ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন


সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন সম্প্রতি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তরের চারজন কর্মকর্তার বিরুদ্ধে প্রকাশিত কথিত দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বিভিন্ন জাতীয় দৈনিক ও সোশ্যাল মিডিয়ায় এসেছে। এই বিষয়টি মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে।অভিযোগসমূহের সুষ্ঠু, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তদন্ত নিশ্চিত করার জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় ইতোমধ্যে ৩ (তিন) সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। উক্ত কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে মতামতসহ বিস্তারিত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।রোববার, মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে সরকার শুরু থেকেই দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করে আসছে এবং কোনো অবস্থাতেই অনিয়ম ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে না। প্রতিষ্ঠান কোনো ব্যক্তির ব্যক্তিগত অনিয়মের দায়ভার বহন করবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়াতে ৬ হাজার কোটি টাকা ছাড়

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১২:৩৪ এম


তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়াতে ৬ হাজার কোটি টাকা ছাড়

সরকার তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করার জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে।

 

লোডশেডিং কমানোর পাশাপাশি শিল্প খাতে গ্যাস সরবরাহ বৃদ্ধি করতে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদন বাড়ানোর উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এ উদ্দেশ্যে বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর বকেয়া পরিশোধে অর্থ বিভাগ ৬ হাজার কোটি টাকা ছাড় করেছ

 

রবিবার (৩০ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ তথ্য প্রকাশ করেছেন।

প্রতিমন্ত্রী জানান, বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীদের পাওনা পরিশোধের জন্য অর্থ বিভাগ দুই কিস্তিতে এই অর্থ প্রদান করবে। বর্তমানে সরকার ফার্নেস অয়েলসহ জ্বালানি তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে প্রতিদিন গড়ে প্রায় ১২০ কোটি টাকা ব্যয় করছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেলে এই ব্যয়ও বৃদ্ধি পাবে।

 

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সরকার তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বৃদ্ধি করার পরিকল্পনা গ্রহণ করেছে। এ জন্য অন্তত ৫ হাজার মেগাওয়াট তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোকে পূর্ণ সক্ষমতায় ফিরিয়ে আনা। এর ফলে একদিকে লোডশেডিং কমবে, অন্যদিকে বিদ্যুৎ উৎপাদনে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার কমিয়ে শিল্প খাতে বেশি গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।

 

সংশ্লিষ্টরা জানাচ্ছেন, তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরলে জাতীয় গ্রিডে অতিরিক্ত প্রায় ২ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হতে পারে।

বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীদের সক্ষমতা বৃদ্ধি করতে বিদ্যুৎ খাতের বকেয়া বিল পরিশোধের প্রক্রিয়া শুরু করেছে সরকার। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ৬ হাজার কোটি টাকার বরাদ্দের বড় অংশই বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীদের পাওনা পরিশোধে ব্যবহার করা হবে। বকেয়া পরিশোধ হলে বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীদের জ্বালানি কেনার সক্ষমতা বৃদ্ধি পাবে। ফলে তারা বন্ধ বা কম সক্ষমতায় চলা বিদ্যুৎকেন্দ্রগুলোকে বেশি ক্ষমতায় পরিচালনা করতে সক্ষম হবে বলে সরকারের আশা।

 

একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদনে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার কমানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে সাশ্রয় হওয়া গ্যাস শিল্পকারখানায় সরবরাহ করে উৎপাদন কার্যক্রম সচল রাখার সুযোগ তৈরি হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানুষের দোরগোড়ায় নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়া সরকারের মূল লক্ষ্য : খাদ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১২:৪১ এম


মানুষের দোরগোড়ায় নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়া সরকারের মূল লক্ষ্য : খাদ্যমন্ত্রী

ঢাকা, ৩০ আগস্ট, ২০২৬ : খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, আমাদের সরকারের মূল লক্ষ্য হলো মানুষের দোরগোড়ায় নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়া। এ লক্ষ্যে যা যা করা প্রয়োজন তাই করা হবে।

আজ রোববার সন্ধ্যায় সাভারের নামা বাজার এলাকায় খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, জনগণের কাছে নিরাপদ খাদ্য সরবরাহ সরকারের দায়িত্ব আর মন্ত্রণালয় এ ব্যাপারে সতর্ক রয়েছে। 

প্রধানমন্ত্রী তারেক রহমান খাদ্যের ব্যাপারে খুব সচেতন উল্লেখ করে তিনি বলেন, সরকার দূণীতির বিষয়ে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। এ মন্ত্রণালয়ে কেউ দুর্নীতির সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

পরিদর্শনকালে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম, খাদ্য পরিদর্শক খন্দকার সেলিম হোসেন, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদিরসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাজিতপুরে আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রশাসনিক ব্যাবস্থার দাবি জানিয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটামবাজিতপুরে আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক

মুহাম্মদ কাইসার হামিদ, কিশোরগঞ্জ

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১২:৪২ এম


বাজিতপুরে আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রশাসনিক ব্যাবস্থার দাবি জানিয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটামবাজিতপুরে আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরে অবস্থিত ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে বিভিন্ন অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

রোববার (৩০ আগস্ট) শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে বিক্ষোভ করে এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ সেলিনা আক্তার, সাবেক সহকারী প্রধান শিক্ষক মশিউর রহমান, বর্তমান সহকারী প্রধান শিক্ষক মো. মাসুম মিয়া, সিনিয়র সহকারী শিক্ষক চন্দা রানী দেবনাথ এবং অফিস সহকারী আশিষ দেবনাথের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। শিক্ষার্থীরা জানান, আগামী ৭২ ঘণ্টার মধ্যে অভিযোগগুলোর বিষয়ে কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে আন্দোলন আরও কঠোর করা হবে। দ্রুত ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তারা আগামী তিন দিন শ্রেণিকক্ষে ফিরবেন না বলেও ঘোষণা দেন। শিক্ষার্থীদের দাবি, প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করতে হবে। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাদের অব্যাহতির দাবিও জানান তারা।বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ ও শিক্ষার অধিকার নিশ্চিত করতে অনিয়ম-দুর্নীতির অভিযোগের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। অন্যথায় তারা কর্মসূচি আরও জোরালো করার ঘোষণা দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও আ.লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১২:৫০ এম


চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও আ.লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

> সারা দেশ

> চট্টগ্রাম

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগের নেতা আলমগীর চৌধূরীকে পুলিশ আটক করেছে। রবিবার (৩০ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে চকরিয়া থানার একটি টিম পৌর সদরের সায়মা প্লাজা থেকে তাকে আটক করে।

স্থানীয় সূত্রে জানা যায়, আটক হওয়ার সময় তিনি সেখানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করছিলেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান সাবেক মেয়র আলমগীর চৌধূরীকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, তাকে কী কারণে আটক করা হয়েছে, সে সম্পর্কে তিনি নিশ্চিত তথ্য দিতে পারেননি।

আলমগীর চৌধূরীর শ্যালক ব্যবসায়ী মোহাম্মদ সোহেল জানান, শনিবার রাতে তার বোন জামাই ঢাকায় যাওয়ার পরিকল্পনা করেছিলেন। এর আগে তিনি সায়মা প্লাজায় বিশ্রাম নিচ্ছিলেন। গাড়িতে ওঠার পূর্বে রাত সোয়া ৯টার দিকে পুলিশ এসে তাকে আটক করে।

সিটিগাইড এক্সপ্লোর

শ্যালক সোহেল আরও বলেন, পুলিশ তাকে কোন মামলায় আটক করেছে, সে বিষয়ে কোনো ধারণা করতে পারছেন না।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, পুলিশের অভিযানে সাবেক মেয়র আলমগীর চৌধূরীকে আটক করা হয়েছে। তবে, তাকে কী মামলায় আটক করা হয়েছে, সে তথ্য সোমবার সকালে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%