ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

জ্বালানি খাতে নিরাপত্তা জোরদারে মন্ত্রিপরিষদের ৯ সদস্যের কমিটি


জ্বালানি খাতে নিরাপত্তা জোরদারে মন্ত্রিপরিষদের ৯ সদস্যের কমিটি

দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং এলপিজি ও এলএনজি অবকাঠামো উন্নয়নে ৯ সদস্যের ‘জ্বালানি নিরাপত্তাবিষয়ক মন্ত্রিপরিষদ উপকমিটি’ গঠন করেছে সরকার।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত সোমবার (১ জুন) এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীকে কমিটির সভাপতি করা হয়েছে।

আরও পড়ুন: গৃহবধূকে ধর্ষণের দায়ে আতিকুল ইসলামের যাবজ্জীবন কারাদণ্ড

কমিটির অন্য সদস্যরা হলেন—অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী; পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা; ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা; বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান, অর্থ বিভাগের সচিব, বিদ্যুৎ বিভাগের সচিব এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব।

এ কমিটি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা, এলপিজি আমদানি, ভোলা থেকে গ্যাস পরিবহন, ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) এবং ল্যান্ড-বেইজড এলএনজি ও এলপিজি টার্মিনাল স্থাপন-সংক্রান্ত বিষয়গুলো দ্রুত পরীক্ষা করে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে কমিটি।

এ ছাড়া প্রয়োজনীয় ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা, বিশেষজ্ঞ এবং বেসরকারি খাতের মতামত গ্রহণ করতে পারবে কমিটি।

প্রয়োজনে সদস্য অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করার ক্ষমতাও দেওয়া হয়েছে এ কমিটিকে।

আরও পড়ুন: জাতীয়তাবাদী শক্তিকে নস্যাৎ করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, কমিটির সভা প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে এখনো সিদ্ধান্তে আসেনি ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৭:০১ পি.এম


যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে এখনো সিদ্ধান্তে আসেনি ইরান

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের সমাধান এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র যে চুক্তির প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাব ইরান এখনো না গ্রহণ করেছে এবং না প্রত্যাখ্যান করেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে পাওয়া তথ্যে দেখা যাচ্ছে, তেহরানে বর্তমানে প্রস্তাবটির চূড়ান্ত খসড়া নিয়ে বিস্তারিত পর্যালোচনা অব্যাহত রয়েছে।

ইরানের আলোচক দলের একটি বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানা যায়, অতীতের অভিজ্ঞতার কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো সমঝোতা নিয়ে তেহরান খুবই সতর্ক রয়েছে। তাদের অভিযোগ, অতীতে ওয়াশিংটন একাধিকবার চুক্তির ক্ষেত্রে ‘বিশ্বাসভঙ্গ’ করেছে। এই কারণে ইরান এবার কেবল বাস্তব ও নিশ্চিত লাভ না পেলে কোনো সিদ্ধান্তে যেতে চায় না।

এদিকে, কয়েক মাস ধরে সংঘাত চলমান থাকার পর কূটনৈতিক প্রচেষ্টা বৃদ্ধি পেয়েছে, যাতে পরিস্থিতি আরও উত্তপ্ত না হয়। বিশেষ করে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে এই উত্তেজনা বড় প্রভাব ফেলেছে এবং হরমুজ প্রণালি নিয়ে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বর্তমানে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সীমিত ও অন্তর্বর্তী চুক্তির দিকে ঝুঁকছে। এর মাধ্যমে একদিকে অর্থনৈতিক চাপ কিছুটা হ্রাস করা সম্ভব হবে, অন্যদিকে পারমাণবিক কর্মসূচি নিয়ে বড় ধরনের ছাড় দিতে হবে না।

ইরানের এই কৌশল নতুন কিছু নয়। দেশটি দীর্ঘদিন ধরেই বাইরের চাপের মধ্যেও নিজেদের মূল অবস্থান বজায় রেখে কূটনৈতিক যোগাযোগ চালিয়ে আসছে। তবে বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক সংকট, আর্থিক সুবিধা অর্জন এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখার বিষয়গুলোও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে আক্রমণ পরিচালনা করে। এরপর অঞ্চলজুড়ে উত্তেজনা বৃদ্ধি পায়। যদিও এপ্রিলের শুরুতে একটি অস্থির যুদ্ধবিরতি হয়েছিল, তবে বর্তমানে পরিস্থিতি এক ধরনের স্থবিরতার মধ্যে রয়েছে। এই প্রেক্ষাপটে পূর্ণাঙ্গ চুক্তির আশা কমে এসেছে এবং উভয় পক্ষই এখন একটি অস্থায়ী সমঝোতার দিকে মনোযোগ দিচ্ছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়া-নেত্রকোনায় সাংস্কৃতিক কার্যক্রম বন্ধে আসকের উদ্বেগ প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৭:০৩ পি.এম


ব্রাহ্মণবাড়িয়া-নেত্রকোনায় সাংস্কৃতিক কার্যক্রম বন্ধে আসকের উদ্বেগ প্রকাশ

ব্রাহ্মণবাড়িয়ার একটি চলচ্চিত্র প্রদর্শনী এবং নেত্রকোনার মদন উপজেলায় একটি বাউলগানের অনুষ্ঠান চাপ প্রয়োগের মাধ্যমে বন্ধ করে দেওয়ার ঘটনায় আসক (আইন ও সালিশ কেন্দ্র) গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে। মঙ্গলবার (২ জুন) মানবাধিকার সংগঠনটি গণমাধ্যমে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ উদ্বেগ প্রকাশ করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আসক জানায়, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্র প্রদর্শনী এবং নেত্রকোনার মদনে পূর্বনির্ধারিত একটি বাউলসংগীতের সাংস্কৃতিক আয়োজন চাপ প্রয়োগের মাধ্যমে বন্ধ করা হয়েছে। এ ধরনের ঘটনা দেশের সাংস্কৃতিক স্বাধীনতার ওপর ও নাগরিকের মৌলিক অধিকারগুলোতে সরাসরি হস্তক্ষেপ করা হয়েছে।

মানবাধিকার সংগঠনটি মনে করে, বাংলাদেশের সংবিধানের ২৭, ২৮ ও ৩৯ অনুচ্ছেদে সকল নাগরিকের সমতা এবং চিন্তা, বিবেক, বাক্ ও ভাবপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। সাংস্কৃতিক চর্চা ও শিল্প-সাহিত্যচর্চা এসব অধিকারগুলোর অবিচ্ছেদ্য অংশ।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, মানবাধিকারের সর্বজনীন ঘোষণার ১৯ ও ২৭ অনুচ্ছেদ এবং আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সনদের (আইসিসিপিআর) ১৯ ও ২১ অনুচ্ছেদে মতপ্রকাশ, শান্তিপূর্ণ সমাবেশ ও সাংস্কৃতিক জীবনে অংশগ্রহণের অধিকার স্বীকৃত হয়েছে।

আসক বলেছে, রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব হলো নাগরিকদের সাংস্কৃতিক ও মতপ্রকাশের অধিকার সুরক্ষিত রাখা। কোনো ব্যক্তি, গোষ্ঠী বা মতাদর্শগত চাপ যেন আইনের শাসনকে উপেক্ষা করে সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করতে না পারে, তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। সাংস্কৃতিক বৈচিত্র্য ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় রাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সক্রিয় ও নিরপেক্ষ ভূমিকা অত্যন্ত জরুরি।

সংগঠনটি আরো বলছে, সাংস্কৃতিক আয়োজন বা শিল্পচর্চা নিয়ে ভিন্নমত বা সমালোচনা গণতান্ত্রিক অধিকারের অংশ হতে পারে, তবে ভয়ভীতি, চাপ তৈরি বা অবৈধ প্রভাব প্রয়োগ করে কোনো আইনসম্মত সাংস্কৃতিক কার্যক্রম বন্ধ করা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এ ধরনের প্রবণতা সমাজের সাংস্কৃতিক সহনশীলতা, বহুত্ববাদ এবং গণতান্ত্রিক মূল্যবোধকে মারাত্মকভাবে দুর্বল করে দেয়।

ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্রতিটি সাংস্কৃতিক আয়োজনের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আসক জোর আহ্বান জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রকল্পের কাজ যথাসময়ে সম্পন্ন করার নির্দেশ তথ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৭:০৫ পি.এম


প্রকল্পের কাজ যথাসময়ে সম্পন্ন করার নির্দেশ তথ্যমন্ত্রীর

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলছেন, মন্ত্রণালয়ের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পসমূহের কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ২০২৫-২৬ অর্থ বছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) আওতাধীন প্রকল্পগুলোর সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন।

এই সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।

সভায় তথ্যমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের আওতাধীন প্রকল্প বাস্তবায়নে কাজের শতভাগ মান নিশ্চিত করে সব প্রকল্প যথাসময়ে শেষ করতে হবে। তিনি একই সঙ্গে বরাদ্দকৃত সরকারি অর্থের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করার ওপরেও জোর দেন।

সভায় আরএডিপিভুক্ত চলমান প্রকল্পসমূহের ভৌত ও আর্থিক অগ্রগতির চিত্র বিস্তারিতভাবে তুলে ধরা হয়। এসময় সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকরা নিজ প্রকল্পের অগ্রগতির সার্বিক চিত্র তুলে ধরেন।

তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানার পরিচালনায় সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট প্রকল্পের পরিচালকরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোবাইল ছাড়ানোর টাকা না পেয়ে অভিমানে যুবকের আত্মহত্যা, মায়ের আহাজারি

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


মোবাইল ছাড়ানোর টাকা না পেয়ে অভিমানে যুবকের আত্মহত্যা, মায়ের আহাজারি

মাদারীপুরের কালকিনি উপজেলার পাঙ্গাসিয়া এলাকায় মায়ের সঙ্গে অভিমান করে ইয়াছিন লিখন প্যাদা (১৯) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

নিহত ইয়াছিন লিখন প্যাদা উপজেলার পাঙ্গাসিয়া তালুকদার বাড়ি এলাকার বাসিন্দা। তার বাবা বাবুল প্যাদা বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের উত্তর বায়োরগাতি গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পারিবারিক বিচ্ছেদের কারণে দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে তিনি তার নানার বাড়িতে বসবাস করে আসছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, ইয়াছিন ঢাকার কামরাঙ্গীরচরে একটি চামচ তৈরির কারখানায় কাজ করতেন। ঈদ উপলক্ষে কয়েকদিন আগে তিনি গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার সকালে নিজের বন্ধক রাখা মোবাইল ফোন ছাড়িয়ে আনতে মায়ের কাছে ২ হাজার টাকা চান। তবে তাৎক্ষণিকভাবে টাকা দিতে না পারায় মা-ছেলের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। পরে অভিমান করে তিনি নিজ ঘরে গলায় ফাঁস দেন বলে পরিবারের সদস্যরা জানান।

ঘটনার পর স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে ততক্ষণে তার মৃত্যু হয়।

এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন মা। স্থানীয়দের ভাষ্য, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন কষ্ট করে ছেলেকে নানার বাড়িতে লালন-পালন করেছেন তিনি। সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুতে তিনি বারবার মূর্ছা যাচ্ছেন। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা পরিবারটির প্রতি সমবেদনা জানিয়ে সবাইকে পারিবারিক বিরোধ ও মানসিক চাপের মুহূর্তে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%