ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

বুধহাটায় ইভটিজিংয়ের প্রতিবাদে তরুণীকে পিটিয়ে জখম, গ্রেফতার ২


বুধহাটায় ইভটিজিংয়ের প্রতিবাদে তরুণীকে পিটিয়ে জখম, গ্রেফতার ২

আশাশুনি উপজেলার চিলেডাঙ্গা গ্রামে এক তরুণীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় রবিউল ইসলামকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এছাড়া, টাকা ছিনতাই ও হত্যার চেষ্টা করার ঘটনাও ঘটেছে। এ বিষয়ে থানায় মামলা দায়ের হলে পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বুধবার (৩০ সেপ্টেম্বর) আদালতে পাঠানো হয়েছে।

এজাহার থেকে জানা যায়, গত ২৮ মে বুধহাটা ইউনিয়নের চিলেডাঙ্গা মাঠের পাকা সড়কে স্থানীয় এক তরুণীকে আকিব হোসেনসহ কয়েকজন উত্যক্ত করে এবং অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করে। প্রতিবাদ জানালে সাইমুন সরদার ও রফিকুল ইসলাম তাদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। ঘটনার সমাধানের জন্য ওই রাতেই বেউলা বাজারে ইউনিয়ন জামায়াত কার্যালয়ে সালিশ বৈঠক ডাকা হয়।

বাদী রবিউল ইসলাম সালিশে যাওয়ার পথে বেউলা এলাকার রাস্তার ওপর পৌঁছালে অভিযুক্তরা দেশীয় অস্ত্র, রড ও লাঠিসোটা নিয়ে তার গতিরোধ করে। তারা তাকে গালিগালাজ করে এবং এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। রবিউলের পকেটে থাকা মাছ বিক্রির ১ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়, একটি স্যামসাং মোবাইল ফোন ভেঙে ফেলে এবং গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করে। স্থানীয় লোকজন ও সাক্ষীরা তাকে উদ্ধার করে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আশাশুনি থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আরিফ জানান, থানায় ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা রেকর্ড করার পর পুলিশ অভিযান চালিয়ে ২ জন এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন: রাজশাহীতে আমির হামজার মাহফিলের প্যান্ডেল খুলে ফেলা হলো

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরাজগঞ্জে শার্পের উদ্যোগে ‘বৈষম্য বিলোপ আইন বিষয়ক কমিউনিটি সংলাপ

আন্তর্জাতিক ডেস্ক

জহুরুল ইসলাম, সিরাজগঞ্জ

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:২৫ পি.এম


সিরাজগঞ্জে শার্পের উদ্যোগে ‘বৈষম্য বিলোপ আইন বিষয়ক কমিউনিটি সংলাপ

বৈষম্য বিলোপ আইন বিষয়ক কমিউনিটি ভিত্তিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
৩০ সেপ্টেম্বর (বুধবার) বিকেল ৩টায় জেলা জজ আদালত ভবনের জগন্নাথ-সোহেল স্মৃতি কনফারেন্স হলে শার্প এর প্রতিষ্ঠাতা সভাপতি মো.শওকত আলীর সভাপতিত্বে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘শার্প’-এর আয়োজনে এবং নাগরিকতা সিভিক এঙ্গেজমেন্ট ফান্ড (CEF)-এর আওতায় পরিচালিত ‘এনহ্যান্সিং জেন্ডার ইকুয়ালিটি প্রজেক্ট’ (GEP)-এর অংশ হিসেবে এক কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। অনগ্রসর ও সুবিধাবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর বৈষম্য হ্রাসে ‘বৈষম্য বিলোপল-এর ওপর মতামত ও পরামর্শ গ্রহণের লক্ষ্যে এই আলোচনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান, বিজ্ঞ জেলা ও দায়রা জজ সাদেকুর রহমান । তিনি তাঁর বক্তব্যে বৈষম্যহীন সমাজ গঠনে আইনের সঠিক প্রয়োগ এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সুরক্ষার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি আরো বলেন - বৈষম্য নিরশন ও আইনী সহায়তা প্রদানের জন্য লিগ্যাল এইড ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহবান জানান।

বিশেষ অতিথি নাগরিকতা সিভিক এঙ্গেজমেন্ট ফান্ড (CEF)-ডেপুটি টিম লিডার কথারিনাকনিং, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট -মো. আব্দুল মতিন, সিনিয়র সিভিল জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার কাফি আল আজাদ বক্তব্য রাখেন।

এ সময় শার্শ এর পরিচালক সাফিয়া সুলতানা , প্রজেক্ট অর্ডিনেটর গোলাম কিবরিয়া ও সংলাপে সরকারি বেসরকারি এনজিও প্রতিনিধি, প্রতিবন্দ্বি, শিক্ষক শার্প-এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সুবিধাবঞ্চিত ও বৈষম্যের শিকার প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা বৈষম্য প্রতিরোধে শিক্ষা স্বাস্থ্য পারিবারিক আইনী জটিলতার বিষয়ে বিষদভাবে উপস্থাপনসহ উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা বৈষম্য বিলোপ বিল সম্পর্কিত তাঁদের মতামত, অভিজ্ঞতা ও নানা পরামর্শ তুলে ধরেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সখিপুরে ইউপি সদস্যের উদ্যোগে শিশুদের খেলাধুলার পোশাক বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:২৬ পি.এম


সখিপুরে ইউপি সদস্যের উদ্যোগে শিশুদের খেলাধুলার পোশাক বিতরণ

দেবহাটা উপজেলার ৩ নম্বর সখিপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহ এবং ভালোবাসা বৃদ্ধি করার উদ্দেশ্যে খেলাধুলার পোশাক বিতরণ করা হয়েছে। এই উদ্যোগটি স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলামের তত্ত্বাবধানে পরিচালিত হয়। বুধবার ৩০ সেপ্টেম্বর বিকালে চিনেডাঙ্গা ফুটবল মাঠে আয়োজিত অনুষ্ঠানে শিশু-কিশোর ও স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণ করা হয়। ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, খেলাধুলার মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ এবং পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের মতে, শিশুদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত করা অত্যন্ত প্রয়োজন। তারা মনে করেন, এ ধরনের উদ্যোগ শিশুদের মাঠমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে এলাকার শিশু-কিশোরদের জন্য খেলাধুলার পোশাক উপহার দেওয়াকে তারা একটি প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। এলাকাবাসীরা জানান, বর্তমান ওয়ার্ড সদস্য ডাক্তার নজরুল ইসলাম বিভিন্ন সময়ে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেন। শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করতে তার এই উদ্যোগও স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

এ সময় স্থানীয় শিশু-কিশোর, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন বয়সী মানুষ তার এই উদ্যোগের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, সমাজের শিশু-কিশোরদের সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠার জন্য খেলাধুলার সুযোগ তৈরি করা জরুরি। এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা। আগামী দিনেও ডাক্তার নজরুল ইসলাম যেন এলাকার মানুষের পাশে থেকে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করেন সেটিই তাদের প্রত্যাশা বলে তাদের অভিমত ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ে স্কাউট দীক্ষা ও তাবু জলসার সমাপনী অনুষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:২৬ পি.এম


লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ে স্কাউট দীক্ষা ও তাবু জলসার সমাপনী অনুষ্ঠান

নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে স্কাউট সদস্যদের জন্য চার দিনব্যাপী দীক্ষা ও তাবু জলসার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত ৮টায় বিদ্যালয় প্রাঙ্গণে নতুন স্কাউট সদস্যদের পদচারণায় উৎসবের আবহ সৃষ্টি হয়।

স্কাউটিং কেবল একটি সংগঠনের কার্যক্রম নয়; বরং এটি শৃঙ্খলা, সততা, দায়িত্ববোধ, নেতৃত্ব, মানবসেবা ও দেশপ্রেমের মাধ্যমে শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই লক্ষ্যকে সামনে রেখে নতুন স্কাউট সদস্যদের জন্য আয়োজন করা হয়েছে এ দীক্ষা ও তাবু জলসা অনুষ্ঠান।

লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার এসএম মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মুরাদুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তাফিজুর রহমান আলেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, সাবেক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ মিলু শরীফ, স্কাউটসের নড়াইল জেলার সাধারণ সম্পাদক এসএম হায়াতুজ্জামান, মাওলানা মোঃ আলমগীর হোসাইন, সাইফুল্লাহ মামুন, মুসা সহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তাফিজুর রহমান আলেক বলেন, "স্কাউটরা সবসময় সৎ, দায়িত্বশীল ও পরিশ্রমী হয়ে কাজ করে।" স্কাউটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, সহযোগিতা, মানবিকতা ও দায়িত্ববোধের মতো গুণাবলি গড়ে ওঠে। উপজেলা নির্বাহী অফিসার বলেন, "এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বাস্তব জীবনে শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা, আত্মনির্ভরশীলতা ও মানবসেবার শিক্ষা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্ব নিতে হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৩১ পি.এম


শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্ব নিতে হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি বলেছেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দিয়ে শিক্ষিত করলেই হবে না, তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই শিক্ষকদের শিক্ষাদানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও সামাজিক মূল্যবোধ গড়ে তোলার দায়িত্বও নিতে হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ভাণ্ডারিয়া পৌর অডিটোরিয়ামে পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সময়ে পুঁথিগত শিক্ষার পাশাপাশি প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপরও গুরুত্ব দিতে হবে। বিশেষ করে মাদরাসার শিক্ষার্থীদের আইসিটি শিক্ষায় দক্ষ করে তুলতে হবে। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে ধর্মীয় ও সাধারণ শিক্ষার পাশাপাশি তথ্যপ্রযুক্তির জ্ঞান অর্জন জরুরি। এতে শিক্ষার্থীরা ভবিষ্যতে উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রে নিজেদের আরও ভালোভাবে প্রস্তুত করতে পারবে।

প্রতিমন্ত্রী বলেন, হযরত মুহাম্মদ (সা.) মানবজাতির সর্বশ্রেষ্ঠ আদর্শ। মহানবী (সা.)-এর জীবন, কর্ম, ন্যায়নীতি, মানবিকতা ও সমাজ পরিচালনার আদর্শ শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে হবে। তাঁর আদর্শ অনুসরণ করে কীভাবে একজন ভালো মানুষ ও দায়িত্বশীল নাগরিক হওয়া যায়, সে বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত আলোচনা করতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল করার জন্য প্রস্তুত করলে হবে না। তাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এবং সমাজের প্রতি দায়িত্বশীল হতে হবে। একজন শিক্ষার্থীর মধ্যে সততা, শৃঙ্খলা, সহনশীলতা, মানবিকতা ও ন্যায়বোধ তৈরি করতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব গুণ অর্জন করতে পারলেই তারা ভবিষ্যতে দেশের দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে।

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ভাণ্ডারিয়া উপজেলা শাখার সভাপতি আলহাজ মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান, সমাজসেবক জুলফিকর হায়দার প্রমুখ্য।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মাসুদ রানা পলাশ, সাবেক সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জমাদ্দার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মলাদ জোমাদ্দার ও উপজেলা যুবদলের সদস্য সচিব শামীম হাওলাদার সহ আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত বিভিন্ন ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%