ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

যুব ইউনিয়ন ঢাকা মহানগর উত্তরের নতুন নেতৃত্বে ইরান-সোহেল


যুব ইউনিয়ন ঢাকা মহানগর উত্তরের নতুন নেতৃত্বে ইরান-সোহেল

বাংলাদেশ যুব ইউনিয়নের ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি পদে ইরান মোল্লা নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে মো. সোহেল ফকির এবং সাংগঠনিক সম্পাদক পদে অভী জ্যানেট নির্বাচিত হন।

রাজধানীর হাতিরঝিলে, পুলিশ প্লাজা সংলগ্ন ড. গোলাম মহিউদ্দিন স্মৃতি পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলন ও কাউন্সিলে নতুন এ কমিটি গঠন করা হয়।

শনিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ জন

সংগঠনের ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি ইরান মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অনিন্দ্য দ্বীপের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল, সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. সাজেদুল হক রুবেল, যুব ইউনিয়নের প্রেসিডিয়াম সদস্য আশিকুল ইসলাম জুয়েল ও আনোয়ার হোসেন, সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম সজীব, আহ্বায়ক মো. সোহেল ফকির, কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক অপূর্ব সাহা এবং সমাজকল্যাণ সম্পাদক রফিজুল ইসলাম রফিক।

কাউন্সিলে সহসভাপতি হিসেবে অনিন্দ্য দ্বীপ, জাহিদুল ইসলাম সজীব, আবুল হাসান ও মিনা চৌধুরী নির্বাচিত হয়েছেন; সহসাধারণ সম্পাদক হিসেবে সুমাইয়া সেতু ও তাপস চন্দ্র শীল নির্বাচিত হয়েছেন; কোষাধ্যক্ষ হিসেবে সালমা আক্তার শিমু, দপ্তর সম্পাদক হিসেবে বিচিত্র বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে মিসবাহ জামিল, সমাজকল্যাণ সম্পাদক হিসেবে মোহাম্মদ তানিম, তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে এ্যানি সেন, নারীবিষয়ক সম্পাদক হিসেবে ফারজানা স্নিগ্ধা, ক্রীড়া সম্পাদক হিসেবে তন্ময় সরকার, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে অমিত তরফদার নির্বাচিত হয়েছেন। সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন পঙ্কজ মণ্ডল, ইমরান চৌধুরী, অলিদ হাসান লাবু, শাওন বিশ্বাস, ফিলোমিনা কোড়াই অভি ও গিয়াস উদ্দিন।

সম্মেলনের উদ্বোধনী পর্বে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বাড্ডা থানা সংসদ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে।

সম্মেলনে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা এবং যুবসমাজের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন: ইসরাইলে নতুন সরকার এলে ফিলিস্তিনিদের ভাগ্য কতটা পাল্টাবে?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম বন্দরের ক্যাপ্টেন আসিফ পাচ্ছেন সামুদ্রিক সেক্টরের সর্বোচ্চ সম্মাননা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৬:৩৩ পি.এম


চট্টগ্রাম বন্দরের ক্যাপ্টেন আসিফ পাচ্ছেন সামুদ্রিক সেক্টরের সর্বোচ্চ সম্মাননা

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহকারী হারবার মাস্টার ক্যাপ্টেন আসিফ আহমেদ সমুদ্রে অসাধারণ সাহসিকতার স্বীকৃতি হিসেবে জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) প্রদত্ত মর্যাদাপূর্ণ ‘লেটার অব কমেন্ডেশনস ফর এক্সেপশনাল ব্রেভারি অ্যাট সি–২০২৬’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

এই বছরের ১৪ ডিসেম্বর, সংস্থার লন্ডনস্থ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করা হবে।

চলতি বছরের শুরুতে, কর্ণফুলী চ্যানেলে নিজের জীবন বাজি রেখে দক্ষতার সঙ্গে একটি বড় ধরনের শিল্প ও পরিবেশগত মহাবিপর্যয় সফলভাবে মোকাবেলা করার জন্য তাকে এই বৈশ্বিক স্বীকৃতি দেওয়া হচ্ছে।

জানা যায়, গত ২০ জানুয়ারি ক্যাপ্টেন আসিফ আহমেদ একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অপারেশনের দায়িত্ব পালন করছিলেন। ১৫৯.৯ মিটার দীর্ঘ লাইবেরিয়ার পতাকাবাহী এলপিজি পরিবাহী জাহাজ 'গ্যাস হারমোনি' ৫১৫ মেট্রিক টন প্রোপেন এবং ৪,৫৭০ মেট্রিক টন বিউটেন গ্যাস বোঝাই ছিল, এই জাহাজকে ইউনাইটেড ট্যাংক টার্মিনাল জেটিতে ভেড়ানোর (বার্থিং) কাজ করছিলেন তিনি।

হঠাৎ করেই, কোনো পূর্ব সতর্কবার্তা ছাড়াই বিশাল জাহাজটির ইঞ্জিন ও স্টেয়ারিং বিকল হয়ে যায়। প্রবল স্রোতের টানে মুহূর্তের মধ্যে জাহাজটি সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। ধেয়ে আসছিল এক মহাবিপর্যয়।

ইঞ্জিনের শক্তি হারিয়ে নিয়ন্ত্রণহীন জাহাজটি দ্রুত গতিতে পার্শ্ববর্তী কাফকো অ্যামোনিয়া জেটির দিকে ধেয়ে যেতে থাকে। অত্যন্ত দাহ্য ও বিস্ফোরক পদার্থ বোঝাই এই জাহাজের সাথে জেটির সংঘর্ষ হলে একটি ভয়াবহ ধারাবাহিক বিস্ফোরণ ঘটতে পারত। এর ফলে চট্টগ্রাম নগরীতে ব্যাপক প্রাণহানি, দীর্ঘ সময়ের জন্য চট্টগ্রাম শহরের বাসযোগ্যতা হারানোসহ, বন্দরের স্পর্শকাতর স্থাপনার মারাত্মক ক্ষতি এবং দেশের প্রধান এই সামুদ্রিক প্রবেশপথ দীর্ঘমেয়াদে বন্ধ হয়ে যাওয়ার মতো জাতীয় বিপর্যয় নেমে আসতে পারত।

সিদ্ধান্ত নেওয়ার জন্য ক্যাপ্টেন আসিফের হাতে সময় ছিল মাত্র কয়েক সেকেন্ড। এই চরম সংকট মুহূর্তে, নিজের জীবনের মায়া ত্যাগ করে তিনি অসীম সাহস ও নিখুঁত পেশাদারিত্বের পরিচয় দেন। তিনি জাহাজটির গতি রোধ করার জন্য জরুরি ভিত্তিতে ২টি নোঙর ফেলার নির্দেশ দেন। একই সাথে, টেক্সটবুক ম্যানুভারিং এর বাইরে গিয়ে ২টি নোঙর তুলে ফেলেন।

তার এই দূরদর্শী ও নিখুঁত কৌশলের কারণে গতিশীল ও নিয়ন্ত্রণহীন জাহাজটির গতি থমকে দাঁড়ায়। নিশ্চিত ধ্বংসের হাত থেকে বেঁচে গিয়ে 'গ্যাস হারমোনি' জেটি কাঠামো থেকে মাত্র ৫ ফুট দূরত্বে এসে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই সম্পূর্ণ নিরাপদভাবে থেমে যায়।

বৈশ্বিক সামুদ্রিক খাতের সর্বোচ্চ সম্মাননা ক্যাপ্টেন আসিফ আহমেদের এই অনন্য সাধারণ মেধা, উদ্ভাবন, দৃঢ় মনোবল ও বীরত্ব ইতিমধ্যেই বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। 'গ্যাস হারমোনি' জাহাজের ক্যাপ্টেন ও মালিক পক্ষ থেকেও তাকে আনুষ্ঠানিক প্রশংসাপত্র প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, আইএমও অসাধারণ বীরত্ব পুরস্কার হলো বৈশ্বিক সামুদ্রিক সেক্টরের সর্বোচ্চ সম্মাননা। সমুদ্রে নিজের জীবন বাজি রেখে বড় ধরনের বিপর্যয় ও দুর্ঘটনা রোধে অসামান্য অবদান রাখা ব্যক্তিদের আন্তর্জাতিকভাবে এই পুরস্কারে ভূষিত করা হয়। ক্যাপ্টেন আসিফের এই অর্জন আন্তর্জাতিক অঙ্গনে চট্টগ্রাম বন্দরের অবস্থানকে শক্তিশালী করার পাশাপাশি বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে শেষ অনুশীলনে আর্জেন্টিনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৬:৩৩ পি.এম


গুরুত্বপূর্ণ ম্যাচের আগে শেষ অনুশীলনে আর্জেন্টিনা

 

সুইজারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে আর্জেন্টিনা দলের আলবেসিলেস্তরা শেষ মুহূর্তের অনুশীলনে ব্যস্ত রয়েছেন, ছবি : রয়টার্স।

যুক্তরাষ্ট্রের কানসাস সিটির স্পোর্টিং কেসি ট্রেনিং সেন্টারে সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচের জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। এই জমজমাট লড়াইয়ে দলের সদস্যরা নিজেদের ঝালিয়ে নিচ্ছেন।

অনুশীলনকালে দলের অন্য সতীর্থদের সাথে মধ্যমাঠের তারকা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং ভ্যালেন্টিন বার্কো ঘাম ঝরাচ্ছিলেন।

ম্যাচের জন্য প্রস্তুত হতে বর্তমান চ্যাম্পিয়নরা কানসাস সিটির ‘স্পোর্টিং কেসি ট্রেনিং সেন্টার’কে তাদের প্রধান বেস ক্যাম্প হিসেবে বেছে নিলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকস্বাধীনতার পাশাপাশি বাকসংযমও থাকা উচিত: বিটিআরসির চেয়ারম্যান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৬:৩৫ পি.এম


বাকস্বাধীনতার পাশাপাশি বাকসংযমও থাকা উচিত: বিটিআরসির চেয়ারম্যান

বাক স্বাধীনতার পাশাপাশি বাক সংযম থাকা উচিত বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী। তিনি বলেছেন, ‘সমাজে যা ঘটে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একাংশ প্রতিফলিত হয়। এই মাধ্যমের অপব্যবহার একটি জটিল ও যৌগিক সমস্যা। সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার কখনো কখনো নিষ্ঠুরতার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। বর্তমান সময়ে ফেসবুক এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যা অনেক ছোটখাটো রাষ্ট্রের চেয়েও বেশি শক্তিশালী। এর মূল শক্তি হচ্ছে সারাবিশ্বে তাৎক্ষণিক সংযোগ স্থাপন। সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার প্রতিরোধে নাগরিক সচেতনতা ও ব্যক্তিগত গোপনীয়তার প্রতি শ্রদ্ধাশীল থাকা জরুরি।’

শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) সামাজিক অস্থিরতা বাড়াতে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার নিয়ে আয়োজিত ছায়া সংসদে তিনি এ মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

মেজর জেনারেল এমদাদ উল বারী আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অপরাধীরা ব্যক্তির মানহানি, আর্থিক প্রতারণা, ঘৃণা ও সহিংসতায় উস্কানি দিয়ে থাকে। অনেক প্রতিষ্ঠান অনলাইন মাধ্যম ব্যবহার করে আর্থিক প্রতারণা করেছে। অনলাইন জুয়ার টাকা লেনদেনের মাধ্যম চিহ্নিত করা গেলে অপরাধীদের সনাক্ত করা সহজ হবে। সম্প্রতি জাতীয় সংসদে পাশ হওয়া জুয়া প্রতিরোধ আইন প্রয়োগের মাধ্যমে এই ধরণের অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব। গত বছর বিটিআরসি ২৬ হাজার অনলাইন জুয়া সাইট বন্ধ করেছে এবং ২০ হাজার ঘৃণিত বক্তব্য বিভিন্ন সাইট থেকে অপসারণ করেছে।

সভাপতির বক্তব্যে কিরণ বলেন, মত প্রকাশের স্বাধীনতার নামে কিছু কিছু অসাধুচক্র ও গোষ্ঠী সোশ্যাল মিডিয়ার অপব্যবহারে লিপ্ত রয়েছে। তারা মিথ্যা, গুজব এবং বানোয়াট তথ্য প্রচার করে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করছে। তাদের হটকারি কনটেন্টের কারণে সাম্প্রদায়িক দাঙ্গা, গণপিটুনি, ভাংচুর, রক্তপাত এমনকি প্রাণহানির ঘটনাও ঘটছে। সোশ্যাল মিডিয়ায় একটি শ্রেণির মানুষ যে ভাষা ব্যবহার করে, তা অত্যন্ত জঘন্য, নোংরা, নিকৃষ্ট ও অরুচিকর। এসব মুখেও আনা যায় না।

তিনি আরও বলেন, বর্তমানে কিছু অনলাইন প্ল্যাটফর্মে ওয়েব সিরিজের নামে নির্লজ্জতায় ভরা কনটেন্ট তৈরি করা হচ্ছে। অশ্লীলতায় ভরা এসব ওয়েব সিরিজে আসক্ত হয়ে তরুণরা বিপথগামী হচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে আজেবাজে কনটেন্ট দেখার যে আসক্তি তৈরি হচ্ছে তা অত্যন্ত ভয়ানক। সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের মাধ্যমে হানিট্রাপে ফেলে বহু মানুষের জীবন, সংসার, ব্যবসা-বাণিজ্য, সামাজিক মর্যাদা ছারখার করে দেয়া হচ্ছে। দেশে অনলাইন জুয়ার আসক্তি আশঙ্কাজনক হারে বাড়ছে। এতে লাখ লাখ মানুষ মিথ্যা লোভে পড়ে টাকা পয়সা খুইয়ে নিঃস্ব হচ্ছে।

কিরণ আরো বলেন, ভিউ বাণিজ্যের লক্ষ্যে সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের মাধ্যমে এসব মিথ্যা, গুজব, অপতথ্য, নোংরা, অরুচিকর কনটেন্ট বন্ধে বিটিআরসিকে আরো কঠোর হতে হবে। রেগুলেটরি বডি হিসেবে বিটিআরসির সাথে নাগরিকদের সরাসরি মতবিনিময়ের সুযোগ সীমিত। সুশাসন, উন্নয়ন এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে ইন্টারনেটের ইতিবাচক ব্যবহার নিয়ে বিটিআরসি নাগরিক সংলাপের আয়োজন করতে পারে।

‘সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের কারণে সামাজিক অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে’ শীর্ষক এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে পরাজিত করে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ বিজয়ী হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, রোকেয়া পারভীন জুই, ড. এস এম মোর্শেদ, সাংবাদিক সমীর কুমার দে ও সাংবাদিক মনির মিল্লাত। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। ছায়া সংসদটি আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নির্বাচনের ২৫ দিন আগে নির্ধারণ করা হবে ভোটকেন্দ্র

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৬:৩৬ পি.এম


নির্বাচনের ২৫ দিন আগে নির্ধারণ করা হবে ভোটকেন্দ্র

ভোটগ্রহণের ২৫ দিন আগে ভোটকেন্দ্র চূড়ান্ত করবে নির্বাচন কমিশন (ইসি)। এবিষয়ে কর্মকর্তা জানিয়েছেন যে, ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’ সংশোধন করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) এই তথ্য প্রকাশ করেছেন ইসি কর্মকর্তারা। সংশোধনীতে উল্লেখ করা হয়েছে যে, আগে জেলা পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচনের ভোটকেন্দ্রের তালিকা ভোটগ্রহণের ১৫ দিন আগে চূড়ান্ত করতে হতো। কিন্তু এখন থেকে ভোটগ্রহণের ২৫ দিন আগে তা চূড়ান্ত হবে।

ইসি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য আগেই ২৫ দিনের বিষয়টি প্রযোজ্য ছিল। তাই জেলা পরিষদ ও উপজেলা পরিষদের ক্ষেত্রে একই রকম নীতিমালা প্রণয়ন করা হয়েছে।

আরো উল্লেখযোগ্য যে, নীতিমালায় সব স্থানীয় সরকার নির্বাচনে প্রতি ৬০০ পুরুষের জন্য একটি এবং প্রতি ৫০০ নারীর জন্য একটি বুথ রাখার ব্যবস্থাও অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী আগস্টের মাঝামাঝি সময়ে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে ইউপি ও পৌরসভা নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা করছে কমিশন। ইতিমধ্যে স্থানীয় সরকারের সীমানা বিন্যাস দ্রুত সম্পন্ন করতে সরকারের কাছে চিঠি দিয়েছেন ইসি।

একইসাথে, কোনো প্রতিষ্ঠানের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়েছে, তা জানাতেও অনুরোধ করেছে সংস্থাটি। বর্তমানে ইউপি ব্যতিত অধিকাংশ স্থানীয় সরকার প্রশাসক দ্বারা পরিচালিত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%