ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

বাঁধনের বাসায় গিয়ে তার খোঁজ নিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী


বাঁধনের বাসায় গিয়ে তার খোঁজ নিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইতালিতে হামলার শিকার হয়ে দেশে ফিরে আসার পর, অভিনেত্রী আজমেরী হক বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব হুমায়ুন কবির সাক্ষাৎ করতে যান।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায়, বাঁধন নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়টি জানান।

কিছুদিন আগে, ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালিতে গিয়েছিলেন বাঁধন। সেখানে মেস্ত্রে শহরে নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রবাসী কর্মীদের দ্বারা লাঞ্ছিত হওয়ার অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন: গুম-খুনের রাজনীতি ফিরতে দেবে না: আব্দুল্লাহ আল জাবের

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরে, বাঁধন জানান, ভেনিস চলচ্চিত্র উৎসবে তার সহকর্মীদের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা তিনি পাননি।

এর পরের দিন, বাঁধন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব হুমায়ুন কবির তার ও পরিবারের খোঁজ নিতে বাসায় এসেছিলেন।

ফেসবুক পোস্টে বাঁধন লেখেন, ‘আজ আমার ও আমার পরিবারের খোঁজ নিতে আমাদের বাসায় এসেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব হুমায়ুন কবির সাহেব। তাঁর এই আন্তরিকতা, সৌজন্য এবং দায়িত্বশীলতার জন্য আমি গভীরভাবে সম্মানিত ও কৃতজ্ঞ।’

অভিনেত্রী আরও লেখেন, ‘এই কঠিন সময়ে রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ আমাকে ব্যক্তিগতভাবে যেমন আশ্বস্ত করেছে, তেমনি একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমার আস্থাকেও আরও দৃঢ় করেছে। আমি বিশ্বাস করি, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি তার জনগণ। আর সেই জনগণের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার রক্ষায় রাষ্ট্র যখন দায়িত্বশীল ভূমিকা পালন করে, তখন নাগরিকের আস্থার জায়গাটি আরও শক্তিশালী হয়।’

আরও পড়ুন: সিদ্ধিরগঞ্জে সাহেব আলী হত্যা মামলার প্রধান আসামি রনি অস্ত্রসহ গ্রেপ্তার

যারা তার পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বাঁধন লেখেন, ইতালিতে সাম্প্রতিক কঠিন সময়ে বাংলাদেশ সরকার, মাননীয় সরকারপ্রধান, বাংলাদেশ দূতাবাস, ইতালীয় সরকার ও পুলিশ বিভাগ এবং দেশে-বিদেশে যাঁরা তার পাশে দাঁড়িয়েছেন, তার ও তার পরিবারের খোঁজ নিয়েছেন এবং মানবিক সহায়তা ও সমর্থন দিয়েছেন—তিনি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

অভিনেত্রীর কথায়, এই অভিজ্ঞতা তাকে আবারও মনে করিয়ে দিয়েছে, অন্যায়, ভয় ও বিভাজনের বিরুদ্ধে আমাদের সবচেয়ে বড় শক্তি হলো ঐক্য, সাহস এবং মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধ। মতের পার্থক্য থাকতেই পারে, কিন্তু একজন নাগরিকের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিয়ে কোনো আপস হতে পারে না।

উল্লেখ্য, গত মঙ্গলবার মেস্ত্রে শহরে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে বাঁধনকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়, যার ভিডিও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার পর, গত ৮ সেপ্টেম্বর ইতালিতে তিনি মামলা করেন।

এই বিষয়টি নিয়ে জাতীয় সংসদেও আলোচনা হয়েছে, যেখানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এই হামলাকে ‘গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর হামলা’ হিসেবে অভিহিত করেন।

আরও পড়ুন: শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়েকাতেরিনবার্গে সাইক্লিংয়ে দুই প্রান্তের তরুণদের সেতুবন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:০৫ পি.এম


ইয়েকাতেরিনবার্গে সাইক্লিংয়ে দুই প্রান্তের তরুণদের সেতুবন্ধ

রাশিয়ার ইয়েকাতেরিনবার্গে চলমান ‘ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ-২০২৬’-এ শরীরচর্চা, সংগীত ও প্রযুক্তির সমন্বয়ে একটি ব্যতিক্রমী ক্রীড়া আয়োজন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উৎসবের চতুর্থ দিনে ওয়েলনেস কর্মসূচির অংশ হিসেবে শহরের দুটি ভেন্যুকে একযোগে ভিডিও সংযোগের মাধ্যমে রিদম-সাইক্লিং টেলিব্রিজের আয়োজন করা হয়।

একটি দলের অংশগ্রহণকারীরা আনো গেমস প্যাভিলিয়নে সংগীতের তালে সাইকেল চালান। অন্যদিকে, একই সময়ে শহরের সেন্ট্রাল পার্ক অব কালচার অ্যান্ড রিক্রিয়েশনে আরেকটি দল রিদম সাইক্লিংয়ে অংশগ্রহণ করে। সরাসরি ভিডিও সংযোগের মাধ্যমে দুটি ভেন্যুর অংশগ্রহণকারীরা একে অপরকে দেখতে পান এবং নিজেদের উদ্দীপনা ও উচ্ছ্বাস ভাগ করে নেন।

আয়োজনটির প্রাণবন্ত পরিবেশে পথচারীরা আকৃষ্ট হন। অনেকেই দাঁড়িয়ে অনুষ্ঠানটি উপভোগ করেন এবং পরে ক্রীড়া কার্যক্রমে যোগ দেন।

ব্যতিক্রমী এই আয়োজনের সঞ্চালনা ও অংশগ্রহণ—দুই ভূমিকাতেই ছিলেন রাশিয়ার পরিচিত ক্রীড়া ধারাভাষ্যকার দিমিত্রি গুবেরনিয়েভ। তিনি অন্যান্যদের সঙ্গে সাইকেলে উঠে উদ্যমের সঙ্গে রিদম সাইক্লিংয়ে অংশ নেন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ডিজে ও বেহালাবাদক আজাই এবং কভার ব্যান্ড ‘শালস্তি’।

উৎসবের ক্রীড়ামুখর পরিবেশে অংশ নেন আনো গেমসের মহাপরিচালক দিমিত্রি পুতিলিন এবং রুশ জাতীয় দলের ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক রোমান গ্রিশিন। তারা আনুষ্ঠানিক পোশাক ছেড়ে পুরো আয়োজনজুড়ে অংশগ্রহণকারীদের সঙ্গে সময় কাটান।

গুবেরনিয়েভ বলেন, তিনি রাশিয়ার ‘রসিয়া’ টেলিভিশন চ্যানেলের হয়ে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান ধারাভাষ্য দিয়েছেন এবং শুরু থেকেই উৎসবের বিভিন্ন আয়োজনের প্রতি নজর রেখেছেন। এবারের উৎসবে খেলাধুলা ও ওয়েলনেস কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

তার ভাষায়, খেলাধুলা কোনো ব্যতিক্রম ছাড়াই সবাইকে একত্রিত করে। তিনি জানান, সেদিনই এর আগে একটি শরীরচর্চা সেশনে নেতৃত্ব দিয়েছেন এবং পরে রিদম সাইক্লিংয়েও অংশ নেন। ইয়েকাতেরিনবুর্গের সৌন্দর্য ও উৎসবের সামগ্রিক পরিবেশেরও প্রশংসা করেন তিনি।

এক ঘণ্টার এই রিদম-সাইক্লিং আয়োজনটি ইয়ুথ ফেস্টিভ্যালের ওয়েলনেস কর্মসূচির অন্যতম আকর্ষণ হয়ে ওঠে। খেলাধুলার সঙ্গে সংগীত ও সরাসরি ভিডিও সংযোগের সমন্বয়ে শহরের ভিন্ন দুটি প্রান্তের অংশগ্রহণকারীদের একই আয়োজনের অংশ করে তোলে এই টেলিব্রিজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, অটোরিকশাচালকদের টার্গেট করতেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:১২ পি.এম


কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, অটোরিকশাচালকদের টার্গেট করতেন

কুমিল্লার মনোহরগঞ্জ ও নাঙ্গলকোটে পৃথক তিনটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের পাশাপাশি ‘সিরিয়াল কিলার’ হিসেবে পরিচিত আব্দুল ওয়াদুদ ওরফে মানিককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, মানিক অটোরিকশাচালকদের টার্গেট করে হত্যা ও অটোরিকশা ছিনতাই করতেন।

গ্রেপ্তার হওয়া আব্দুল ওয়াদুদ ওরফে মানিক মনোহরগঞ্জ উপজেলার গনিপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান এসব তথ্য জানান।

পুলিশ জানায়, গত ১২ আগস্ট নাঙ্গলকোট থানার আটিয়াবাড়ি এলাকায় একটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহের পরিচয় শনাক্ত করে জানা যায়, নিহত ব্যক্তি মো. মেহেদী (১৮)। তিনি অটোরিকশাচালক ছিলেন। এ ঘটনায় নাঙ্গলকোট থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা তদন্ত শুরু করে।

তদন্তে আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আব্দুল ওয়াদুদ ওরফে মানিক, শাহেদ, ফাহিম ও সেলিমকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তারা মেহেদীকে হত্যা ও তার অটোরিকশা ছিনতাইয়ের কথা স্বীকার করেন। এ ঘটনায় মানিক আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এরপর গত ২৪ আগস্ট নাঙ্গলকোটে অটোরিকশাচালক মো. আরমান হোসেন (১৫) নিখোঁজ হন। তার ব্যবহৃত মোবাইল ফোনের সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ। পরে একটি কাটা অবস্থায় অটোরিকশা উদ্ধার করা হয় এবং মো. জোবায়ের হোসেন সুজন, নূর আলম ও মো. গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে আরমানকে অপহরণ করে হত্যার তথ্য পাওয়া যায়। পরে মানিককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনিও আরমানকে হত্যার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মনোহরগঞ্জ উপজেলার বিনয়ঘর এলাকার একটি পুকুর থেকে আরমানের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, দুই হত্যাকাণ্ডের পেছনেই অটোরিকশা ছিনতাই ছিল মূল উদ্দেশ্য। তদন্তে উঠে এসেছে, মানিক অটোরিকশাচালকদের টার্গেট করে হত্যা এবং অটোরিকশা ছিনতাই করতেন।

এ ছাড়া ২০২৪ সালের ২ সেপ্টেম্বর অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে শাহজাহান ওরফে সাইমন (১৭) নামের এক কিশোরকে শ্বাসরোধে হত্যার অভিযোগও রয়েছে মানিকের বিরুদ্ধে। ওই হত্যা মামলাটিও বর্তমানে আদালতে বিচারাধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:১৮ পি.এম


চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

চট্টগ্রাম, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র উদ্যোগে ‘ওপেন হাউজ ডে’ আয়োজন করা হয়েছে, যা সেবাপ্রত্যাশীদের বিভিন্ন অভিযোগ ও সমস্যা সমাধানে সহায়তা প্রদান করে।

আজ বিকেলে নগরের দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

এ সময় সিএমপি পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী আগত সেবাপ্রত্যাশীদের অভিযোগ ও সমস্যাগুলি মনোযোগ সহকারে শোনেন। পরে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

উপস্থিত সেবাপ্রত্যাশীদের মধ্যে কয়েকজন তাৎক্ষণিক সমাধান পেয়ে পুলিশ কমিশনারকে ধন্যবাদ জানান এবং তাদের সন্তুষ্টি প্রকাশ করেন।

অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী, হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান, শেখ শরীফুল ইসলাম, নেছার উদ্দিন আহম্মেদসহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নগরীর সেবাপ্রত্যাশী বাসিন্দারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্নীতি ও সামাজিক অবক্ষয় রোধে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান পরিবেশমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:১৯ পি.এম


দুর্নীতি ও সামাজিক অবক্ষয় রোধে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান পরিবেশমন্ত্রীর

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু সামাজিক অবক্ষয় রোধ, দুর্নীতি প্রতিরোধ এবং দেশের উন্নয়নে সরকার, পরিবার, সমাজ ও নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, "সামাজিক অবক্ষয় একদিনে ঘটে না। প্রযুক্তির উদ্ভাবনের সঙ্গে সমাজকে সঠিকভাবে খাপ খাওয়াতে হয়।" এ ক্ষেত্রে পিতা-মাতা, শিক্ষক, সচেতন নাগরিক ও রাষ্ট্রের দায়িত্ব রয়েছে। কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, "সব সমস্যা শুধু রাষ্ট্রের ওপর ছেড়ে না দিয়ে প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে।"

লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মঙ্গলবার অনুষ্ঠিত জেলার আইনশৃঙ্খলা, জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সরকারি কার্যাবলির তদারকি ও সমন্বয়সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুর জেলার তদারকির দায়িত্ব পাওয়ার পর এটি ছিল পরিবেশমন্ত্রীর প্রথম সভা।

মন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রী জনগণের কল্যাণে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করছেন। আমরাও দেশের কল্যাণে শতভাগ উজাড় করে দিতে প্রস্তুত।" তিনি সরকারি কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব নিয়ে প্রতিটি কাজ করার আহ্বান জানান।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, কিশোর গ্যাং প্রতিরোধ, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং বিচারাধীন মামলার নিষ্পত্তি ত্বরান্বিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের আগস্টে লক্ষ্মীপুরে মোট ২০৮টি অপরাধ সংঘটিত হয়েছে। এর মধ্যে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ২৬টি, মাদকসংক্রান্ত অপরাধ ৬৬টি এবং অন্যান্য অপরাধ ৯১টি।

অগাস্ট মাসে জেলার বিভিন্ন থানায় ৮৫২টি গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি করা হয়েছে। একই সময়ে পেন্ডিং গ্রেফতারি পরোয়ানার সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ১৪টিতে। পরোয়ানা তামিলের হার বাড়াতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটা বন্ধ, জমির টপসয়েল কর্তন ও অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদী-খাল রক্ষা এবং নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। গত এক বছরে জেলার প্রশাসনের অভিযানে ৬৫টি অবৈধ ইটভাটা বন্ধ করা হয়েছে। বিভিন্ন আইনে মোট ১ কোটি ২৩ লাখ ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সভায় জানানো হয়, গত এক বছরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ১৬টি অভিযান চালিয়ে ১৬টি মামলা এবং ১৫ লাখ ৬০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। একই সময়ে জমির টপসয়েল কর্তন বন্ধে ৬৬টি অভিযান পরিচালনা করে ৫৯টি মামলা এবং ৩৩ লাখ ৮০ হাজার ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

মাদকবিরোধী কার্যক্রমের তথ্য তুলে ধরে সভায় জানানো হয়, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ৯৮৭টি অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে ১৮৯টি মোবাইল কোর্ট মামলা ও ৫১টি নিয়মিত মামলাসহ মোট ২৪০টি মামলা হয়েছে। এ সময়ে ১৭ হাজার ২৫০ পিস ইয়াবা এবং ২৮ দশমিক ৮৫৯ কেজি গাঁজাসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

কিশোর গ্যাং অপরাধ প্রতিরোধে স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি খাল-বিল ও নদ-নদী দূষণ, নিষিদ্ধ পলিথিনের ব্যবহার এবং অবৈধ দখল প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনার বিষয়েও আলোচনা হয়।

সভায় জেলার চলমান সড়ক উন্নয়নকাজের কারণে জনদুর্ভোগ, পৌর এলাকায় অতিরিক্ত ব্যাটারিচালিত অটোরিকশা, ডাম্প ট্রাকের বেপরোয়া চলাচল, অবৈধ ইটভাটা, মাদক ও পরিবেশদূষণসহ বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয়। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান ভার্চ্যুয়ালি সভায় যুক্ত হন। এছাড়া লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া এবং লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা শাহাদাত হোসেন সেলিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার আবু তারেক, সিভিল সার্জনসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা, রাজনৈতিক দলের নেতারা, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%