০২:০০ পি.এম
ঢাকা, ১২ অক্টোবর, ২০২৬ : রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ২৪ ঘণ্টার মধ্যে ৪৬৪ জনকে গ্রেফতার করেছে। এ সময় উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য এবং বিভিন্ন আলামত। মোট ৪২টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে মিরপুর বিভাগ থেকে ১১৪ জন, তেজগাঁও বিভাগ থেকে ৮১ জন, লালবাগ বিভাগ থেকে ৫৮ জন, ওয়ারী বিভাগ থেকে ৫৭ জন, মতিঝিল বিভাগ থেকে ৪৬ জন, উত্তরা বিভাগ থেকে ৪৫ জন, রমনা বিভাগ থেকে ৩২ জন, গুলশান বিভাগ থেকে ৩০ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: শান্তিপূর্ণ দুর্গোৎসব আয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আইজিপির
অভিযানের সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫ কেজি গাঁজা, ৩ গ্রাম হেরোইন, ১০ হাজার ৮৭২ পিস ইয়াবা, ২টি মোবাইল ফোন এবং নগদ ৩,৫২০ টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন