ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রীর উপহার পেয়ে উচ্ছ্বসিত


সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রীর উপহার পেয়ে উচ্ছ্বসিত

শারদীয় দুর্গোৎসবের পূজামণ্ডপ পরিদর্শনের জন্য রংপুর যাওয়ার পথে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলার পাশাপাশি তিনি ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলাসামগ্রী উপহার দেন। প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে সামরিক বিমানে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর তিনি বাসযোগে রংপুরের উদ্দেশে যাত্রা করার সময় সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সামনে দাঁড়িয়ে যান।

কলেজের সামনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের দেখে প্রধানমন্ত্রী বাস থামান। তিনি তাদের সঙ্গে সেলফি তোলেন এবং বিভিন্ন খেলাসামগ্রী উপহার দেন।

আরও পড়ুন: গাজায় ইসরাইলি বাহিনীর বোমাবর্ষণে দুই শিশুসহ নিহত ৭

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ ঢাকা পোস্টকে জানান, বিমানবন্দর থেকে রংপুরে যাওয়ার পথে কলেজের সামনে শিক্ষার্থীদের দাঁড়িয়ে থাকতে দেখে প্রধানমন্ত্রী বাস থামান। পরে তিনি তাদের সঙ্গে সেলফি তোলেন এবং ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলাসামগ্রী উপহার দেন।

অধ্যক্ষ আরও বলেন, প্রধানমন্ত্রীর কাছে কলেজের অবকাঠামো উন্নয়নের জন্য অনুরোধ জানানো হয়েছে। কলেজের জন্য দুটি ছাত্রাবাস ও একটি হলকক্ষ চাওয়া হয়েছে। এ বিষয়ে লিখিতভাবে প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে।

সফরসূচি অনুযায়ী, রংপুরে ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী সৈয়দপুর বিমানবন্দরে ফিরবেন। সেখান থেকে বিমানে রাজশাহীর উদ্দেশে রওনা হবেন তিনি।

রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে পৌঁছে দুপুর দেড়টায় ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন। এরপর রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেল ৩টায় নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে জনসভায় বক্তব্য দেবেন।

আরও পড়ুন: রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

পরে রাজশাহী থেকে বিমানে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। এরপর চট্টগ্রাম সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম শেষে রাতে বিমানে ঢাকায় ফিরবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্ম যার যার, রাষ্ট্র সবার অধিকার: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৮ পি.এম


ধর্ম যার যার, রাষ্ট্র সবার অধিকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, "ধর্ম যার যার রাষ্ট্র সবার।" বাংলাদেশের সকল নাগরিকের সমান অধিকার ও সমান কর্তব্য রয়েছে, যা ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রযোজ্য।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে রংপুরের তারাগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত রংপুর-সৈয়দপুর মহাসড়কের নতুন চৌপথী বাসস্ট্যান্ডে এক পথসভায় তিনি এই মন্তব্য করেন।

পথসভার মঞ্চে তারেক রহমান উঠলে সমর্থকরা করতালি দিয়ে তাকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন।

এর আগে, ঢাকা থেকে একটি সামরিক বিমানে সকাল ৯টা ৫০ মিনিটে তিনি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন আজাদ, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনের উদ্দেশে ঢাকার বাইরে তিন জেলার সফরে রওয়ানা হন প্রধানমন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যানসার সচেতনতায় বাকৃবিতে সিসিআরটিবির ক্যাম্পাস চ্যাপ্টার গঠনের উদ্যোগ, আবেদন ২৩ অক্টোবর পর্যন্ত

আন্তর্জাতিক ডেস্ক

বাকৃবি প্রতিনিধি

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০১:২৫ পি.এম


ক্যানসার সচেতনতায় বাকৃবিতে সিসিআরটিবির ক্যাম্পাস চ্যাপ্টার গঠনের উদ্যোগ, আবেদন ২৩ অক্টোবর পর্যন্ত
 
ক্যানসার সচেতনতা বৃদ্ধি, বৈজ্ঞানিক জ্ঞানচর্চা, গবেষণায় শিক্ষার্থীদের সম্পৃক্ততা এবং জনসেবামূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাস চ্যাপ্টার গঠনের উদ্যোগ নিয়েছে ক্যানসার কেয়ার অ্যান্ড রিসার্চ ট্রাস্ট বাংলাদেশ (সিসিআরটিবি)।
 
মঙ্গলবার (২০ অক্টোবর) এ উদ্যোগের অংশ হিসেবে আগ্রহী শিক্ষার্থীদের কাছ থেকে সদস্যপদের আবেদন আহ্বান করা হয়েছে। আবেদনের শেষ সময় ২৩ অক্টোবর ২০২৬।
 
উদ্যোগটির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ক্যানসার বিষয়ে সচেতনতা তৈরি, সময়মতো রোগ শনাক্তকরণের গুরুত্ব তুলে ধরা এবং গবেষণাভিত্তিক জ্ঞানচর্চায় আগ্রহ বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক প্রচারাভিযান ও জনসম্পৃক্ত কার্যক্রমের মাধ্যমে সমাজের জন্য কাজ করার সুযোগ তৈরি হবে।
 
ক্যাম্পাস চ্যাপ্টারের সদস্যরা ক্যানসার সচেতনতামূলক প্রচারাভিযান, জনসচেতনতামূলক কার্যক্রম, সেমিনার এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা সভায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। এ ছাড়া বৈজ্ঞানিক লেখালেখি, গণমাধ্যম কার্যক্রম ও প্রকল্প ব্যবস্থাপনায় অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি নেতৃত্ব, যোগাযোগ ও দলগত কাজের দক্ষতা বিকাশের সুযোগ থাকবে। গবেষক ও স্বাস্থ্যসেবা পেশাজীবীদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে ক্যানসারবিষয়ক গবেষণা সম্পর্কেও জানার সুযোগ তৈরি হবে।
 
সদস্য নির্বাচনের প্রক্রিয়ায় প্রথমে অনলাইন ফরমে শিক্ষাগত তথ্য, দক্ষতা, আগ্রহ ও সদস্য হওয়ার প্রেরণা উল্লেখ করে আবেদন করতে হবে। জমা পড়া আবেদন যোগ্যতা ও উপযুক্ততার ভিত্তিতে যাচাই করা হবে। প্রাথমিকভাবে বাছাই করা প্রার্থীদের সাক্ষাৎকার বা মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। নির্বাচিত সদস্যদের সিসিআরটিবির লক্ষ্য, নিয়মকানুন ও দায়িত্ব সম্পর্কে ধারণা দিতে ওরিয়েন্টেশনের আয়োজন করা হবে। পরবর্তী সময়ে ক্যাম্পাস চ্যাপ্টারের কমিটি গঠন করা হবে।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাহিদের উদ্দেশে ইশরাকের মাদকবিরোধী কড়া বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৭ পি.এম


নাহিদের উদ্দেশে ইশরাকের মাদকবিরোধী কড়া বার্তা

মাদকের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করে সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ইশরাক হোসেন। এর আগে, অস্ত্র হাতে মাদক প্রতিরোধে নামতে গিয়ে তিনি বিতর্কের মুখে পড়েন। এ ঘটনার প্রেক্ষিতে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, "ইশরাক হোসেনের পদত্যাগের কারণ সরকারকে ব্যাখ্যা করতে হবে।" নাহিদ ইসলামের ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে এবার তাকে উদ্দেশ্য করে কড়া বার্তা প্রদান করেছেন ইশরাক হোসেন।

নাহিদ ইসলাম মন্তব্য করেন, "ইশরাক হোসেনের অপরাধ কী, তাও পরিষ্কার করা হয়নি। ফলে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে কারও অপরাধ থাকলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া জরুরি সেখানে পদত্যাগ কোনো সমাধান নয়।"

পরে নাহিদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন ইশরাক হোসেনও। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে ইশরাক বলেন, "জনাব নাহিদ ইসলামকে একটু হলেও নতুন বন্দোবস্তের ধারক ভাবতাম। আমার প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের উত্তরে সে মাদকের মহামারী ও এর প্রতিকার সম্পর্কে শূন্য শতাংশ কথা বলে একশ শতাংশ আমার ফৌজদারি অপরাধ খুঁজে বের করার পরামর্শ দিল। তাহলে নাকি আইনের শাসন প্রতিষ্ঠা পাবে, ইতাদি। আগে মাদকের ইস্যুটা এড্রেস করলে ভালো হত না? তারপরে আমারে ফাঁসিতে ঝুলাইতি। দুঃখিত জেন-জি, কোনো নতুন বন্দোবস্ত এদের মাধ্যমে পাচ্ছেন না।"

সমসাময়িক ইস্যুতে আরেকজন ফোন করেছিলেন ইশরাককে। সাবেক মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর মত, "নাম বললাম না, তবে আরেকটি ছেলে যার থেকে মানসিক সমস্যা ছাড়া কিছুই আশা করিনি, কোথা থেকে নম্বর নিয়ে ফোন করে বললো, ভাই এরপর গেলে আমাকে নিয়েন, এই মাদক আমাদের ধ্বংস করে যাচ্ছে।"

এরপরই এনসিপির ভবিষ্যৎ নিয়ে কড়া ভবিষ্যদ্বাণী করেন ইশরাক, "এই পার্টির ভবিষ্যৎ জিরো। মাদক নির্মূল করতে গিয়ে ফৌজদারি মামলা খেয়ে আসতে হবে, তাও বৈধ উপায়ে, আইন প্রণেতা হয়ে, পুলিশ সাথে করে নিয়ে যাওয়ার পর। নাহিদকে বলবো কোনও ফাঁকফোকর দিয়ে ফৌজদারি অপরাধ বের করে একটা মামলা করে দেন আমার নামে। আমি নিজে গিয়ে সারেন্ডার করে জেলে চলে যাবো। আইনের শাসন প্রতিষ্ঠা বলে কথা! এইভাবে ঘোড়ার ডিম রাজনীতি এরা করে যাবে। কিছুই পরিবর্তন করতে পারবে না।"

মাদকের বিরুদ্ধে নিজের শক্ত অবস্থান আবারও ঘোষণা করেন ইশরাক, "অন্য স্টাইলে প্রতিকার করতে হবে। যেমন কুকুর তেমন মুগুর। শীঘ্রই আসিতেছে। বড় ডিলার বা বিক্রেতারা অপেক্ষা করো।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরে ৭৫ বছরের বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার, জমির দলিল ও স্বর্ণালংকার উধাও

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৫৫ পি.এম


যশোরে ৭৫ বছরের বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার, জমির দলিল ও স্বর্ণালংকার উধাও

যশোরে ৭৫ বছর বয়সী আছিয়া বেগমের গলাকাটা মরদেহের হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় তার ঘরে জমির দলিল, স্বর্ণালংকার এবং নগদ টাকা লুটের অভিযোগ করেছেন স্বজনরা।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে অভয়নগর উপজেলার রামনগর গ্রামে নিজ ঘরের খাটের ওপর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আছিয়া বেগম ওই গ্রামের মৃত আবু দাউদ শেখের স্ত্রী।

নিহতের মেয়ে পান্না বেগম জানান, ‘বাবার মৃত্যুর পর মা ও খালা দুজনে ওই বাড়িতে বসবাস করতেন। গতকাল সোমবার খালা তার এক মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় মা বাড়িতে একা ছিলেন। আজ সকালে প্রতিবেশীরা মাকে ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে একপর্যায়ে দেখতে পান খাটের ওপর মায়ের গলাকাটা মরদেহ পড়ে রয়েছে। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।’

তিনি আরও বলেন, ‘ঘরের ভেতরের সব মালামাল এলোমেলো ছিল। জমির দলিল, স্বর্ণালংকার ও নগদ টাকা কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মাকে খুন করে সব নিয়ে গেছে।’

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনার কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%