১০:৫৮ এম
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৯ হাজার ৮১ টাকায় নেমে এসেছে। সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে পিওর গোল্ড বা তেজাবি সোনার দাম কমানোর ফলে দেশের বাজারেও সোনার বিক্রয়মূল্য সমন্বয় করা হয়েছে।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট সোনার প্রতি গ্রাম দাম ১৯ হাজার ৬৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১ ভরি সমান ১১ দশমিক ৬৬৪ গ্রাম হিসেবে প্রতি ভরির দাম ২ লাখ ২৯ হাজার ৮১ টাকায় দাঁড়িয়েছে।
আরও পড়ুন: ঘুরে দাঁড়াচ্ছে রিজার্ভ, বেড়ে ৩৬.৩০ বিলিয়ন ডলার
এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা। প্রতি গ্রাম সোনার দাম ১৮ হাজার ৭৬০ টাকা।
১৮ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম ১৬ হাজার ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে, ফলে প্রতি ভরির দাম ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকায় পৌঁছেছে।
সনাতন পদ্ধতির সোনার প্রতি গ্রাম দাম ১৩ হাজার ১৬০ টাকা। এতে প্রতি ভরির দাম ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা দাঁড়িয়েছে।
তবে, সোনার দাম কমানোর পরও রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম ৪ হাজার ৩১৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।
আরও পড়ুন: বিশ্বব্যাংক কর্মসংস্থানে অবকাঠামো, নীতি ও বিনিয়োগের গুরুত্ব তুলে ধরেছে
বাজুসের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অলংকারের নকশার ভিত্তিতে মজুরি প্রযোজ্য হবে। সোনা ও রৌপ্য অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না।
এছাড়া, মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে।
পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুস কর্তৃক নির্ধারিত এই বিক্রয়মূল্য কার্যকর থাকবে।
আরও পড়ুন: ২২ ক্যারেট স্বর্ণের ভরি দাম ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা, ১৬ অক্টোবর ২০২৬
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন