ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা প্রতারণা, বরিশাল সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স সোনিয়ার বিরুদ্ধে অভিযোগ


চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা প্রতারণা, বরিশাল সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স সোনিয়ার বিরুদ্ধে অভিযোগ

বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের (BNMC) নিবন্ধিত কর্মকর্তা
বরিশাল জেনারেল হাসপাতালের (বরিশাল সদর হাসপাতাল) পুরুষ ভেষজ (মেডিসিন) বিভাগে কর্মরত সিনিয়র স্টাফ নার্স সোনিয়া আক্তারের ও বিরুদ্ধে সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ও ভুয়া এসএমএস (SMS) পাঠিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার এক সুপরিকল্পিত আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানার দক্ষিণ আনইলবুনিয়া গ্রামের বাসিন্দা মো: রিফাত হোসেন এই প্রতারণা ও জালিয়াতির শিকার হয়েছেন।

সূত্রে জানা যায়, অভিযুক্ত সোনিয়া আক্তার (পিতা: মো: আবুল হোসেন মৃধা, মাতা: নার্গীস বেগম, স্থায়ী ঠিকানা: গ্রাম-কচুয়া, মহাল্লা-শৌলজালিয়া, ডাকঘর-কচুয়া-৮৪৩০, থানা-কাঁঠালিয়া, জেলা-ঝালকাঠি) নিজেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের (DGNM) ১০ম গ্রেডের একজন স্থায়ী সরকারি কর্মকর্তা দাবি করেন। তিনি তাঁর প্রভাব খাটিয়ে মো: রিফাত হোসেনকে একটি সরকারি হাসপাতালে 'অফিস অ্যাসিস্ট্যান্ট' (Office Assistant) পদে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখান এবং হাসপাতালে একটি ভুয়া আবেদনপত্র (Application) পূরণ করান। সোনিয়া আক্তারের এই প্রলোভনে বিশ্বাস করে ভুক্তভোগী মো: রিফাত হোসেনের পক্ষে তাঁর ওমান থেকে সোনিয়া আক্তারের সোনালী ব্যাংক পিএলসি-র নাজিমউদ্দিন রোড শাখা, ঢাকা-এর প্রধান অনলাইন কোর ব্যাংকিং হিসাব নম্বরে (৫৫৩৪৩০১০০৫৪৭৭, শাখা কোড- ৪৯৩, রাউটিং নং- ২০০২৭৪৯৩১) মোটা অঙ্কের অর্থ জমা প্রদান করেন।

অনুসন্ধানে সোনিয়া আক্তারের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো বৈদেশিক রেমিট্যান্স এবং বাংলাদেশে সরাসরি নগদ টাকা জমা দেওয়ার যে সুনির্দিষ্ট বিবরণী পাওয়া গেছে তা নিম্নরূপ: রিফাত হোসেনের চাচা ওমান প্রবাসী মোহাম্মদ মিরাজ হোসাইন কর্তৃক বৈদেশিক রেমিট্যান্স: ওমানের আল জাদিদ এক্সচেঞ্জ (Al Jadeed Exchange, Oman) ও এজ রেমিত (EZREMIT)-এর মাধ্যমে সোনিয়া আক্তারের নাজিমউদ্দিন রোড শাখার অ্যাকাউন্টে দুই দফায় টাকা পাঠান।২৪ ফেব্রুয়ারি ২০২৫: রেমিট্যান্স ভাউচার অনুযায়ী সোনিয়া আক্তারের অ্যাকাউন্টে সরাসরি জমা হয় ৯৭,৫৭০.০০ টাকা প্রেরক: মোহাম্মদ মিরাজ হোসাইন। এবং ১৪ মার্চ ২০২৫: রেমিট্যান্স ভাউচার অনুযায়ী একই অ্যাকাউন্টে পাঠানো হয় ২৯,২৭৫.০০ টাকা প্রেরক: মোহাম্মদ মিরাজ হোসাইন।
ভুক্তভোগী মো: রিফাত হোসেন নিজে সোনালী ব্যাংক পিএলসি-র নাজিমউদ্দিন রোড শাখা, ঢাকা-এর সোনিয়া আক্তারের হিসাব নম্বরে সরাসরি নগদ টাকা জমা করেন, যার প্রতিটিতে ব্যাংক সিল ও ক্যাশিয়ারের স্বাক্ষর রয়েছে। ০৫ মার্চ ২০২৪ ব্যাংক কাউন্টার জমার রসিদ অনুযায়ী সোনিয়া আক্তারের হিসাবে নগদ জমা করা হয় ৫০,০০০.০০ টাকা, ০৩ এপ্রিল ২০২৪ ব্যাংক কাউন্টার জমার রসিদ অনুযায়ী একই হিসাবে নগদ জমা করা হয় ৫০,০০০.০০ টাকা, ১১ এপ্রিল সেপ্টেম্বর ২০২৪ ব্যাংক কাউন্টার জমার রসিদ অনুযায়ী সোনিয়া আক্তারের অ্যাকাউন্টে পুনরায় নগদ জমা করা হয় ২০,০০০.০০ টাকা, ০৯ জানুয়ারী ২০২৫ ব্যাংক কাউন্টার জমার রসিদ অনুযায়ী সোনিয়া আক্তারের হিসাবে নগদ জমা করা হয় ১,১০,০০০.০০ টাকা, ১৬ ফেব্রুয়ারি ২০২৫: ব্যাংক কাউন্টার জমার রসিদ অনুযায়ী সোনিয়া আক্তারের হিসাবে নগদ জমা করা হয় ৮০,০০০.০০ টাকা।

আরও পড়ুন: এমপির হস্তক্ষেপের পরও কমেনি ডাকাতি, নাসিরনগরের আনন্দপুরে ফের ডাকাতি আজ ভোররাতে আবারও ডাকাতির ঘটনা, আতঙ্কে স্থানীয়রা

ব্যাংক লেনদেনের অফিশিয়াল নথি ও জমার স্লিপ পর্যালোচনার পর দেখা যায়, ওমান থেকে পাঠানো রেমিট্যান্স এবং বাংলাদেশের সরাসরি নগদ ১,২৮,০০০ জমাসহ সর্বমোট ৫,৪৫,০০০ (পাঁচ লাখ পাঁচ চল্লিশ হাজার ) টাকা সোনিয়া আক্তারের নগদ ও তার অ্যাকাউন্টে প্রদান করা হয়েছে, যার প্রতিটি প্রমাণ ভুক্তভোগীর কাছে সংরক্ষিত রয়েছে।

ভুক্তভোগীর মোবাইলে পাঠানো ভুয়া এসএমএস (SMS)-এর বিবরণ: বিপূল পরিমাণ এই অর্থ হাতিয়ে নেওয়ার পর নিজের জালিয়াতি ঢাকতে ও বিশ্বাসযোগ্যতা অর্জন করতে সোনিয়া আক্তার একটি চক্রের মাধ্যমে মো: রিফাত হোসেনের মোবাইলে (+৮৮০ ১৫ ৭৭০০ ৮৪৩৮ নম্বর থেকে) একটি ভুয়া সিলেকশন মেসেজ পাঠান। মেসেজটিতে হুবহু লেখা ছিল:
"!congratulation! MD.RIFAT HOSSIAN YOU SELECTED POST ON OFFICE ASSISTANT REQUIREMENT IN SHNIBPS.YOUR All DOCUMENT SENT IN MINISTRY.WE SENT A APPOINTMENT LETTER YOUR PERMANENT ADDRESS ANY DAYS" (যার বাংলা অর্থ: "অভিনন্দন! মো: রিফাত হোসেন, আপনি SHNIBPS-এ অফিস অ্যাসিস্ট্যান্ট পদের যোগ্যতায় নির্বাচিত হয়েছেন। আপনার সমস্ত কাগজপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। যেকোনো দিন আপনার স্থায়ী ঠিকানায় আমরা একটি নিয়োগপত্র পাঠিয়ে দেব।")

ভুক্তভোগী রিফাত হোসেন জানান, মেসেজটি পাওয়ার পর তাঁর সন্দেহ হলে তিনি তাৎক্ষণিকভাবে সোনিয়া আক্তারকে বিষয়টি জানান। কিন্তু সোনিয়া আক্তার জালিয়াতি ধামাচাপা দিতে তাঁকে আশ্বস্ত করে বলেন, "সব কিছু ওকে ঠিক আছে, যেকোনো সময় তোমারে ওরা জয়েনিং করার জন্য ডাকবে। " কিন্তু এর পর দীর্ঘ সময় পার হয়ে গেলেও কোনো নিয়োগপত্র আসেনি এবং হাসপাতাল বা মন্ত্রণালয় থেকে তাঁকে আর কোনোদিনও ডাকা হয়নি। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, পুরো নিয়োগ প্রক্রিয়া এবং মেসেজটি সম্পূর্ণ ভুয়া ও সাজানো ছিল।

ভুক্তভোগী আরো বলেন কষ্টার্জিত এতগুলো টাকা দেওয়ার পরও চাকরি না হওয়ায় এবং প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়ে সোনিয়া আক্তারের কাছে টাকা ফেরত চাইলে তিনি টাকা ফেরত দিতে সম্পূর্ণ অস্বীকৃতি জানান। উল্টো একজন সরকারি কর্মচারী হিসেবে ক্ষমতার দাপট দেখিয়ে এবং প্রভাবশালী মহলের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন বলে ভুক্তভোগী পরিবারটি অভিযোগ করেছে। তিনি আরো জানান এ বিষয়ে ভুক্তভোগী বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল রেজিস্ট্রার BNMC, DGNM, সহ বিভিন্ন দপ্তরে লিখত অভিযোগ করেন।

আরও পড়ুন: মহেশপুরে শ্বশুরের বিরুদ্ধে জামাই আব্দুর রহমান হত্যার অভিযোগ

এবং এ বিষয়ে বরিশাল জেনারেল হাসপাতালের (বরিশাল সদর হাসপাতাল) পুরুষ ভেষজ (মেডিসিন) বিভাগে কর্মরত সিনিয়র স্টাফ নার্স সোনিয়া আক্তারের সাথে কথা বলতে চাইলে তার মুঠো ফোনে ফোন রিসিভ করে বলেন এ বিষয়ে এখন কিছু বলব না পড়ে বলব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় যুবককে হত্যা, ডিমলায় লাশ পুঁতে রাখার অভিযোগে মামুন আটক

আন্তর্জাতিক ডেস্ক

নীলফামারী প্রতিনিধ রায়হান আলী

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫৯ পি.এম


ঢাকায় যুবককে হত্যা, ডিমলায় লাশ পুঁতে রাখার অভিযোগে মামুন আটক

ঢাকায় রাকিব ইসলাম (২৫) নামে এক যুবককে হত্যার পর তাঁর মরদেহ নীলফামারীর ডিমলায় এনে বসতভিটার মাটিতে পুঁতে রাখার অভিযোগ উঠেছে মামুন নামে এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকায় অভিযুক্ত মামুনের বসতভিটা খনন করে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মামুনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিহত রাকিব ইসলাম টাঙ্গাইলের গোপালপুর উপজেলার খাদেমুল ইসলামের ছেলে। তিনি ঢাকার মিরপুর-১০ এলাকার শ্যাওড়াপাড়ায় অনার্সে ভর্তির কোচিং করতে গিয়ে মামুনের সঙ্গে পরিচিত হন। পরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর ঢাকায় মেয়েঘটিত একটি বিরোধকে কেন্দ্র করে রাকিবকে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার দুই দিন পর মরদেহটি একটি বাক্সে করে ঢাকা থেকে ডিমলায় নিয়ে আসেন মামুন। পরে স্বজনদের কাছে বাক্সে পচা মাছ রয়েছে বলে জানিয়ে নিজের বসতভিটার মাটিতে মরদেহটি পুঁতে রাখেন বলে অভিযোগ।

এরপর রাকিবকে জীবিত দেখিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে একটি ভিডিও তৈরি করেন মামুন। ওই ভিডিও পরিবারের সদস্যদের কাছে পাঠিয়ে রাকিবকে আটকে রাখা হয়েছে বলে জানিয়ে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগ রয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে মামুনের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর তাঁর বসতভিটায় অভিযান চালানো হয়। পরে মাটি খনন করে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারের পর মরদেহের পরিচয় শনাক্তের প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

গ্রেপ্তার মামুন নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বসুনিয়াপাড়া এলাকার আফসার আলীর ছেলে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, কারা এতে জড়িত এবং ঢাকায় হত্যার পর কীভাবে মরদেহ ডিমলায় আনা হয়েছিল—এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ভিডিও তৈরি করে মুক্তিপণ দাবির অভিযোগও তদন্তের আওতায় রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নীলফামারীতে নাগরিক সেবা সহজ ও উন্নয়নে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন নতুন ডিসি

আন্তর্জাতিক ডেস্ক

রায়হান আলী নীলফামারী প্রতিনিধি

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১০:০১ পি.এম


নীলফামারীতে নাগরিক সেবা সহজ ও উন্নয়নে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন নতুন ডিসি

নীলফামারীর সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সাধারণ মানুষের নাগরিক সেবা সহজীকরণে প্রশাসন ও গণমাধ্যমের যৌথ সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন জেলার নবাগত জেলা প্রশাসক (ডিসি) মো. হুমায়ূন কবির। জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জেলা প্রশাসন কাজ করবে জানিয়ে তিনি বলেন, জেলার স্থানীয় সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে তা সমাধানে বাস্তবভিত্তিক ও ফলপ্রসূ উদ্যোগ গ্রহণ করা হবে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নীলফামারীতে কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে অনুষ্ঠিত এক পরিচিতি ও মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় সাংবাদিকরা নীলফামারী জেলার দীর্ঘদিন ধরে জমে থাকা বিভিন্ন সমস্যা, জনভোগান্তি, শিক্ষা-স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক চিত্র জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন। নবাগত জেলা প্রশাসক সাংবাদিকদের বক্তব্য গুরুত্ব সহকারে শোনেন এবং এসব সমস্যা সমাধানে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির আরও বলেন, "সংবাদপত্র হচ্ছে সমাজের আয়না। জেলার প্রকৃত সমস্যা ও সার্বিক চিত্র তুলে ধরে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সাংবাদিকরা প্রশাসনকে সহযোগিতা করতে পারেন। গণমাধ্যম ও প্রশাসনের লক্ষ্য একই—জনকল্যাণ সাধন। তাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একটি দুর্নীতিমুক্ত, উন্নত ও সমৃদ্ধ নীলফামারী গড়ে তুলতে চাই।"
উক্ত মতবিনিময় সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও নীলফামারী প্রেস ক্লাব ও বিভিন্ন জাতীয়-স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১০:০৯ পি.এম


নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট

নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ খনন শেষে গ্যাসের সন্ধান মিলেছে। কূপটিতে বর্তমানে ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) চলছে। পরীক্ষা শেষ হলে গ্যাসের মজুত ও উত্তোলনযোগ্য পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কূপটি থেকে প্রতিদিন প্রায় ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হতে পারে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে কূপটিতে গ্যাসের উপস্থিতি নিশ্চিত হওয়ার কথা জানায় বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। এর আগে গত ২৮ জুলাই কূপটির খননকাজ শুরু হয়।

বাপেক্স সূত্রে জানা গেছে, ডিরেকশনাল ওয়েল পদ্ধতিতে এমডব্লিউডি প্রযুক্তি ব্যবহার করে কূপটি ১ হাজার ৫৭৮ মিটার গভীর পর্যন্ত খনন করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪২০ থেকে ১ হাজার ৪৬০ মিটার গভীরতার স্তরে গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে।

সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মোজাম্মেল হক গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী দুই থেকে তিন দিন ডিএসটি পরীক্ষা চলবে। এরপর কূপটিতে মোট কী পরিমাণ গ্যাস মজুত রয়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১০ অক্টোবর দিল্লিতে গণপ্রতিবাদে অংশ নেবে ৫ বামপন্থী ছাত্র-যুব সংগঠন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১০:১১ পি.এম


১০ অক্টোবর দিল্লিতে গণপ্রতিবাদে অংশ নেবে ৫ বামপন্থী ছাত্র-যুব সংগঠন

আগামী ১০ অক্টোবর নয়া দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া গণপ্রতিবাদে ব্যাপকভাবে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে বামপন্থী বিভিন্ন ছাত্র ও যুব সংগঠন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানিয়ে এই আন্দোলন শুরু হয়েছে, যেখানে ভোটার তালিকা বিশেষ সংশোধনের (এসআইআর) মাধ্যমে প্রায় ১৩ কোটি মানুষের, বিশেষ করে মুসলিম ও পরিযায়ী শ্রমিকদের, নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ রয়েছে।

এই বৃহত্তর আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে যৌথ বিবৃতি প্রকাশ করেছে স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া (এসএফআই), অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডারেশন (এআইএসএফ), অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা), প্রোগ্রেসিভ স্টুডেন্টস ইউনিয়ন (পিএসইউ) এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস ব্লক (এআইএসবি)।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ১০ অক্টোবরের নয়া দিল্লি প্রতিবাদে বিপুল সংখ্যক সদস্য যোগদান করবে এসএফআই, এআইএসএফ, এআইএসএ, পিএসইউ ও এআইএসবি।

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে দেশজুড়ে জনক্ষোভ ক্রমেই তীব্র আকার ধারণ করছে। জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও বিচার, দমনমূলক ‘এসআইআর’ প্রক্রিয়া বাতিল এবং নির্বাচন কমিশন সংস্কারের দাবিতে প্রতিদিন হাজার হাজার মানুষ দিল্লি ও দেশের অন্যান্য অঞ্চলে আন্দোলনে অংশ নিচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আধুনিক ভারত গঠনের জন্য যে গণতান্ত্রিক মূল্যবোধগুলো অপরিহার্য, সেগুলো রক্ষার তাগিদে ধর্ম, বর্ণ ও রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে হাজার হাজার মানুষ একত্রিত হয়েছেন। তবে এই শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনকে প্রতিদিন সরকারি যন্ত্র দ্বারা দমন করার চেষ্টা করা হচ্ছে। আন্দোলনকারীদের ওপর দিল্লি পুলিশ লাঠিচার্জ করছে, শারীরিকভাবে হেনস্তা করছে এবং নারীদের শালীনতাহানি ঘটাচ্ছে। এমনকি দায়িত্ব পালনরত সাংবাদিকরাও হামলার শিকার হচ্ছেন।

এতে উল্লেখ করা হয়েছে, এই ধরনের ফ্যাসিবাদী আক্রমণের বিরুদ্ধে দাঁড়িয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের চেতনাকে আরও সুসংগঠিত করতে বামপন্থী ছাত্র সংগঠনসমূহ—এআইএসএফ, এআইএসএ, পিএসইউ ও এআইএসবি নিজেদের শক্তি বৃদ্ধি করে মাঠে নামছে।

একই দাবিতে একত্রিত হওয়া অন্যান্য সংগঠনের সাথে কাঁধ মিলিয়ে আগামী ১০ অক্টোবর সংযুক্ত বামপন্থী সংগঠনগুলো যন্তর মন্তরের উদ্দেশ্যে পদযাত্রা করবে। দেশের সংবিধান ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী সকল সাধারণ নাগরিক ও প্রগতিশীল শক্তির প্রতি আকুল আবেদন—আসুন, আমাদের সাথে যোগ দিয়ে প্রতিবাদী কণ্ঠস্বরকে আরও জোরালো করি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%