০৮:১০ এম
ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অবস্থিত খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার পর গ্যাসক্ষেত্রটির উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সুলাইমানিয়া প্রদেশের গ্যাসক্ষেত্রটির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সংরক্ষণ ট্যাংকে একটি ড্রোন আঘাত হানে, যার ফলে আগুন লেগে যায়। হামলার পর গ্যাসক্ষেত্রের কর্মীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এই তথ্যটি রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কুর্দিস্তান অঞ্চলের বিদ্যুৎ মন্ত্রণালয়ের দুটি সূত্র রয়টার্সকে জানায়, ড্রোন হামলার পর গ্যাসক্ষেত্রটির এলপিজি সংরক্ষণ ট্যাংকে আঘাত হানার ফলে উৎপাদন বন্ধ হয়ে যায়। আগুন তখনো জ্বলছিল।
আরও পড়ুন: দক্ষতা উন্নয়নে তুরস্ক যাচ্ছেন ১৫ সরকারি কর্মকর্তা
নিরাপত্তা বাহিনীর দুটি সূত্র জানায়, গ্যাসক্ষেত্রটি থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। হামলার পর গ্যাসক্ষেত্রের কর্মীদের সেখানকার স্থাপনার ভেতরে অবস্থিত আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়, এমনটি বিদ্যুৎ মন্ত্রণালয়ের সূত্রগুলো জানিয়েছে।
ইরাকের প্রধানমন্ত্রী ও সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ আলী আল-জায়েদি জানিয়েছেন, হামলার ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কুর্দিস্তান অঞ্চলের প্রাকৃতিক সম্পদ ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের যৌথ বিবৃতিতে হামলাটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এতে বলা হয়েছে, হামলার প্রভাব যতটা সম্ভব কমিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। তবে হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।
গ্যাসক্ষেত্রটি থেকে ওই অঞ্চলের বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ করা হয়। কুর্দিস্তান অঞ্চলের বিদ্যুৎ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হামলার কারণে অঞ্চলটিতে প্রায় ২ দশমিক ৮ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে।
আরও পড়ুন: ইরানের বিরুদ্ধে ট্রাম্পের পদক্ষেপকে ‘সঠিক ও প্রয়োজনীয়’ বললেন মার্কো রুবিও
গ্যাসক্ষেত্রটির যৌথ পরিচালনাকারী প্রতিষ্ঠান ডানা গ্যাস গত জুলাইয়ে নিরাপত্তা হুমকি ও আঞ্চলিক উত্তেজনার কারণে এর প্রধান উৎপাদন স্থাপনাগুলোর কার্যক্রম বন্ধ করে দিয়েছিল। কিছুদিন পর আবার উৎপাদন শুরু করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন