ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

যবিপ্রবির সাবেক উপাচার্য আনোয়ারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক


যবিপ্রবির সাবেক উপাচার্য আনোয়ারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনসহ সাতজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) দুটি মামলা করার অনুমোদন দিয়েছে। অভিযুক্তদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের দুই সহযোগী অধ্যাপক, দুই সহকারী অধ্যাপক, একজন মেডিকেল অফিসার এবং সাবেক রেজিস্ট্রার অন্তর্ভুক্ত রয়েছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংস্থাটির জনসংযোগ বিভাগের উপপরিচালক ও মুখপাত্র মো. আকতারুল ইসলাম।

দুদকের তথ্য অনুযায়ী, প্রথম মামলায় আসামি করা হবে যবিপ্রবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, মেডিকেল অফিসার (আবাসিক) ডা. নুসরত জামান এবং সাবেক রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীবকে। অন্য মামলায় আসামি করা হবে বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ওমর ফারুক, সহযোগী অধ্যাপক ড. মো. শিমুল ইসলাম এবং সহকারী অধ্যাপক মো. মাহমুদুল হাসান ও তানভীর আহমেদকে।

আরও পড়ুন: ডেমরায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনকারী বাসে আগুন

দুদকের অভিযোগ অনুযায়ী, প্রথম মামলায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার (আবাসিক) পদে ডা. নুসরত জামানের নিয়োগে অনিয়মের অভিযোগ রয়েছে। নিয়োগপত্রে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর নির্ধারিত থাকলেও তাকে ৩৫ বছর বয়সে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ নিয়োগের সঙ্গে সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন ও সাবেক রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীবের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

অন্য মামলায় পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ আনা হয়েছে। দুদকের অভিযোগ অনুযায়ী, সহকারী অধ্যাপক মো. মাহমুদুল হাসান কৃষি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেও তাকে পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগের সময় বিভাগের প্ল্যানিং কমিটির সদস্য ছিলেন সহযোগী অধ্যাপক ড. মো. ওমর ফারুক, সহযোগী অধ্যাপক ড. মো. শিমুল ইসলাম এবং সহকারী অধ্যাপক তানভীর আহমেদ।

অভিযোগের বিষয়ে সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সাবেক রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীবের চাকরির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে। তার সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

অভিযোগের বিষয়ে পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ওমর ফারুক বলেন, "দুদক আমার বিরুদ্ধে মামলা করবে—এমন কিছুটা শুনেছি। বিভাগে গিয়ে বিষয়টি সম্পূর্ণভাবে জানতে হবে।" একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শিমুল ইসলামের বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও তিনি এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

আরও পড়ুন: জাল সনদ চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা চায় এপিইউবি

সহকারী অধ্যাপক মো. মাহমুদুল হাসান চাকরি ছেড়ে অনেক আগেই বিশ্ববিদ্যালয় থেকে চলে গেছেন। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও বক্তব্য পাওয়া যায়নি। সহকারী অধ্যাপক তানভীর আহমেদের বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

অভিযুক্ত মেডিকেল অফিসার ডা. নুসরত জামানের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে মামলা দায়েরের পর অভিযোগগুলোর চূড়ান্ত নিষ্পত্তি আদালতের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে পোশাক কারখানায় আগুন নিয়ন্ত্রণে ৫ ইউনিট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৯ পি.এম


গাজীপুরে পোশাক কারখানায় আগুন নিয়ন্ত্রণে ৫ ইউনিট

গাজীপুরের ডেগির চালা অঞ্চলে একটি গার্মেন্টসের মধ্যে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনের নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করেছে।

ঘটনাস্থলে পৌঁছানোর জন্য ফায়ার সার্ভিসের কোনাবাড়ী স্টেশনের একটি ইউনিট, গাজীপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট রওনা হয়েছে।

বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুয়াডাঙ্গায় অবৈধভাবে গ্যাস বিক্রি করায় ১ ব্যবসায়ীর জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৯ পি.এম


চুয়াডাঙ্গায় অবৈধভাবে গ্যাস বিক্রি করায় ১ ব্যবসায়ীর জরিমানা

চুয়াডাঙ্গা, ৩ অক্টোবর, ২০২৬ : চুয়াডাঙ্গা পৌর কলেজ রোড এলাকায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অবৈধভাবে এলপিজি গ্যাস বিক্রি করার জন্য মল্লিক গ্যাস ঘরকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে।

শনিবার দুপুরে এই অভিযানটি পরিচালিত হয়। অভিযানের সময় অন্যান্য ব্যবসায়ীকেও সতর্ক করা হয়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় গ্যাস ও খাদ্যপণ্য সামগ্রীর দোকানে তদারকি করা হয়। এ সময় অবৈধভাবে গ্যাস বিক্রি করার কারণে মো. মুক্তাজুর রহমান মল্লিক-এর মেসার্স মল্লিক গ্যাস ঘরকে ৩০ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয়। পাশাপাশি দ্রুত লাইসেন্স হালনাগাদ করে ব্যবসা পরিচালনা এবং অবৈধ মজুত না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানটি পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযানে সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও পুলিশের একটি টীম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বাংলাদেশি বংশোদ্ভূত ত্রিশিতা মওলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২০ পি.এম


ঢাকায় মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বাংলাদেশি বংশোদ্ভূত ত্রিশিতা মওলা

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন কূটনীতিক ত্রিশিতা মওলা বর্তমানে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বর্তমানে নয়াদিল্লি সফরে থাকায় তিনি সাময়িকভাবে দূতাবাসের নেতৃত্ব দিচ্ছেন।

প্রতিবেদন অনুযায়ী, ত্রিশিতা মওলা ঢাকায় মার্কিন দূতাবাসের নেতৃত্ব দেওয়া প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত কূটনীতিক। দায়িত্ব গ্রহণের পর স্বাস্থ্য, নিরাপত্তা এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন কার্যক্রমে তাকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে দেখা গেছে।

এর অংশ হিসেবে, ১ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সারদার মো. সাখাওয়াত হোসাইনের কাছে যুক্তরাষ্ট্রের দেওয়া পাঁচ লাখ ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষার কিট হস্তান্তর করেন ত্রিশিতা। এই কিটগুলো যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে পরিচালিত কর্মসূচির আওতায় সরবরাহ করা হয়েছে। চাহিদা অনুযায়ী, দেশের জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালে কিটগুলো বিতরণ করা হবে।

কিট হস্তান্তরের পর, ত্রিশিতার নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদল কুর্মিটোলা মাল্টিকেয়ার বিশেষায়িত হাসপাতালের জরুরি বিভাগ, ডেঙ্গু ওয়ার্ড এবং রোগ নির্ণয় পরীক্ষাগার পরিদর্শন করে। সেখানে ডেঙ্গু রোগীদের চিকিৎসা এবং রোগ নির্ণয়ে যুক্তরাষ্ট্রের সহায়তায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম সম্পর্কে তারা অবগত হন।

এর আগে, ২৯ সেপ্টেম্বর, ত্রিশিতা মওলার নেতৃত্বে মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধিদল ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে বিশেষায়িত পুলিশিং, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা হয়। পরে প্রতিনিধিদলটি মহানগর পুলিশের বিশেষ অস্ত্র ও কৌশল ইউনিট, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এবং প্রশিক্ষিত কুকুর ইউনিট পরিদর্শন করে। উভয় পক্ষ ভবিষ্যতে প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আগ্রহ প্রকাশ করে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের পরিচিতি অনুযায়ী, ত্রিশিতা মওলা ২০০৮ সালে মার্কিন পররাষ্ট্র দপ্তরে ব্যবস্থাপনা কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। এর আগে তিনি বাংলাদেশে কনস্যুলার দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে সুইজারল্যান্ড, উত্তর মেসিডোনিয়া, ক্রোয়েশিয়া এবং মন্টেনেগ্রোতে ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তিনি আলবেনিয়ার রাজধানী তিরানায় মার্কিন দূতাবাসের ব্যবস্থাপনা কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

নিউইয়র্কে বেড়ে ওঠা ত্রিশিতা কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বার্নার্ড কলেজ থেকে অর্থনীতি ও গণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি মার্কিন পররাষ্ট্রসেবায় যোগ দিয়ে বিভিন্ন দেশে দায়িত্ব পালন করেন।

বর্তমানে ঢাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের পাশাপাশি স্বাস্থ্য, নিরাপত্তা এবং দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে মার্কিন দূতাবাসের কার্যক্রমে প্রতিনিধিত্ব করছেন ত্রিশিতা মওলা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চবিতে জিপিএ-৫ পাওয়া ৪০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সম্মাননা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২১ পি.এম


চবিতে জিপিএ-৫ পাওয়া ৪০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সম্মাননা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী প্রায় ৪০০ শিক্ষার্থীকে ‘এ+ সংবর্ধনা’ প্রদান করেছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির।

শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টায় আইন অনুষদের এ কে খান অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াত নেতা ও চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল মালেক চৌধুরী এবং চাকসু জিএস ও চবি ছাত্রশিবিরের আন্তর্জাতিক সম্পাদক সাইদ বিন হাবীব।

চাকসু ভিপি ও চবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম হোসেন রনির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনটির অর্থ সম্পাদক ইসহাক ভূঁঞা। সমাপনী বক্তব্য দেন অফিস সম্পাদক রবিউল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক আব্দুল মালেক চৌধুরী তরুণ ও মেধাবী শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন, শুধুমাত্র চাকরির পেছনে না ছুটে। তিনি উল্লেখ করেন, উদ্যোক্তা হতে বিপুল অর্থের চেয়ে মানুষের আস্থা ও ভালোবাসাই সবচেয়ে বড় মূলধন। যোগ্য ও সফল উদ্যোক্তা হলে চাকরি নিজেই উদ্যোক্তার পেছনে ছুটে আসে।

তিনি আরও বলেন, জীবনে সফলতা অর্জনের জন্য শুধুমাত্র বিসিএস ক্যাডার বা বড় পদমর্যাদা অর্জন করলেই হবে না, যদি তাতে দুর্নীতির তকমা থাকে। একজন অসৎ কর্মকর্তার চেয়ে নীতিবান, আদর্শবান ও সৎ নাগরিক হিসেবে জীবনযাপন করা অনেক বেশি মর্যাদাপূর্ণ।

তিনি বলেন, চাকরি জীবনের সাফল্যের একমাত্র মাপকাঠি নয়। দেশের অগ্রগতির পথে দুর্নীতিকে বড় বাধা হিসেবে উল্লেখ করে অনৈতিক উপায়ে অর্জিত পদমর্যাদার চেয়ে সৎ ও সাধারণ জীবনযাপনকে অধিক সম্মানজনক বলে মন্তব্য করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আতিয়ার রহমান বলেন, শর্টকাটে ধনী হওয়ার মানসিকতা, অন্যের অর্থ আত্মসাৎ এবং কলমের এক খোঁচায় কোটি কোটি টাকা লুটপাট বন্ধ না হলে দেশ এগোবে না এবং সিঙ্গাপুর গড়ার স্বপ্ন কেবল স্বপ্নই থেকে যাবে।

কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কেউ কথা রাখেনি’ কবিতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছর পার হলেও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। এ পরিস্থিতির পরিবর্তনে হিন্দু, বৌদ্ধ, মুসলিম ও খ্রিস্টানসহ দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তরুণ প্রজন্মকে ভবিষ্যতে সমাজ পরিচালনার জন্য প্রয়োজনীয় নেতৃত্বের দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেন।

সভাপতির বক্তব্যে চাকসু ভিপি ও চবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম হোসেন রনি বলেন, যদি আপনি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হন, বন্ধু নির্বাচনে ব্যর্থ হন কিংবা নিজের ভালো ফলাফল নিয়ে কেবল বসে থাকেন, তাহলে সফলতা অর্জন সম্ভব নয়। নিজেকে একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, এ+ পেলেই জীবনে সফলতা আসে না। আমাদের ভালো ফলাফল করতে হবে এবং নিজেদের মধ্যে মনুষ্যত্ব বিকাশে কাজ করতে হবে। ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকার পাশাপাশি ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং প্রতিটি ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে।

ইব্রাহিম হোসেন রনি বলেন, জাতিকে পরিবর্তন করতে হলে প্রথমে নিজেদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিতে হবে। সৎ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠতে ভালো পরিবেশ ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাকসুর সাংস্কৃতিক সম্পাদক ও ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক হারেস মাতব্বর, ছাত্রশিবিরের অফিস সম্পাদক রবিউল ইসলাম, ক্রীড়া সম্পাদক শরিফুল ইসলাম, প্রকাশনা সম্পাদক রিয়াদ হোসেন, আইটি সম্পাদক আবিদুর রহমান এবং স্কিল ডেভেলপমেন্ট ও ব্যবসায় শিক্ষা সম্পাদক ওয়াহিদুল ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%