বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০৫:১৫ পি.এম
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চারজনকে হত্যার পেছনে ছিল চুরির উদ্দেশ্য। বাড়িতে টাকা ও স্বর্ণালংকার থাকার খবর পেয়ে চুরির জন্য সেখানে গিয়েছিলেন দুই আসামি। ছাদে অপেক্ষা করার সময় গণপতি চক্রবর্তী তাদের দেখে ফেলায় প্রথমে তাকে হত্যা করা হয়। এরপর একে একে পরিবারের অন্য তিন সদস্যকেও হত্যা করেন তারা।
পুলিশের কাছে তদন্ত শেষে আদালতে জমা দেওয়া অভিযোগপত্রে (চার্জশিট) এ তথ্য উঠে এসেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ।
এই হত্যাকাণ্ডের পরপরই অভিযুক্ত সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তারা রংপুর কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।
পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ বলেন, দুই আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে সংগৃহীত আলামতের ডিএনএ পরীক্ষায় দুই আসামির ডিএনএর উপস্থিতি পাওয়া গেছে। তদন্তে পাওয়া সাক্ষ্যপ্রমাণ ও অন্যান্য তথ্যও তাদের জবানবন্দির সঙ্গে মিলে গেছে।
সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের বিস্তারিত তুলে ধরে গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী দাবি করেন, এ হত্যাকাণ্ড চুরির উদ্দেশ্য থেকে সংঘটিত হয়েছে। তিনি বলেন, গণপতি চক্রবর্তীর বাড়িতে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকার রয়েছে বলে এলাকায় আলোচনা ছিল। তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তীও স্বর্ণালংকার পরতেন। এই তথ্যের ভিত্তিতে দুই আসামি বাড়িটিতে চুরির পরিকল্পনা করেন।
সনাতন চক্রবর্তী আরও বলেন, ঘটনার ১৫ থেকে ১৭ দিন আগে সিদ্ধার্থ দাস ওই বাড়িতে ঢুকেছিলেন। তখন পরিবারের সদস্যদের হাতে ধরা পড়েন তিনি। এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এছাড়া সিদ্ধার্থ ও মুগ্ধ এর আগে পাশের তাতিপাড়া এলাকায় চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন বলেও তদন্তে তথ্য পাওয়া গেছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ২১ আগস্ট রাতে চুরির উদ্দেশ্যে দুই আসামি গণপতি চক্রবর্তীর বাড়িতে যান। বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তারা ছাদে অপেক্ষা করছিলেন। এ সময় তারা ইয়াবা সেবন করেন। একপর্যায়ে ছাদের শব্দ শুনে গণপতি চক্রবর্তী সেখানে গেলে তাদের দেখে ফেলেন। তখন তার গলায় থাকা গামছা দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। পরে শব্দ শুনে ছাদে আসেন গণপতির স্ত্রী প্রীতিলতা ও মেয়ে আগমী চক্রবর্তী।
পুলিশের দাবি, দুই আসামি তাদেরও হত্যা করেন। এরপর বাড়ির ভেতরে গিয়ে ১২ বছর বয়সী ছেলে আয়ুশ চক্রবর্তীকে হত্যা করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, আগমীকে হত্যার সময় ধস্তাধস্তি হয়। পরে সিদ্ধার্থের শরীরে আঁচড়ের চিহ্ন পাওয়া যায়।
উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, হত্যাকাণ্ডের পর বাড়ির বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে কিছু স্বর্ণালংকার, ইমিটেশনের গয়না ও নগদ টাকা নিয়ে যান আসামিরা। তাদের ভাষ্য অনুযায়ী, নগদ টাকার পরিমাণ ছিল প্রায় ১৫ হাজার টাকা। পরে সিদ্ধার্থের কাকা বিনয়ের বাড়ি থেকে তাদের দেখানো মতে স্বর্ণালংকার উদ্ধার করা হয়। তদন্তে ঘটনাস্থল থেকে সংগ্রহ করা প্রায় ৩৫টি নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। পুলিশের দাবি, খেজুর, শসা, সিগারেটের অবশিষ্টাংশ, বোতলের ক্যাপসহ বিভিন্ন আলামতে দুই আসামির ডিএনএ পাওয়া গেছে। এসব নমুনায় পরিবারের ছয় সদস্য ও দুই আসামির বাইরে অন্য কোনো ব্যক্তির ডিএনএর উপস্থিতি পাওয়া যায়নি।
পুলিশ আরও জানায়, গণপতি চক্রবর্তীর অবসরকালীন অর্থ নিয়ে এলাকায় ৫০ থেকে ৬০ লাখ টাকা পাওয়ার আলোচনা ছিল। তবে তদন্তে দেখা গেছে, তিনি অবসরকালীন প্রায় ২০ লাখ টাকা পেয়েছিলেন। সেই অর্থ সোনালী ব্যাংকের দুটি হিসাবে জমা রয়েছে। হিসাব দুটি বর্তমানে জব্দ অবস্থায় রয়েছে।
মামলার তদন্ত শেষে অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। এতে ৫৩ জন সাক্ষী ও ৬৬টি আলামত অন্তর্ভুক্ত করা হয়েছে।
অভিযোগপত্রের বিষয়ে আদালতের কোনো পর্যবেক্ষণ আছে কি না, জানতে চাইলে পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ বলেন, এখনো বিচার কার্যক্রম শুরু হয়নি। প্রথমে অভিযোগপত্রের ওপর শুনানি হবে, এরপর অভিযোগ গঠন করা হবে। তারপর বিচার কার্যক্রম শুরু হলে আদালতের পর্যবেক্ষণের বিষয়টি জানা যাবে।
তবে পুলিশের দেওয়া ব্যাখ্যা মানতে নারাজ নিহত গণপতির বড় ভাই ও মামলার বাদী গোপীনাথ চক্রবর্তী। তিনি বলেন, টাকা চুরির জন্য চারজনকে হত্যা করা হয়েছে, এটা খোঁড়া অজুহাত। এর পেছনে আরও শক্তিশালী কেউ আছে। শুরু থেকেই বলে আসছি—দুইজনের পক্ষে চারজনকে হত্যা করা সম্ভব নয়। আমরা সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীদের শনাক্ত করার দাবি জানিয়েছি। কিন্তু আমাদের কথা গুরুত্ব পায়নি।
আগের পুলিশ কমিশনার ঘটনার বর্ণনায় যা বলেছিলেন
গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়ায় নিজ বাড়িতে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করে পুলিশ। ২৩ আগস্ট দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয় মিলনায়তনে তৎকালীন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ সংবাদ সম্মেলন করে জানান, শিক্ষক গণপতি চক্রবর্তীর বাড়ির পার্শ্ববর্তী ভবনটি দেবু দাসের। সেই ভবন দিয়ে বৃহস্পতিবার ভোর রাতে মুগ্ধ ও সিদ্ধার্থ শিক্ষক গণপতির বাড়ির ছাদে উঠে আসেন। সেখানে বসে ইয়াবা সেবনের এক পর্যায়ে শব্দ পেয়ে ছাদে আসেন শিক্ষক গণপতি। তিনি ঘাড়ে গামছা নিয়ে ছাদে আসেন। তাদের দেখে ইয়াবা সেবনের ব্যাপারে প্রশ্ন করায় মুগ্ধ ও সিদ্ধার্থ তাৎক্ষণিক গণপতির ঘাড়ের গামছা গলায় পেঁচিয়ে তাকে নিমর্মভাবে হত্যা করেন।
তিনি আরও বলেছিলেন, এ হত্যার সময় শিক্ষক গণপতি আওয়াজ করলে স্ত্রী প্রীতিলতা সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকেন। ওত পেতে থাকা মুগ্ধ ও সিদ্ধার্থ সিঁড়িতেই ওই গামছা প্রীতিলতার গলায় পেঁচিয়ে হত্যা করেন। প্রীতিলতার চিৎকারে সিঁড়ির দিকে মাস্টার্স পড়ুয়া মেয়ে আগামী চক্রবর্তী এগিয়ে আসলে তাকেও গলায় গামছা পেঁছিয়ে হত্যার চেষ্টা করে মুগ্ধ ও সিদ্ধার্থ। এতেও সে মারা না গেলে রশি এনে তার গলায় ও মুখে পেঁচিয়ে জোরে টান দেন তারা। এতে আগামীর মুখের চোয়াল ভেঙে যায়। প্রায় ৫ মিনিট চেষ্টা করে হত্যা করা হয় আগামীকে। এরপর শিশু প্রিয়মের ঘরে এসে তাকে ঘুমন্ত অবস্থায় দেখতে পায় মুগ্ধ ও সিদ্ধার্থ। চিনে ফেলতে পারে এমন শংঙ্কায় প্রিয়মকে ঘুমন্ত অবস্থায় গলায় গামছা পেঁচিয়ে ও বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়।
আবদুল মাবুদ জানিয়েছেন, খুনের পর উত্তেজিত ছিল মুগ্ধ ও সিদ্ধার্থ। এরপর কিছুক্ষণ পর তারা শান্ত হলে প্রিয়মের বাথরুমে প্রথমে সিদ্ধার্থ গোসল করে। এরপর মুগ্ধ গোসল করে তাদের ডাইনিং টেবিলে বসে। সেখানে একটি বয়ামে থাকা খেঁজুর খায় তারা। এরপর ফ্রিজ থেকে শসা বের করে খাওয়ার পর দুইজন সেখানে ইয়াবা সেবন করেন। সকাল হয়ে গেলে তারা পালানোর পরিকল্পনা করতে থাকেন। জুমার দিন হওয়ায় নামাজের সময় শিক্ষক গণপতির বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করেন তারা। ঘটনাকে ডাকাতি বলে ভিন্নখাতে প্রবাহিত করতে মুগ্ধ ও সিদ্ধার্থ বাড়ির বিভিন্ন আসবাবপত্র তছনছ করে মেঝেতে ফেলে রাখেন। আলমারির ড্রয়ার ভেঙে সেখান থেকে স্বর্ণালংঙ্কার নিয়ে নেন। দুপুরে বের হওয়ার আগে গণপতি চক্রবর্তীর বাড়ির দুটি ফোন ডিটারজেন্ট দিয়ে বালতিতে ভিজিয়ে রাখেন। যেন ফোনে ফিঙ্গার প্রিন্ট না পাওয়া যায়।
প্রসঙ্গত, গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া (দাসপাড়া) এলাকায় তালাবদ্ধ একটি বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে ও ছেলেসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় একই এলাকা থেকে প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা করেন। আসামিরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেছেন। মামলাটি রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্ত করছে।
একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামির ডিএনএ পরীক্ষায় ঘটনাস্থলে উপস্থিত থাকার সতত্যা পাওয়া গেছে। আলামত হিসেবে সংগ্রহ করা নমুনা পরীক্ষা অর্থাৎ ডিএনএ করে তাদের শনাক্ত করা হয়েছে। এর আগে, হত্যাকাণ্ডের ৯ দিন পর আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্ট করা হয়। এতে তাদের শরীরে মাদক সেবনের প্রমাণ মেলেনি।
আলোচিত এই হত্যাকাণ্ডে দুই আসামির পক্ষে একাই চারজনকে হত্যার বিষয়টি অবিশ্বাস্য দাবি করে আসামিদের পাশাপাশি অন্য জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন নিহতদের স্বজন ও স্থানীয় বাসিন্দারাসহ মানবাধিকার সংগঠনগুলো।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পুরো পরিবারের চারজনকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার চার্জশিট আদালতে জমা দেওয়া হয়েছে। পুলিশ তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের লোমহর্ষক রহস্য উদঘাটনে সক্ষম হয়েছে।
তদন্তের ফলস্বরূপ পুলিশ জানতে পেরেছে যে, মাদক সেবনের কারণে নয়; বরং নৃশংস এই হত্যাকাণ্ডের পেছনে ছিল চুরির পরিকল্পনা। বাড়িতে টাকা ও স্বর্ণালংকার থাকার তথ্য পেয়ে দুই আসামি চুরির উদ্দেশ্যে সেখানে প্রবেশ করেছিলেন। ছাদে অপেক্ষা করার সময় গণপতি চক্রবর্তী তাদের দেখে ফেলায় প্রথমে তাকে হত্যা করা হয়। এরপর একে একে পরিবারের অন্য তিন সদস্যকেও হত্যা করে তারা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ।
এই আলোচিত হত্যাকাণ্ডের পরপরই অভিযুক্ত সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তারা রংপুর কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।
পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ জানান, দুই আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের দেওয়া তথ্যে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে সংগৃহীত আলামতের ডিএনএ পরীক্ষায় দুই আসামির ডিএনএ পাওয়া গেছে। তদন্তে পাওয়া সাক্ষ্যপ্রমাণ ও অন্যান্য তথ্যও তাদের জবানবন্দির সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়েছে।
সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের বিস্তারিত তুলে ধরেন গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী। তিনি বলেন, নৃশংস এই হত্যাকাণ্ড চুরির উদ্দেশ্য থেকেই সংঘটিত হয়েছে। গণপতি চক্রবর্তীর বাড়িতে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকার রয়েছে বলে এলাকায় আলোচনা ছিল। তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তীও স্বর্ণালংকার পরতেন। এই তথ্যের ভিত্তিতে দুই আসামি বাড়িটিতে চুরির পরিকল্পনা করেন।
সনাতন চক্রবর্তী আরও জানান, ঘটনার ১৫ থেকে ১৭ দিন আগে সিদ্ধার্থ দাস ওই বাড়িতে ঢুকেছিলেন। তখন পরিবারের সদস্যদের হাতে ধরা পড়েন তিনি। এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এছাড়া সিদ্ধার্থ ও মুগ্ধ এর আগে পাশের তাতিপাড়া এলাকায় চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন বলেও তদন্তে তথ্য পাওয়া গেছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ২১ আগস্ট রাতে চুরির উদ্দেশ্যে দুই আসামি গণপতি চক্রবর্তীর বাড়িতে প্রবেশ করেন। বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তারা ছাদে অপেক্ষা করছিলেন। এ সময় তারা ইয়াবা সেবন করেন। একপর্যায়ে ছাদের শব্দ শুনে গণপতি চক্রবর্তী সেখানে গেলে তাদের দেখে ফেলেন। তখন তার গলায় থাকা গামছা দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। পরে শব্দ শুনে ছাদে আসেন গণপতির স্ত্রী প্রীতিলতা ও মেয়ে আগমী চক্রবর্তী।
পুলিশের দাবি, দুই আসামি তাদেরও হত্যা করেন। এরপর বাড়ির ভেতরে গিয়ে ১২ বছর বয়সী ছেলে আয়ুশ চক্রবর্তীকে হত্যা করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আগমীকে হত্যার সময় ধস্তাধস্তি হয়। পরে সিদ্ধার্থের শরীরে আঁচড়ের চিহ্ন পাওয়া যায়।
উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, হত্যাকাণ্ডের পর বাড়ির বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে কিছু স্বর্ণালংকার, ইমিটেশনের গয়না ও নগদ টাকা নিয়ে যান আসামিরা। তাদের ভাষ্য অনুযায়ী, নগদ টাকার পরিমাণ ছিল প্রায় ১৫ হাজার টাকা। পরে সিদ্ধার্থের কাকা বিনয়ের বাড়ি থেকে তাদের দেখানো মতে স্বর্ণালংকার উদ্ধার করা হয়। তদন্তে ঘটনাস্থল থেকে সংগৃহীত প্রায় ৩৫টি নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। পুলিশের দাবি, খেজুর, শসা, সিগারেটের অবশিষ্টাংশ, বোতলের ক্যাপসহ বিভিন্ন আলামতে দুই আসামির ডিএনএ পাওয়া গেছে। এসব নমুনায় পরিবারের ছয় সদস্য ও দুই আসামির বাইরে অন্য কোনো ব্যক্তির ডিএনএর উপস্থিতি পাওয়া যায়নি।
পুলিশ আরও জানায়, গণপতি চক্রবর্তীর অবসরকালীন অর্থ নিয়ে এলাকায় ৫০ থেকে ৬০ লাখ টাকা পাওয়ার আলোচনা ছিল। তবে তদন্তে দেখা গেছে, তিনি অবসরকালীন প্রায় ২০ লাখ টাকা পেয়েছিলেন। সেই অর্থ সোনালী ব্যাংকের দুটি হিসাবে জমা রয়েছে। হিসাব দুটি বর্তমানে জব্দ অবস্থায় রয়েছে।
মামলার তদন্ত শেষে অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। এতে ৫৩ জন সাক্ষী ও ৬৬টি আলামত অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযোগপত্রের বিষয়ে আদালতের কোনো পর্যবেক্ষণ আছে কি না, জানতে চাইলে পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ জানান, এখনো বিচার কার্যক্রম শুরু হয়নি। প্রথমে অভিযোগপত্রের ওপর শুনানি হবে, এরপর অভিযোগ গঠন করা হবে। তারপর বিচার কার্যক্রম শুরু হলে আদালতের পর্যবেক্ষণের বিষয়টি জানা যাবে।
এদিকে পুলিশের দেওয়া ব্যাখ্যা মানতে নারাজ নিহত গণপতির বড় ভাই ও মামলার বাদী গোপীনাথ চক্রবর্তী। তিনি বলেন, টাকা চুরির জন্য চারজনকে হত্যা করা হয়েছে, এটা খোঁড়া অজুহাত। এর পেছনে আরও শক্তিশালী কেউ আছে। শুরু থেকেই বলে আসছি—দুইজনের পক্ষে চারজনকে হত্যা করা সম্ভব নয়। আমরা সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীদের শনাক্ত করার দাবি জানিয়েছি। কিন্তু আমাদের কথা গুরুত্ব পায়নি।
আলোচিত এই হত্যাকাণ্ডে দুই আসামির পক্ষে একাই চারজনকে হত্যার বিষয়টি অবিশ্বাস্য দাবি করে আসামিদের পাশাপাশি অন্য জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন নিহতদের স্বজন ও স্থানীয় বাসিন্দারাসহ মানবাধিকার সংগঠনগুলো।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশের দুই জনপ্রিয় ব্র্যান্ড MAGGI ও Singer Bangladesh একসঙ্গে ভোক্তাদের দৈনন্দিন রান্নাকে আরো সহজ ও সুস্বাদু করার উদ্দেশ্যে নতুন একটি পথচলা শুরু করেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) উভয় ব্র্যান্ডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
এই নতুন উদ্যোগের ফলে ভোক্তারা Singer-এর আধুনিক কিচেন অ্যাপ্লায়েন্স ব্যবহার করে MAGGI-এর মজাদার সব রেসিপি সহজে তৈরি করতে পারবেন, যা ঘরের রান্নাকে আরো সহজ, আনন্দদায়ক এবং সুস্বাদু করে তুলবে।
নেসলে বাংলাদেশের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক দীপাল আবেভিক্রেমা এবং সিঙ্গার বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক এম. এইচ. এম. ফাইরোজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে নেসলে বাংলাদেশের হেড অফ কমিউনিকেশন অ্যান্ড মার্কেটিং শাম্মি রুবায়েত কারিম, সিঙ্গার বাংলাদেশ এর হেড অফ মার্কেটিং বেদৌরা ফারহাওসহ উভয় কোম্পানির পক্ষ থেকে আরো অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এই অংশীদারিত্বের মাধ্যমে MAGGI ও Singer Bangladesh-এর মধ্যে পারস্পরিক আস্থা এবং সহযোগিতা আরো দৃঢ় হবে, যা ভবিষ্যতে বাংলাদেশের ভোক্তাদের জন্য নতুন, বড় এবং আকর্ষণীয় উদ্যোগ নিয়ে আসার সম্ভাবনা তৈরি করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগআউটে মরিসিও পচেত্তিনোর প্রথম সপ্তাহটি দুঃস্বপ্নের মতো কাটছে। দুটি ম্যাচে জয়হীনতা, দুটি লাল কার্ড, ছয় গোল হজম এবং দুটি গোল বাতিল—এই সবকিছু মিলিয়ে তার ইউনাইটেড অধ্যায় শুরু হয়েছে চরম বিশৃঙ্খলার মধ্যে। এ পরিস্থিতিতে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে অসন্তোষও যোগ হয়েছে।
চ্যাম্পিয়ন্স লিগে স্পোর্টিং সিপির বিরুদ্ধে ম্যাচের আগে থেকেই রেফারিং নিয়ে ক্ষুব্ধ ছিলেন ইউনাইটেড ও পচেত্তিনো। প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে ডিফেন্ডার লেনি ইয়োরোর লাল কার্ড দেখাকে ক্লাবটি অন্যায্য মনে করছে। তাদের বিশ্বাস, ওই সিদ্ধান্তই ৪-০ গোলের বড় হারের কারণ হয়ে দাঁড়িয়েছিল।
বুধবার রাতে লিসবনে স্পোর্টিংয়ের বিপক্ষে ২-২ গোলে ড্র করার পরও ক্লাব কর্মকর্তারা ক্ষোভে ফুঁসছেন। তাদের সমালোচনার তীর এখন ২০২২ বিশ্বকাপ ফাইনালের রেফারি সাইমন মার্সিনিয়াকের দিকে। ম্যাচের প্রথমার্ধে আমাদ দিয়ালোর হেড জালে প্রবেশের আগেই বাঁশি বাজিয়ে দেন এই পোলিশ রেফারি।
মার্সিনিয়াকের দাবি, আমাদকে বল বাড়ানোর আগে স্পোর্টিংয়ের গঞ্জালো ইনাসিওকে ফাউল করেছিলেন ইউরি টিলেমানস। কিন্তু বল জালে যাওয়ার আগেই বাঁশি বাজানোর কারণে ভিএআর ঘটনাটি যাচাই করার সুযোগই পায়নি।
রেফারির এমন সিদ্ধান্ত মানতে পারেননি ইউনাইটেডের সাবেক উইঙ্গার অ্যাশলে ইয়ং। তিনি মার্সিনিয়াকের পারফরম্যান্সকে সরাসরি "লজ্জাজনক" বলে আখ্যা দিয়েছেন।
টিলেমানস যে হলুদ কার্ডটি দেখেছিলেন, সেটিই ম্যাচের শেষদিকে তার লাল কার্ড দেখার কারণ হয়ে দাঁড়ায়। এর ফলে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ পাঁচ ম্যাচে চারজন খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটির।
এই লাল কার্ডের কারণে আগামী ৮ ডিসেম্বর ওল্ড ট্র্যাফোর্ডে আরবি লাইপজিগের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না বেলজিয়ান মিডফিল্ডার, যা পচেত্তিনোর দুশ্চিন্তা আরো বাড়িয়ে দিয়েছে।
ম্যাচে বিতর্কের এখানেই শেষ নয়। কয়েক মিনিটের ব্যবধানে ইউনাইটেড গোলরক্ষক সেনে ল্যামেনস এবং স্পোর্টিং গোলরক্ষক কাইকে গোল হজম করার সময় ফাউলের শিকার হয়েছিল কি না, তা নিয়েও নাটকীয়তা তৈরি হয়। শুরুতে মার্সিনিয়াক দুটি গোলই বৈধ ঘোষণা করেন, কিন্তু দুই দলের রক্ষণভাগ তীব্র প্রতিবাদ জানায়। পরে ভিএআর-এর পরামর্শে সাইডলাইন মনিটরে গিয়ে স্পোর্টিং গোলরক্ষকের ওপর প্যাট্রিক ডরগুর ফাউলটি দেখে ইউনাইটেডের গোল বাতিল করেন তিনি।
ইউনাইটেড কর্তৃপক্ষের মতে, টিলেমানসের ঘটনাটি মোটেও ফাউল ছিল না এবং তাদের গোলটি বৈধ হওয়া উচিত ছিল। তারা কাইকের ওপর ডরগুর ফাউলটিও গোল বাতিল করার মতো গুরুতর মনে করছে না।
রেফারির সিদ্ধান্ত নিয়ে সরাসরি সমালোচনা করলে শাস্তির মুখে পড়ার ভয় থাকায় পচেত্তিনো কথা বলেছেন বেশ মেপে। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে মার্সিনিয়াক ভুল সিদ্ধান্ত নিয়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি শুরুতে শুধু মাথা নেড়ে সম্মতি জানান।
তবে এর কয়েক মিনিট আগে ব্রডকাস্টার টিএনটি-কে দেওয়া সাক্ষাৎকারে কিছুটা ক্ষোভ ঝাড়েন আর্জেন্টাইন এই কোচ। তিনি বলেন, ‘একই ম্যাচে (রেফারির সিদ্ধান্তে) এতটা শাস্তি পাওয়ার মতো খেলা খুঁজে পাওয়া কঠিন। গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে আমাদের অনেক বেশি শাস্তি পেতে হয়েছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সিওও অব দ্য ইয়ার’ সম্মাননা অর্জন করেছেন এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের নির্বাহী পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মো. কামরুল হাসান। এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি তাকে দেওয়া হয় রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে, যা বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের পক্ষ থেকে অনুষ্ঠিত হয়।
ব্যবসায়িক নেতৃত্ব, পরিচালনগত দক্ষতা এবং প্রতিষ্ঠানের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে কামরুল হাসান এই সম্মাননা লাভ করেন।
গত ২৩ নভেম্বর অনুষ্ঠিত পঞ্চম বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস, ব্র্যান্ড ফোরামের ১০ম লিডারশিপ সামিটের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়। এই আয়োজনে নেতৃত্ব, উদ্ভাবন ও ব্যবসায়িক সাফল্যের জন্য ২২টি ক্যাটাগরিতে দেশের করপোরেট খাতের ২৩ জন শীর্ষ নির্বাহীকে সম্মাননা দেওয়া হয়। কামরুল হাসানের এই অর্জন তার কর্মজীবন, পেশাদারিত্ব এবং ভোক্তাপণ্য খাতে এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের অগ্রযাত্রায় তার ভূমিকার স্বীকৃতি।
পুরস্কার অর্জনের প্রতিক্রিয়ায় কামরুল হাসান এসিআই পিএলসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘এই অর্জন তার একার নয়, বরং প্রতিষ্ঠানের দক্ষ ও নিবেদিতপ্রাণ সহকর্মীদের সম্মিলিত সাফল্য’। এ অর্জনের পেছনে প্রতিষ্ঠানের শীর্ষ নেতৃত্ব, সহকর্মী, ব্যবসায়িক অংশীদার এবং সম্মানিত বিচারকমণ্ডলীর অবদানের কথাও তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
আড়াই দশকেরও বেশি সময়ের কর্মজীবনে কামরুল হাসান দেশের এফএমসিজি খাতের পরিচিত মুখ হিসেবে নিজের জায়গা করে নিয়েছেন। ব্র্যান্ড মার্কেটিং দিয়ে কর্মজীবন শুরু করে ১৯৯৯ সালে তিনি গ্লোবাল বেভারেজ কোং লিমিটেডে যোগ দেন এবং সেখানে ভার্জিন ড্রিংকস বাজারে আনেন। পরবর্তীতে এসিআইয়ে যোগ দিয়ে দুই দশকেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটির ভোক্তাপণ্য ব্যবসার বিকাশে ভূমিকা রেখেছেন। বিজনেস ডিরেক্টর হিসেবে প্রতিষ্ঠানের বহুমুখী পোর্টফোলিওতে দায়িত্ব পালনের পর, ২০২৮ সালে তিনি এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের চিফ বিজনেস অফিসার (সিবিও) পদে পদোন্নতি পান। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ও সিওও।
দেশের প্রথম আয়োডিনযুক্ত ভ্যাকুয়াম ইভাপোরেটেড (ভিই) লবণ ‘এসিআই পিওর সল্ট’ বাজারে আনা এবং এর প্রতিষ্ঠার পেছনে তার ভূমিকা সংশ্লিষ্টদের কাছে বিশেষভাবে স্বীকৃত। এ ছাড়া এয়ার ফ্রেশনার, ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন ও টুইংকেল বেবি ডায়াপারের মতো পণ্য তিনি বাজারে প্রতিষ্ঠিত করেছেন। সহকর্মীদের হাতে দায়িত্ব ও মালিকানাবোধ তুলে দেওয়া, তথ্যভিত্তিক সিদ্ধান্ত এবং প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে উৎসাহ দেওয়াকে তিনি নেতৃত্বের মূল বিষয় বলে মনে করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ