ভবিষ্যৎ সম্ভাবনাগুলো আরো কার্যকরভাবে কাজে লাগাতে পারে।’

অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামসহ চীনের প্রতিনিধিরা বক্তব্য দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%