ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

বিএনপি থেকে বহিষ্কৃত নেতা মতিউর রহমান সাগর বললেন ‘আলহামদুলিল্লাহ’


বিএনপি থেকে বহিষ্কৃত নেতা মতিউর রহমান সাগর বললেন ‘আলহামদুলিল্লাহ’

শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরকে দলীয় সব পদ ও দায়িত্বসহ প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিকবার অভিযোগ উঠেছে, যার মধ্যে রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অসাংগঠনিক কর্মকাণ্ড, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং ক্ষমতার অপব্যবহার।

বহিষ্কারের পর মতিউর রহমান সাগর তার ফেসবুক আইডিতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে একটি স্ট্যাটাস প্রকাশ করেছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ সফিকুর রহমান কিরণ ও সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দিন কালুর নির্দেশে এই বহিষ্কারাদেশ জারি করা হয়। জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: উখিয়ার অগ্নিকাণ্ডে নাহিদ ও তার পরিবারের খোঁজ নেই, হতাহতদের তালিকা নেই

বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়েছে যে, মতিউর রহমান সাগরের বিরুদ্ধে একাধিকবার গুরুতর অভিযোগ রয়েছে, যার মধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অসাংগঠনিক কর্মকাণ্ড, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন ও ক্ষমতার অপব্যবহার অন্তর্ভুক্ত। এসব অভিযোগের ভিত্তিতে গত ২৮ জুলাই তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল। সম্প্রতি তার বিরুদ্ধে একের পর এক অপকর্মের অভিযোগ সামনে আসার পর এবং বারবার দলীয় নীতি ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার কারণে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে। এই পরিস্থিতিতে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী তাকে নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদসহ দলীয় সব পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারাদেশের অনুলিপি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের কাছে পাঠানো হয়েছে।

এদিকে, বহিষ্কৃত হওয়ার পর মতিউর রহমান সাগর তার ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, ‘যে দলের জন্য জীবন-যৌবন শেষ করলাম, সেই দল আমাকে বহিষ্কার করল আলহামদুলিল্লাহ।’

এর আগে, গত কয়েক মাসে নড়িয়ায় মতিউর রহমান সাগরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠে এসেছে। ভুক্তভোগী, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নির্বাচনী বিলবোর্ড লাগানোকে কেন্দ্র করে জুলাই শহীদ মিরাজুল ইসলাম অর্ণবের বাবা আবু তালেবের সঙ্গে তার হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনায় অর্ণবের চাচা আব্দুস সালামকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে থানায় নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে সাগরের বিরুদ্ধে।

আরও পড়ুন: কক্সবাজারে নিখোঁজ নাহিদুরের স্ত্রী ও দুই মেয়ের সন্ধান চায় পরিবার

এছাড়া, বিভিন্ন সময়ে সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তাদের হুমকি দেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। এসব অভিযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সংশ্লিষ্ট ভুক্তভোগীরা এসব ঘটনায় পৃথকভাবে থানায় অন্তত ছয়টি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে নাসুম ৮, মেহেদী ৯ নম্বরে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২২ পি.এম


টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে নাসুম ৮, মেহেদী ৯ নম্বরে

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেঞ্চুরি করার পর টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ১৮ ধাপ উন্নতি করে সপ্তম স্থানে উঠে এসেছেন শ্রেয়াস আইয়ার। বোলারদের তালিকায় নাসুম আহমেদ অষ্টম এবং শেখ মেহেদী হাসান নবম অবস্থানে রয়েছেন।

শ্রেয়াস আইয়ার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লক্ষ্ণৌতে ১০২ রানের ইনিংস খেলার পর এই উন্নতি অর্জন করেন। তিনি প্রথমবারের মতো শীর্ষ দশে প্রবেশ করেছেন। বর্তমানে শীর্ষ দশে ভারতের চারজন ব্যাটার রয়েছে—ঈশান কিষাণ প্রথম, অভিষেক শর্মা দ্বিতীয় এবং তিলক ভার্মা দশম স্থানে অবস্থান করছেন।

ওয়েস্ট ইন্ডিজের শেরফানে রাদারফোর্ডও ব্যাটারদের তালিকায় উল্লেখযোগ্য উন্নতি করেছেন। তিনি ১০ ধাপ এগিয়ে ৩৭তম স্থানে পৌঁছেছেন।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে এশিয়ান গেমসের পর আবরার আহমেদের রেটিং কমে যাওয়ার ফলে আফগানিস্তানের রশিদ খান শীর্ষস্থানে উঠে এসেছেন। শীর্ষ দশে নতুন তিনজনের অন্তর্ভুক্তি হয়েছে, যাদের মধ্যে দুজন বাংলাদেশি। নাসুম আহমেদ তিন ধাপ উন্নতি করে অষ্টম এবং শেখ মেহেদী হাসান ১০ ধাপ এগিয়ে নবম স্থানে রয়েছেন। ভারতের অক্ষর প্যাটেল ১৬ ধাপ উন্নতি করে সপ্তম স্থানে পৌঁছেছেন।

ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে পরিবর্তন দেখা দিয়েছে। গোয়াহাটিতে ২২৩ রানের ইনিংস খেলে ভারতের অধিনায়ক শুবমান গিল শীর্ষস্থান আরও মজবুত করেছেন। ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ ১৬২ রানের দুর্দান্ত ইনিংসের পর ষষ্ঠ স্থানে উঠে এসেছেন। অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে যুক্তরাষ্ট্রের মিলিন্দ কুমার শীর্ষ দশে স্থান পেয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এগুলো না হলে পূজার আনন্দের অর্থ কী: মধুমিতা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২২ পি.এম


এগুলো না হলে পূজার আনন্দের অর্থ কী: মধুমিতা

কলকাতার রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাওয়া অথবা ভিড়ের মধ্যে মিশে গিয়ে ঠাকুর দেখা— বিনোদন জগতের তারকাদের কাছে এসব ব্যাপার স্বপ্নের মতো মনে হয়। যদিও সাধারণ মানুষ হিসেবে রাস্তায় দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে মজা করা সম্ভব নয়, তবে টালিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী আছেন যিনি সহজেই কলকাতার রাস্তায় বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েন। তিনি হলেন মধুমিতা সরকার।

চলতি বছর দুর্গাপূজা মধুমিতা সরকারের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ বিয়ের পর এটি তার প্রথম পূজা। তবে স্বামীর সঙ্গে প্যান্ডেল হপিংয়ের চেয়ে বেশি তিনি আনন্দ পান বন্ধুদের সঙ্গে রাস্তায় বেরিয়ে ঠাকুর দেখতে। কিন্তু একজন তারকা হওয়ার কারণে, সাধারণ মানুষের নজর থেকে নিজেকে লুকিয়ে রাখা তার জন্য সহজ নয়। কলকাতার রাস্তায় ভিড়ের মধ্যে নিজেকে গোপন রাখার একটি উপায় শিখিয়ে দিয়েছেন মধুমিতা সরকার।

সম্প্রতি দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ‘আমি ভিড়ের মধ্যে খুব সহজে মিশে যেতে পারি। আমি মানুষের চোখের দিকে তাকাই না। একদম মাটির দিকে তাকিয়ে এগিয়ে যাই। ঠাকুর দেখেই আবার চট করে বেরিয়ে যাই। পূজার সময় সবাই নিজেদের নিয়ে ব্যস্ত থাকে, তাই চট করে কেউ নজর দেয় না।’

মধুমিতা সরকার আরও বলেন, ‘অনেক সময় এমন হয়েছে— একটি জায়গায় গাড়ি রেখে আমরা হাঁটতে হাঁটতে অনেকটা বেরিয়ে গেছি। আবার বাসে করে ফিরেছি যেখানে গাড়ি রাখা আছে। বন্ধুরা প্রথমে কিছু বলে না; কিন্তু ঠিক যখন বাস থেকে নামতে যাব, তখন ওদের মধ্যে কেউ একজন বলে দেয়— ওটা পাখি না! বাসের অন্য যাত্রীরা কিছু বোঝার আগেই বন্ধুরা আমার হাত ধরে নামিয়ে নিয়ে চলে যায়। এগুলো না হলে আর পূজার আনন্দ কি!’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২২ পি.এম


হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের শার্জে দ্য অ্যাফেয়ার্স (ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত) এরিক গিলান দেশের হাম ও রুবেলা প্রতিরোধে চলমান টিকাদান কার্যক্রম পরিদর্শন করেছেন।

আজ বুধবার সকালে ঢাকার বনানীর কড়াইলের টি অ্যান্ড টি মাঠে তিনি এই কর্মসূচিটি পরিদর্শন করেন। যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র পূর্ণিমা রাই এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

পরিদর্শনের সময় ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ আবদুল মুহিত, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, ইউনিসেফ বাংলাদেশের কমিউনিকেশনস অ্যান্ড অ্যাডভোকেসি প্রধান মিগেল মাতেও মুনিয়োজ এবং ইউনিসেফ বাংলাদেশের ইমিউনাইজেশন লিড ডা. রিয়াদ মাহমুদ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাষ্ট্র ও ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান কার্যক্রমে সহায়তা প্রদান করছে আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি। চলমান প্রাদুর্ভাবের সময় ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষায় এই সহায়তা প্রদান করা হচ্ছে।

গত ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দেশব্যাপী এই কার্যক্রমের লক্ষ্য ৬ থেকে ৫৯ মাস বয়সী ৩৪ লাখ শিশুকে টিকা প্রদান করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনের গুপ্তচর নেটওয়ার্ক নিয়ে বিশ্বজুড়ে নিরাপত্তা শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২৩ পি.এম


চীনের গুপ্তচর নেটওয়ার্ক নিয়ে বিশ্বজুড়ে নিরাপত্তা শঙ্কা

চীনের গুপ্তচরবৃত্তি এবং প্রযুক্তি সংগ্রহের কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে। এর ফলে জাতীয় নিরাপত্তা, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং গণতান্ত্রিক সমাজ নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা সতর্ক করে দিয়েছেন যে, চুরি করা তথ্য এবং উন্নত প্রযুক্তি নজরদারি, সাইবার হামলা ও রাজনৈতিক হস্তক্ষেপে ব্যবহৃত হতে পারে। দ্য এপক টাইমস এই তথ্য প্রকাশ করেছে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ৩০ সেপ্টেম্বর যুক্তরাজ্যের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এমআই৫ চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের সঙ্গে সম্পর্কিত একাডেমিক গবেষণা নিয়ে নজিরবিহীন সতর্কতা জারি করেছে।

দ্য এপক টাইমস জানায়, যুক্তরাজ্যের সঙ্গে যুক্ত ১০০ জনেরও বেশি শিক্ষাবিদ চীনের বেসামরিক গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট প্রকল্পে কাজ করেছেন। সংবাদপত্রটির দাবি, এসব গবেষণার কিছু অর্থ চায়না জেনারেল টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউটের মাধ্যমে দেওয়া হয়েছে। গবেষণার বিষয়বস্তুতে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা এবং অন্যান্য উন্নত প্রযুক্তি অন্তর্ভুক্ত ছিল।

দ্য এপক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এমআই৫ জানিয়েছে, চায়না জেনারেল টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউটের প্রধান উদ্দেশ্য ছিল এমন একাডেমিক গবেষণায় সহায়তা করা, যা গুপ্তচরবৃত্তির কাজে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে পারে।

ব্রিটিশ কর্তৃপক্ষ আরও সতর্ক করে জানিয়েছে, যারা এ ধরনের প্রকল্পে কাজ চালিয়ে যাবে, তাদের আইনি পরিণতির মুখোমুখি হতে হতে পারে। বিদেশি গুপ্তচরবৃত্তি এবং শত্রুভাবাপন্ন রাষ্ট্রের কর্মকাণ্ড মোকাবেলায় ব্যবস্থা জোরদার করতে ২০২৩ সালে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা আইন পাস করা হয়েছে।

দ্য এপক টাইমস জার্মানির একটি আলাদা ঘটনার কথাও উল্লেখ করেছে। মে মাসে মিউনিখে এক দম্পতিকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, তারা মহাকাশ প্রকৌশল, কম্পিউটার বিজ্ঞান এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা শিক্ষাবিদদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছিলেন।

তাইওয়ানের তুংহাই বিশ্ববিদ্যালয়ের চীন ও আঞ্চলিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক লিন তজুলি দ্য এপক টাইমসকে বলেন, চীনের কথিত গুপ্তচরবৃত্তি, প্রযুক্তি চুরি এবং সাইবার কর্মকাণ্ড শুধুমাত্র একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আরও বড় ঝুঁকি তৈরি করতে পারে।

লিন বলেন, হাতিয়ে নেওয়া তথ্য আরও উন্নত আন্তঃদেশীয় নজরদারিতে সহায়তা করতে পারে। এর মাধ্যমে চীনের গোয়েন্দা সংস্থাগুলো নির্দিষ্ট ব্যক্তিদের যোগাযোগ ও চলাফেরা পর্যবেক্ষণ করতে সক্ষম।

তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে প্রাপ্ত গোয়েন্দা তথ্য গুরুত্বপূর্ণ অবকাঠামোয় গোপন প্রবেশের সুযোগ তৈরি করতে পারে। এতে এমন দুর্বলতা তৈরি হতে পারে, যা সংকটের সময় কাজে লাগানো সম্ভব।

দ্য এপক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, লিন আরও জানান, বেইজিং তথ্য সংগ্রহের মাধ্যমে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা মিলিয়ে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযান আরও নির্দিষ্টভাবে পরিচালনা করতে পারে।

তিনি বলেন, সংগৃহীত তথ্য ব্যবহার করে সমাজের বিভিন্ন বিভাজন আগে থেকেই চিহ্নিত করা সম্ভব। এরপর কৃত্রিমভাবে তৈরি অডিও, ভিডিও এবং সমন্বিত অনলাইন বার্তা ব্যবহার করে বিভিন্ন গোষ্ঠীর ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করা হতে পারে।

এসব ঘটনায় পশ্চিমা দেশগুলোতে আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা, গবেষণার অর্থায়ন এবং নতুন প্রযুক্তিতে প্রবেশাধিকারের নিরাপত্তা ঝুঁকি নিয়ে বিতর্ক আরও তীব্র হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%