ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

‎ত্রিশালে হুমায়ুন সিটি নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে সানাউল্লাহ মার্কেটের দোকান ক্ষতিগ্রস্ত


‎ত্রিশালে হুমায়ুন সিটি নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে সানাউল্লাহ মার্কেটের দোকান ক্ষতিগ্রস্ত

‎‎ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার মধ্যেবাজার হুমায়ুন কবির সিটি কমপ্লেক্সের তৃতীয় তালার নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে পাশের টিনশেড
‎সানাউল্লাহ মার্কেটের ইজি শো-রুমের ডেকোরেশনসহ বিভিন্ন মালমাল ক্ষতিগ্রস্থ হয়। এতে ১০/১২ লক্ষ টাকা ক্ষতিগ্রস্থ হওয়ার অভিযোগ উঠেছে।
‎
‎(আজ রবিবার) অভিযোগ সূত্রে ও সরজমিনে দেখা যায়, হুমায়ুন কবির সিটি কমপ্লেক্সের তৃতীয় তালা ভবনের নির্মাণের কোনো নিরাপত্তা ব্যবস্থা না থাকায়। নির্মাণ শ্রমিকদের কাজে সময় হঠাৎ একটি দেয়াল ধসে পড়ে পাশের সানাউল্লাহ সুপার  মার্কেটের ইজি শো-রুমে। সময়ের শো রুমের চাল ভেঙ্গে ১০/১২ লক্ষ টাকার ক্ষতি হয় বলে অভিযোগ সূত্রে জানা যায়।
‎
‎ইজি শো-রুমের সেলসম্যান  শামীম ও মোকারেম বলেন, আমাদের শো রুমের পাশের মার্কেটে একটা ভবন নির্মাণের কাজ হচ্ছে তারা কোনো নিরাপত্তা ব্যবস্থা না নিয়ে কাজ করে কি ভাবে? আজ অল্পের জন্যে আমরা বেঁচে গেছি। কিন্তু আমাদের শো রুমের অনেক ক্ষতি হয়েছে।
‎
‎সানাউল্লাহ সুপার মার্কেটের ইজি শো-রুমের মালিক সারোয়ার হোসেন বলেন, হঠাৎ সকাল বেলা পাশের মার্কেটের দেয়ার আমার শো রুমের চালে ধসে পড়ে আমার প্রায় ১০/১২ লক্ষ টাকা হয়। আমি এখন নিঃস্ব  হয়ে পড়েছি। এরকম অবহেলার কারণে আজ অনেক ক্ষতি হয়ে গেলো।আমি সরকারের কাছে এটার সঠিক বিচার চাই এবং মার্কেট কতৃপক্ষের ক্ষতিপূরণ দাবী করছি।
‎
‎ক্ষতিগ্রস্থ সানাউল্লাহ মার্কেটের মালিক মোঃ জুয়েল মন্ডল বলেন, আমার মার্কেটের পাশে হুমায়ুন কবির সিটি কমপ্লেক্সের তিনতলা ভবনের একটি দেয়াল ধসে পড়ে এ ঘটনা ঘটে। এতে ইজি শো-রুমের একটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।
‎
‎এসময় হুমায়ুন কবির সিটি কমপ্লেক্সের মালিক হুমায়ুন কবির দেশের বাহিরে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
‎
‎ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মোঃ মুনসুর আহাম্মদ বলেন, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইনি সুরক্ষার বাইরে থাকবে না দেশের কোনো মানুষ: আইনমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০১ পি.এম


আইনি সুরক্ষার বাইরে থাকবে না দেশের কোনো মানুষ: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশে এমন একটি পরিবেশ তৈরি করা হবে, যেখানে দরিদ্র ও অসহায় মানুষ আইনি সুরক্ষার বাইরে থাকবেন না। সবার আইনি সুরক্ষা নিশ্চিত হবে।

রোববার (২৯ নভেম্বর) সকালে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে মো. আসাদুজ্জামান এসব কথা বলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্যারালিগ্যাল সেবার গুরুত্ব তুলে ধরে আইনমন্ত্রী বলেন, ‘দেশে আইনজীবীদের সহকারীদের কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেই, অথচ মক্কেল ও মামলা ব্যবস্থাপনায় তারা বড় ভূমিকা রাখেন। ব্লাস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আইনগত সহায়তা অধিদফতরের এই যৌথ উদ্যোগ বিচারপ্রার্থী সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তিতে ইতিবাচক পরিবর্তন আনবে।’

তিনি আরও বলেন, ‘আগামী পাঁচ বছরের মধ্যে আমরা মানুষের মাঝে এমন একটি ইতিবাচক পরিবেশ তৈরি করতে পারব, যেখানে আমাদের দেশের দরিদ্র ও অসহায় মানুষ আইনি সুরক্ষার বাইরে থাকবেন না।’

সারা দেশের আইনজীবীদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগের কথা জানিয়ে মো. আসাদুজ্জামান বলেন, ‘দেশে প্রায় ৮০ হাজার আইনজীবী রয়েছেন। বার কাউন্সিলের সনদ পাওয়ার পর তাদের কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের ব্যবস্থা নেই। সিনিয়রদের সঙ্গে কাজ করেই তারা শেখেন। বিষয়টি বিবেচনায় নিয়ে এ বছর প্রথমবারের মতো ৫০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে খুব শিগগিরই এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হবে।’

অ্যাটর্নি জেনারেল থাকাকালীন ইউএনডিপির সহায়তায় সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেধাবী স্নাতকদের জন্য ইন্টার্নশিপ প্রোগ্রাম চালুর কথা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘এই ইন্টার্নশিপ কোর্সের নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের হস্তক্ষেপের সুযোগ ছিল না। ইউএনডিপি এ কর্মসূচির প্রশংসা করেছে।

আইনগত সহায়তা কার্যক্রমের সাফল্যের পরিসংখ্যান তুলে ধরে মন্ত্রী জানান, ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মধ্যস্থতার (মেডিয়েশন) জন্য আবেদন পড়েছিল ৩৫ হাজার ৫৯৬টি, যা ২০২৬ সালের একই সময়ে বেড়ে দাঁড়িয়েছে ৯৫ হাজার ৩১২টিতে। এ ক্ষেত্রে বৃদ্ধির হার ১৬৭ দশমিক ৭৬ শতাংশ। একই সময়ে মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তির হার ২৯ হাজার ৮৩৭টি থেকে বেড়ে ৭৩ হাজার ৪৫৯টিতে দাঁড়িয়েছে; যা ১৪৬ দশমিক ২০ শতাংশ বেশি। এ ছাড়া মধ্যস্থতা চুক্তির সংখ্যা ৯ হাজার ৯১৫টি থেকে ১০৮ দশমিক ৬৪ শতাংশ বেড়ে ২০ হাজার ৬৮৭টিতে উন্নীত হয়েছে।

কিছু জেলায় আইনজীবী সমিতির অসহযোগিতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, মধ্যস্থতা কার্যক্রমের কারণে মক্কেল হারানোর আশঙ্কায় কোনো কোনো জেলার আইনজীবীরা এর বিরোধিতা করছেন। তবে আলোচনার মাধ্যমে অধিকাংশ বারকে বোঝানো সম্ভব হয়েছে। যেখানে প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল, স্থানীয় সংসদ সদস্যদের সহায়তায় তা সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে।

এর আগে প্যারালিগ্যাল সেবার প্রাতিষ্ঠানিকীকরণ, জাতীয় প্যারালিগ্যাল যোগ্যতা সনদ কোর্স এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের আইনগত সহায়তা প্রদানে বিশেষায়িত প্যারালিগ্যাল সনদ কোর্স প্রণয়ন ও বাস্তবায়ন বিষয়ে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদফতর, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের মধ্যে এই ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারত বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করতে চেষ্টা করছে: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


ভারত বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করতে চেষ্টা করছে: রিজভী

ভারত এখনও বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় লিপ্ত রয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (২৯ নভেম্বর) সারা দেশে নৈরাজ্যের প্রতিবাদে যুবদল ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত মিছিল পূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।

রিজভী উল্লেখ করেন, আধিপত্যবাদের বিরুদ্ধে এ দেশের মানুষের লড়াই আজও অব্যাহত রয়েছে। তিনি বলেন, আধিপত্যবাদের হাতিয়ার হিসেবে পলাতক শেখ হাসিনা কাজ করছেন।

ভারত দাবি করে যে, তারা অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না, কিন্তু চাণক্যনীতির কৌশল অনুসরণ করে বাংলাদেশকে করদরাজ্যে পরিণত করার চেষ্টা দিল্লির অব্যাহত রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

পাকিস্তানি শাসন থেকে মুক্ত হওয়ার পরপরই বাংলাদেশকে করদরাজ্যে পরিণত করার লক্ষ্যে দিল্লির আধিপত্য বিস্তারের চেষ্টা শুরু হয়, এ কথা জানিয়ে রিজভী আরও বলেন, পিন্ডির শাসন থেকে মুক্ত হওয়ার পরপরই বাংলাদেশকে করদরাজ্যে পরিণত করতে দিল্লির থাবা শুরু হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্নীতির মামলায় মনিরুলের স্ত্রী-শ্যালককে শ্যোন অ্যারেস্টের আবেদন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


দুর্নীতির মামলায় মনিরুলের স্ত্রী-শ্যালককে শ্যোন অ্যারেস্টের আবেদন

ডিবির হাতে আটক সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামের স্ত্রী ও শ্যালককে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেছে দুদক। তাদের বিরুদ্ধে ১১শ কোটি টাকার মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা দায়ের করেছে সংস্থাটি।

এদিকে, অবৈধভাবে ৭৬টি মালবাহী নৌযানের নকশা অনুমোদন দেয়ার অভিযোগে নৌ পরিবহন অধিদফতরের সাবেক প্রধান প্রকৌশলী ফখরুল ইসলামসহ দুজনের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক।

এর আগে, নাশকতার পরিকল্পনার অভিযোগে এসবির সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা এবং তার দুই শ্যালককে রোববার সকালে আটক করে ডিবি পুলিশ। আটককৃতদের মধ্যে মনিরুলের স্ত্রী সাবেক অতিরিক্ত সচিব সায়লা ফারজানা ও শ্যালক রেজাউল করিম শাহীন দুদকের মামলার আসামি।

সম্প্রতি দায়ের করা মামলায় উল্লেখ করা হয়েছে, মনিরুল তার সম্পদের তথ্য গোপন করার জন্য শ্যালকের ব্যাংক হিসাবে ১১শ কোটি টাকা হস্তান্তর করেছেন। এছাড়া, ৩৮ কোটি টাকার অবৈধ সম্পদও সংস্থাটি খুঁজে পেয়েছে।

দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম জানান, এই মামলায় তাদেরকে গ্রেফতার দেখানোর জন্য আবেদন করা হয়েছে।

এছাড়াও, নিয়ম ভেঙে অবৈধভাবে ৭৬টি মালবাহী নৌযানের নকশা অনুমোদনের ঘটনায় নৌপরিবহন অধিদফতরের সাবেক প্রধান প্রকৌশলী ফখরুল ইসলাম ও সাবেক উপপরিচালক শামীম উদ্দিন আহমেদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিচ্ছে দুদক।

প্রসঙ্গত, ২০১৭ সালে ফখরুল ইসলামকে ঘুষের ৫ লাখ টাকাসহ হাতেনাতে গ্রেফতার করেছিল দুদক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১২ দিনের রিমান্ডেও মুখ খোলেননি সাঈদ খোকন, ৫ দিনের রিমান্ডের আবেদন পুলিশে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


১২ দিনের রিমান্ডেও মুখ খোলেননি সাঈদ খোকন, ৫ দিনের রিমান্ডের আবেদন পুলিশে

কিশোর মোতালেব হত্যা মামলার তদন্তে দুই দফায় ১২ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা সত্ত্বেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন থেকে পুলিশ কাঙ্ক্ষিত তথ্য সংগ্রহ করতে পারছে না বলে অভিযোগ করেছে। পলাতক আসামিদের অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হলে, তিনি বেশিরভাগ সময় নীরব থাকছেন বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে। এই পরিস্থিতিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে তৃতীয় দফায় আরও পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে।

রোববার (২৯ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালতে এই আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।

দুই দফা রিমান্ড শেষে সাঈদ খোকনকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সুজন হক তৃতীয় দফায় সাত দিনের রিমান্ডের জন্য আবেদন করেন।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে, ডিবি কার্যালয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ চলাকালীন সাঈদ খোকন মামলার মূল রহস্য এড়িয়ে যাচ্ছেন এবং বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন তথ্য দিয়ে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন। পলাতক আসামিদের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি অধিকাংশ ক্ষেত্রে নীরব থাকছেন।

আবেদনে আরও অভিযোগ করা হয়েছে যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থ ও অস্ত্রের জোগানদাতা হিসেবে সাঈদ খোকনের ভূমিকা রয়েছে। তার নির্দেশনায় ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালান। পুলিশ দাবি করেছে, তার নির্দেশেই ধানমন্ডি ও আশপাশের এলাকায় ব্যাপক হামলা ও ধ্বংসযজ্ঞ সংঘটিত হয়েছে।

পুলিশের আবেদনে আরও বলা হয়েছে, সরকার পতনের পর আত্মগোপনে থেকেও সাঈদ খোকনের নেতৃত্বে ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। পলাতক শীর্ষ নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা করছেন বলেও অভিযোগ করা হয়েছে।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে, সাঈদ খোকনের দেওয়া তথ্য যাচাই, মামলার পলাতক আসামিদের গ্রেপ্তার, ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করতে তাকে পুনরায় জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এছাড়া, তার দেওয়া পরস্পরবিরোধী তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

এর আগে, গত ১৭ নভেম্বর প্রথম দফায় সাঈদ খোকনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। পরে ২৪ নভেম্বর দ্বিতীয় দফায় আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%