ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীর চিৎকার, অতঃপর...


চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীর চিৎকার, অতঃপর...

ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের ক্যান্টিনে এক নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনার পর অভিযুক্ত ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানাধীন নাটোর এলাকায় চলন্ত ট্রেনে এই ঘটনা ঘটে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সান্তাহার রেলওয়ে থানা-পুলিশ আবু বক্কর সিদ্দিককে আদমদীঘি আমলি আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তার হওয়া আবু বক্কর সিদ্দিক নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার সকালে ঢাকা থেকে কুড়িগ্রাম যাচ্ছিলেন ওই নারী। ট্রেনটি নাটোর এলাকায় পৌঁছালে আবু বক্কর সিদ্দিকসহ কয়েকজন তাকে জোরপূর্বক ট্রেনের ক্যান্টিনে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: ইসলামের জন্য ক্ষমতা ছাড়তে পারি, ক্ষমতার জন্য ইসলাম নয়: ফয়জুল করীম

ভুক্তভোগী নারীর চিৎকার শুনে ট্রেনের কয়েকজন যাত্রী ক্যান্টিনে এগিয়ে আসেন। এ সময় আবু বক্কর সিদ্দিককে আটক করে ওই নারীকে উদ্ধার করেন তারা।

পরে মঙ্গলবার সকালে ভুক্তভোগী নারী সান্তাহার রেলওয়ে থানায় উপস্থিত হয়ে ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিক, দুই পুলিশ সদস্যসহ মোট পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন।

সান্তাহার রেলওয়ে থানার পুলিশ মামলার পর অভিযান চালিয়ে আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুন: মহাঅষ্টমীতে বরিশালের পূজামণ্ডপ পরিদর্শনে বিএমপি কমিশনার, নিরাপত্তায় কঠোর নজরদারি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আরব দেশগুলো থেকে মার্কিন ঘাঁটি সরানোর কড়া বার্তা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:১১ এম


আরব দেশগুলো থেকে মার্কিন ঘাঁটি সরানোর কড়া বার্তা ইরানের

মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা নতুন করে ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) আরব দেশগুলোকে সতর্ক করেছে। দেশটির রাজনৈতিক উপপ্রধান জেনারেল ইয়াদোল্লাহ জাভানি উল্লেখ করেছেন যে, আরব দেশগুলোর ভূখণ্ডে অবস্থানরত মার্কিন বাহিনী ও সামরিক ঘাঁটি সরিয়ে নেওয়া উচিত। তিনি সতর্ক করেছেন যে, যদি সেসব ঘাঁটি থেকে ইরানের বিরুদ্ধে হামলা চালানো হয়, তাহলে পাল্টা সামরিক জবাব দেওয়া হবে।

আধা-সরকারি ইরানি বার্তা সংস্থা তাসনিমকে দেওয়া এক বক্তব্যে জাভানি বলেছেন, মার্কিন বাহিনীকে নিজেদের ভূখণ্ড থেকে সরিয়ে নিয়ে আরব দেশগুলোর জন্য ঘাঁটিগুলোর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়া উচিত।

 

তিনি আরও সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে হামলা চালাতে যে ঘাঁটি বা ভূখণ্ড ব্যবহার করা হবে, সেগুলোই ইরানের পাল্টা হামলার লক্ষ্য হতে পারে। এ প্রসঙ্গে তিনি বিশেষভাবে কুয়েত, বাহরাইন ও জর্ডানের নাম উল্লেখ করেন।

জাভানির এই বক্তব্যটি এমন একটি সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে হামলা চালানোর পর তেহরানও মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ ও সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। ইরান কুয়েত, বাহরাইন ও জর্ডানে হামলার দাবি করেছে। অন্যদিকে, জর্ডান ও বাহরাইন কয়েকটি ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে।

এ পরিস্থিতি ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতকে আরও বিস্তৃত করে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করে তুলছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে ঘিরে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর রাজনৈতিক ও নিরাপত্তাজনিত চাপও বাড়ছে। তথ্যসূত্র: আল জাজিরা, রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশের সামনেই কলকাতায় আনন্দবাজার পত্রিকা অফিসে হিন্দুত্ববাদীদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:১৪ এম


পুলিশের সামনেই কলকাতায় আনন্দবাজার পত্রিকা অফিসে হিন্দুত্ববাদীদের হামলা

কলকাতার আনন্দবাজার পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে গেরুয়া পোশাক পরিহিত একদল হিন্দুত্ববাদী বিক্ষোভকারী বিক্ষোভ ও হামলা চালিয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে, মধ্য কলকাতার প্রফুল্ল সরকার স্ট্রিটে পত্রিকাটির অফিসের মূল ফটকের সামনে তারা জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এক পর্যায়ে, ভবনের প্রবেশপথের দুটি স্তম্ভে গেরুয়া রং লেপন করা হয়। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও, বিক্ষোভকারীদের কর্মকাণ্ড ঠেকাতে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্য অনুযায়ী, ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, দুপুরে প্রায় ২৫ থেকে ৩০ জনের একটি দল আনন্দবাজারের কার্যালয়ের সামনে সমবেত হয়। তাদের মধ্যে কয়েকজন গেরুয়া পোশাক ও পাগড়ি পরিহিত ছিলেন। তারা ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে, মূল ফটকের ওপর গেরুয়া উত্তরীয় ঝুলিয়ে দেয়া হয়। প্রায় আধা ঘণ্টা অবস্থানের পর, বিক্ষোভকারীরা সেখান থেকে চলে যান।

বিক্ষোভকারীদের দাবি ছিল, আনন্দবাজার পত্রিকা সরকারের কিংবা মুখ্যমন্ত্রীর সমালোচনা করতে পারে, তবে গেরুয়া রং বা হিন্দু ধর্মীয় প্রতীককে অসম্মান করার অধিকার তাদের নেই। তারা জানান, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানো হয়েছে। পত্রিকা কর্তৃপক্ষ যদি তাদের অবস্থান পরিবর্তন না করে, তাহলে ভবিষ্যতে আরও বড় কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলোর সংঘর্ষের পর এই বিরোধের সূত্রপাত ঘটে। ২০ আগস্ট বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের পর ২১ আগস্ট আনন্দবাজার পত্রিকার প্রথম পাতায় ‘গেরুয়া গুন্ডামি’ শব্দবন্ধ ব্যবহার করা হয়। এই শিরোনাম নিয়ে বিজেপি ও হিন্দুত্ববাদী সংগঠনগুলোর মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তাদের অভিযোগ, এই শব্দবন্ধের মাধ্যমে গেরুয়া রং ও হিন্দু ধর্মীয় অনুভূতিকে অবমাননা করা হয়েছে।

 

এ নিয়ে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আনন্দবাজার পত্রিকাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। তিনি বলেন, শিরোনাম প্রত্যাহার করে ক্ষমা না চাইলে গেরুয়া পোশাকে প্রতিবাদ কর্মসূচির হুঁশিয়ারিও দেন। এরপর আনন্দবাজারের সম্পাদক ঈশানী দত্ত রায়সহ সম্পাদকীয় বিভাগের কয়েকজনের বিরুদ্ধে বউবাজার থানায় অভিযোগের ভিত্তিতে এফআইআর করা হয়। অভিযোগে ‘গেরুয়া গুন্ডামি’ শব্দ ব্যবহারের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতের কথা উল্লেখ করা হয়েছে।

এদিকে, সাংবাদিকদের বিরুদ্ধে এফআইআর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের কয়েকটি সাংবাদিক সংগঠন। তাদের বক্তব্য, সংবাদ প্রকাশ ও সম্পাদকীয় সিদ্ধান্তের জন্য সাংবাদিকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য উদ্বেগজনক। তারা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

তবে মঙ্গলবারের বিক্ষোভের সঙ্গে বিজেপির কোনো সাংগঠনিক সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে দলটির পশ্চিমবঙ্গ নেতৃত্ব। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, গেরুয়া পোশাক পরা ব্যক্তিদের কোনো কর্মসূচিকে সরাসরি দলের কর্মসূচি হিসেবে দেখা যায় না। একই সঙ্গে, সংবাদমাধ্যমের কার্যালয়ে হামলা বা বিশৃঙ্খলাকে দল সমর্থন করে না বলেও জানানো হয়েছে।

বিক্ষোভকারীরা চলে যাওয়ার পর, আনন্দবাজার পত্রিকা কর্তৃপক্ষ ভবনের স্তম্ভে লাগানো গেরুয়া রং মুছে আবার সাদা রং করে দেয়। পরে সম্পাদক ঈশানী দত্ত রায় সামাজিক যোগাযোগমাধ্যমে সাদা করা অংশের ছবি প্রকাশ করেন। ছবির সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার পঙ্‌ক্তি ‘উচ্চ যেথা শির’ উল্লেখ করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সফর শেষে ঢাকা ত্যাগ করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:১৪ এম


সফর শেষে ঢাকা ত্যাগ করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ

আজ বুধবার ঢাকা ত্যাগ করেছেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের মহাসচিব অ্যান্ডা ফিলিপ। তিনি ৩০ আগস্ট ঢাকায় আগমন করেছিলেন।

বাংলাদেশে তার সফরের সময় অ্যান্ডা ফিলিপ প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদসহ রাজনৈতিকভাবে নিপীড়িত নারী সংসদ সদস্যদের সাথে মতবিনিময় করেন। সফরকালে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক পুনর্গঠন ও সংসদীয় সুসম্পর্কের প্রসারে গুরুত্বারোপ করেন।

এ সফরের অংশ হিসেবে অ্যান্ডা ফিলিপ জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন এবং জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরও ঘুরে দেখেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক দশক পর মিশর সফরে চীনের প্রেসিডেন্ট সি, আবদেল ফাত্তাহ’র সঙ্গে বৈঠক আজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:১৫ এম


এক দশক পর মিশর সফরে চীনের প্রেসিডেন্ট সি, আবদেল ফাত্তাহ’র সঙ্গে বৈঠক আজ

ইরানের সঙ্গে আর্থিক লেনদেনের কারণে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নিষেধাজ্ঞার আশঙ্কার মধ্যে চীনের প্রেসিডেন্ট সি চিনপিং এক দশক পর কায়রো সফরে গেছেন। আজ তিনি মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে বৈঠক করবেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মঙ্গলবার সন্ধ্যায় কায়রো পৌঁছান সি চিনপিং। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন ফার্স্ট লেডি পেং লিয়ুয়ান।

বিমানবন্দরে তাদের স্বাগত জানান মিশরের প্রেসিডেন্ট সিসি এবং ফার্স্ট লেডি এন্তেসার আমের। বিমান থেকে নেমে সি ও পেং যখন এগিয়ে যাচ্ছিলেন, তখন তাদের স্বাগত জানাতে লোকনৃত্য পরিবেশনকারী একটি দল উপস্থিত ছিল। এ সময় দুই পাশে দাঁড়িয়ে থাকা কিশোরদের গায়ে সি চিনপিংয়ের ছবি সংবলিত টি-শার্ট পরা ছিল।

সফরকালে দুই প্রেসিডেন্ট বেশ কয়েকটি অর্থনৈতিক চুক্তিতে সই করার আশা প্রকাশ করেছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের প্রভাব নিয়েও আলোচনা হবে।

বিশ্লেষকদের মতামত অনুযায়ী, এই শীর্ষ বৈঠককে কাজে লাগিয়ে কায়রো তার কৌশলগত স্বাধীনতার বিষয়টি তুলে ধরতে চাইবে। মিশর দেখাতে চায় যে, তারা ওয়াশিংটন ও বেইজিং—উভয়ের সঙ্গেই ঘনিষ্ঠ সম্পর্ককে নিজেদের স্বার্থে কাজে লাগাতে সক্ষম।

মঙ্গলবার মিশরের সংবাদমাধ্যমে প্রকাশিত একটি মতামত নিবন্ধে সিসি কায়রোর ‘স্বাধীন পররাষ্ট্রনীতি’ তুলে ধরেন। এর কয়েক দিন আগে মিশরের দ্বিতীয় বৃহত্তম ব্যাংকের একটি শাখার ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে।

গত মাসে ওয়াশিংটন ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার ঘোষণা দেয়। এজন্য আরও ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের হুমকিও দেওয়া হয়েছে, যার আওতায় চীনা ব্যাংকসহ অন্যান্য প্রতিষ্ঠানের পড়ার আশঙ্কা রয়েছে।

চীন ইরানের তেলের অন্যতম বড় ক্রেতা। বেইজিং জানিয়েছে, ইরানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তারা নিজেদের স্বার্থ রক্ষা করবে।

চলতি মাসে সি চিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে চীন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ আঞ্চলিক দেশগুলোর সঙ্গেও সম্পর্ক আরও জোরদার করার চেষ্টা করছে।

মিশর যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার অন্যতম বড় গ্রহীতা এবং ঐতিহাসিকভাবে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী দেশ।

গত সপ্তাহে মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরানকে সহায়তার অভিযোগে ‘ব্যাংক মিশর’-এর সংযুক্ত আরব আমিরাত শাখার ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করে।

বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ

মঙ্গলবারের নিবন্ধে সিসি লিখেছেন, ক্রমবর্ধমান মেরুকরণের এই বিশ্বে মিশর ও চীন ‘গ্লোবাল সাউথ বা বৈশ্বিক দক্ষিণের ভূমিকা শক্তিশালী করার’ ক্ষেত্রে অংশীদার।

সিসির শাসনামলে মিশর বিশ্বের অন্যতম বড় অস্ত্র ক্রেতায় পরিণত হয়েছে। গত আগস্টে দেশটি চীনা সামরিক বাহিনীর সঙ্গে বড় ধরনের যৌথ বিমান মহড়া আয়োজন করে। এতে চীনের শক্তিশালী জে-১৬ যুদ্ধবিমান অংশ নেয়।

২ কোটি ৬০ লাখের বেশি মানুষের আবাসস্থল বিশাল নগরী কায়রোর প্রধান সড়কগুলোতে চীন ও মিশরের পতাকা এবং সিসি ও সি চিনপিংয়ের ছবি সম্বলিত বিলবোর্ড লাগানো হয়েছে।

কায়রোর বিভিন্ন সড়কের সাইনবোর্ডে লেখা রয়েছে, ‘মিশর-চীন বন্ধুত্ব প্রজন্মের পর প্রজন্ম ধরে নীল নদের মতো প্রবহমান।’

এদিকে, সি চিনপিংয়ের সফরকে কেন্দ্র করে রাস্তায় ব্যাপক যানজটের আশঙ্কায় নগরবাসীকে যাতায়াতের সময় দীর্ঘ বিলম্বের জন্য প্রস্তুত থাকতে সতর্ক করা হয়েছে।

বুধবারের সফরে সি চিনপিংয়ের পুরো কায়রো শহর ঘুরে দেখার কথা রয়েছে। সফরের অংশ হিসেবে গিজার পিরামিডের কাছে অবস্থিত গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামেও তিনি যাবেন বলে আশা করা হচ্ছে।

সকালের শীর্ষ বৈঠকে ব্রিকসের দুই সদস্য মিশর ও চীন বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে বেশ কয়েকটি চুক্তিতে সই করতে পারে। এসব চুক্তির মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), পরিবহন ও জ্বালানি খাত অন্তর্ভুক্ত থাকতে পারে।

সিসির ১২ বছরের শাসনামলে নেওয়া বিশাল অবকাঠামো ও উন্নয়ন প্রকল্পগুলোতে চীনা বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

কায়রো থেকে ৫০ কিলোমিটার পূর্বে অবস্থিত নতুন প্রশাসনিক রাজধানীতে নির্মিত আকাশচুম্বী ভবনসমৃদ্ধ ফাইন্যান্স অ্যান্ড বিজনেস ডিস্ট্রিক্টে চীন অর্থায়ন করেছে। এটি সিসির বড় উন্নয়ন প্রকল্পগুলোর অন্যতম।

সুয়েজ খাল অর্থনৈতিক অঞ্চলও চীনের বড় বিনিয়োগের একটি ক্ষেত্র। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে বৈশ্বিক সমুদ্রবাণিজ্য যখন হুমকির মুখে, তখন সি ও সিসি এই অঞ্চলে চীনা বিনিয়োগ আরও বাড়ানোর বিষয়েও আলোচনা করতে যাচ্ছেন।

চীন মিশরের অন্যতম বড় রপ্তানিকারক দেশ। চীনের শুল্ক বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম সাত মাসে মিসরের সঙ্গে চীনের বাণিজ্য উদ্বৃত্তের পরিমাণ দাঁড়িয়েছে ১২ বিলিয়ন ডলার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%