ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০১৫


হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০১৫

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে আরও আটজনের মৃত্যু ঘটেছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৫ জন হামে আক্রান্ত হয়েছেন।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্তের সংখ্যা ৯৬১ জন। ১৫ মার্চ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬৩ হাজার ৭৬৯ জন।

আরও পড়ুন: ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ডিএমপিতে ৭,৬১২টি মামলা

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৫৪ জন, আর ১৫ মার্চ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর মোট সংখ্যা ২৬ হাজার ৬০৮ জন।

১৫ মার্চ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৩৯১ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৩১৪ জন।

গত ২৪ ঘণ্টায় আটজনসহ ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গে মোট ১ হাজার ২৮০ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু ঘটেনি এবং ১৫ মার্চ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামে মোট ১০৬ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: নড়াইলে ৩ দিন পর নিখোঁজ অনিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪৯

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৯ পি.এম


ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪৯

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে, ৯৪৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা বিভাগের দুই সিটি করপোরেশনসহ ৪২৫ জন, বরিশাল বিভাগে ৯৫ জন, চট্টগ্রামে ১৮৯ জন, খুলনায় ১১২ জন, রাজশাহীতে ৫৮ জন, ময়মনসিংহে ৩৫ জন, রংপুরে ৩৩ জন এবং সিলেটে ২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে অসুস্থ হয়ে ভর্তি রয়েছেন ৪ হাজার ৪৬৪ জন। হাসপাতাল থেকে মোট ১ লাখ ৭৪ হাজার ৭১৪ জন ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ৭০৮ জনে পৌঁছেছে। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫৩০ জনের।

চলতি বছরে মৃতদের মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে ১ জন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন এবং অক্টোবরে ১৭৪ জনের মৃত্যু হয়েছে।

ঢাকা বিভাগে চলতি বছরে সবচেয়ে বেশি ২৬৮ জনের মৃত্যু হয়েছে। এরপর খুলনা বিভাগে ৮৮ জন, চট্টগ্রামে ৫৩ জন, ময়মনসিংহে ৪৪ জন, বরিশালে ৩৩ জন, রাজশাহীতে ৩১ জন, রংপুরে ৯ জন এবং সিলেট বিভাগে ৪ জন মারা গেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপির মহাসমাবেশে মানুষের ঢল নামবে: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪০ পি.এম


বিএনপির মহাসমাবেশে মানুষের ঢল নামবে: রিজভী

ডিসেম্বর মাসকে কেন্দ্র করে বিএনপি বিভিন্ন কর্মসূচি পালন করবে- এ কথা জানিয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আশাবাদ প্রকাশ করেছেন যে, ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া মহাসমাবেশে মানুষের ঢল নামবে।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে দলের শীর্ষ নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল। এ সময় তিনি এসব মন্তব্য করেন।

এ সময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব উল্লেখ করেন, ডিসেম্বর মাসকে কেন্দ্র করে বিএনপি নানা কর্মসূচি পালন করবে। এর ধারাবাহিকতায় মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি বার্তা প্রদান করবেন।

বিএনপির এই মহাসমাবেশে মানুষের ঢল নামবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আগামী ১ ডিসেম্বর রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন দলের শীর্ষ নেতারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪০ পি.এম


শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : রাজধানীর নিউমার্কেট থানা এলাকার ব্যবসায়ী খন্দকার নঈম আহমেদ টিটনকে হত্যার অভিযোগে গ্রেফতার হওয়া শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম, যিনি সুইডেন আসলাম নামে পরিচিত, তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত আবারও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

পাঁচ দিনের রিমান্ড শেষ হওয়ার পর, আজ সুইডেন আসলামকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ফের দশ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিয়াদ হোসেন তার এ রিমান্ড মঞ্জুর করেন।

নিউমার্কেট থানা আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা, পুলিশের উপপরিদর্শক মোক্তার হোসেন বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২২ নভেম্বর রাতে, সুইডেন আসলাম থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে যান। ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার সময় তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

পরবর্তীতে, ২৩ নভেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এ মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৮ এপ্রিল রাত পৌনে আটটার দিকে, রাজধানীর নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় টিটনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায়, ২৯ এপ্রিল টিটনের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লক্ষ্মীপুরে কমিউনিটি ভিত্তিক সৌরবিদ্যুৎ সেচ প্রকল্পের নির্মাণ উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪১ পি.এম


লক্ষ্মীপুরে কমিউনিটি ভিত্তিক সৌরবিদ্যুৎ সেচ প্রকল্পের নির্মাণ উদ্বোধন

লক্ষ্মীপুর, ২৮ নভেম্বর ২০২৬ : সদর উপজেলায় আজ কমিউনিটি ভিত্তিক সৌরবিদ্যুৎ চালিত সেচ প্রকল্পের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার দুপুরে ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রকল্পটির নির্মাণ কাজের উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভাইস প্রেসিডেন্ট ওয়াহিদ উদ্দীন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, সদর থানা পূর্ব বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ এমরান, ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম আজাদ ও সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ সবুজ।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র -এর উদ্যোগে ৩১ লাখ ৭১ হাজার ৭০৭ টাকা ব্যয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামে কমিনিউটি ভিত্তিক সৌরবিদ্যুৎ চালিত সেচ প্রকল্পের নির্মাণ প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

তারা জানান, নির্মাণ প্রকল্পের কাজ সম্পন্ন হলে সৌর বিদ্যুতের মাধ্যমে মোটর পাম্প চালিয়ে কৃষি জমিতে সেচ প্রদান করা সম্ভব হবে। এর ফলে প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরতা কমে যাবে এবং কৃষি সেচ ব্যবস্থা আরও সহজ ও টেকসই হয়ে উঠবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%