ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

১৬টি নৌকার অংশগ্রহণে আগামী ৭ নভেম্বর ‘জাতীয় নারী নৌকা বাইচ’ প্রতিযোগিতা


১৬টি নৌকার অংশগ্রহণে আগামী ৭ নভেম্বর ‘জাতীয় নারী নৌকা বাইচ’ প্রতিযোগিতা
নদীমাতৃক বাংলাদেশের অপার সৌন্দর্য ও ঐতিহ্যকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরাসহ গ্রামীণ পর্যটনকে উৎসাহিত করার লক্ষ্যে আগামী ৬ ও ৭ নভেম্বর নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের হাতিয়াড়া এলাকায় অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘জাতীয় নারী নৌকা বাইচ, ফ্রি হেলথ ক্যাম্প ও সাংস্কৃতিক উৎসব’।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে আয়োজিত এই উৎসবের উদ্দেশ্য, কর্মসূচি ও প্রস্তুতি সম্পর্কে মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নড়াইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন, অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক (অতিরিক্ত সচিব পদমর্যাদা) গনী উল আজম।

তিনি জানান, ১৬টি নৌকার অংশগ্রহণে আগামী ৭ নভেম্বর বিকেল ৩টা থেকে নড়াইলের হাতিয়াড়া এলাকার আফরা নদীতে ‘জাতীয় নারী নৌকা বাইচ’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই বাইচে মতুয়া সম্প্রদায়ের নারীরা অংশগ্রহণ করবেন। এছাড়া দুইদিনব্যাপী সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্যক্যাম্প অনুষ্ঠিত হবে। এই ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ, প্রয়োজনীয় চিকিৎসাসেবা এবং বিনামূল্যে ওষুধ বিতরণের ব্যবস্থা রয়েছে। এদিকে, বিকেল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত সাংস্কৃতিক উৎসবে গ্রামীণ ঐহিত্যসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক (বিক্রয় উন্নয়ন ও জনসংযোগ) মোহাম্মদ এহসানুল কবীর, স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের অ্যাকাউন্ট ডিরেক্টর শাহ হাসিবুর রহমান, অলকাপুরী সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি বনানী বিশ্বাস, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, সাংবাদিক কাজী হাফিজুর রহমানসহ গণমাধ্যমকর্মীরা।

উৎসবের পাওয়ার্ড বাই পার্টনার গ্লোবাল মেডিক্লাউড (বিডি) লিমিটেড। স্পন্সর হিসেবে রয়েছে টি. কে. গ্রুপ। সহযোগী প্রতিষ্ঠান হিসেবে স্বাস্থ্য অধিদপ্তর, জাতিসংঘ জনসংখ্যা তহবিল, হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর, ইউনিকো হসপিটালস, এটুআই, মন্ত্রিপরিষদ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে আয়োজিত উৎসবটি বাস্তবায়ন করছে অলকাপুরী সাংস্কৃতিক কেন্দ্র ও স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেড।

আয়োজকরা জানান,  গ্রামীণ পর্যটনকে উৎসাহিত করাসহ পর্যটন কর্মকান্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি, লোকজ ঐতিহ্যকে সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করে তুলতে ‘জাতীয় নারী নৌকা বাইচ, ফ্রি হেলথ ক্যাম্প ও সাংস্কৃতিক উৎসব’ এর আয়োজন করা হয়েছে।  এ ধরণের আয়োজন নড়াইলের স্থানীয় ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনাকে দেশ এবং দেশের বাইরে বৃহত্তর পরিসরে পরিচিত করে তুলতে ভূমিকা রাখবে বলে আশাবাদী আয়োজকরা। # (নৌকাবাইচের প্রতীকী ছবি)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুপারি গাছের চারা রোপনকে কেন্দ্র করে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ, আহত ১

আন্তর্জাতিক ডেস্ক

নড়াইল প্রতিনিধি

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৮ এম


সুপারি গাছের চারা রোপনকে কেন্দ্র করে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ, আহত ১
সুপারি গাছের চারা রোপনকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা গ্রামে হাসানুর শেখকে (৫২) কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত হাসানুর বয়রা গ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে। এ ঘটনায় তার ছেলে হাসিবুল শেখ (২০) আহত হয়েছেন।    

হাসানুরের পরিবারের সদস্যরা জানান, গত মঙ্গলবার বাড়ির পাশে সুপারির চারা রোপন করেন হাসানুর শেখসহ তার পরিবারের সদস্যরা। এরপর বুধবার সকালে হাসানুর শেখের স্ত্রী সাহেরা বেগম (৪৫) রোপনকৃত সুপারি গাছের চারাগুলোতে পানি দিচ্ছিলেন। এ সময় হাসানুরের স্ত্রীকে মামুন শেখসহ তার পরিবারের সদস্যরা গালমন্দ করেন। সুপারি গাছগুলো তাদের (মামুন) জমি ঘেঁষে লাগানো হয়েছে বলে অভিযোগ করেন। বিষয়টি জানার পর হাসানুর ও তার ছেলে হাসিবুল শেখ এ ঘটনার প্রতিবাদ করতে গেলে মামুন শেখসহ তার পরিবারের সদস্যরা তাদেরকে (হাসানুর ও তার ছেলে) ভেলা দিয়ে কুপিয়ে হতাহত করে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, হাসানুর শেখ ও তার ছেলে হতাহতের ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। #  
 
 
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে ৪ দিন কম থাকবে গ্যাসের চাপ

আন্তর্জাতিক ডেস্ক

সিলেট প্রতিনিধি

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৯ এম


সিলেটে ৪ দিন কম থাকবে গ্যাসের চাপ

কক্সবাজারের মহেশখালীতে ভাসমান দুইটি টার্মিনালের মধ্যে একটিতে বুধবার (৪ নভেম্বর) থেকে টানা চার দিন সরবরাহ বন্ধ থাকবে। ফলে সিলেটসহ সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে।
সিলেটের জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড পরিচালক বদরুজ্জামান সেলিম জানান, গ্যাস লাইন মেরামত কাজের জন্যে চার দিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে। আবাসিক গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হবে না। গ্যাস লাইনে রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িক এই অসুবিধা হবে বলে জানান। এর আগে পেট্রোবাংলা উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির বলা হয়, কক্সবাজারের মহেশখার সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টা থেকে শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে।
এই সময়ে জাতীয় গ্যাস গ্রিডে বর্তমান দৈনিক সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট হতে ৩২০ মিলিয়ন ঘনফুট হ্রাস পেয়ে ৬০০ মিলিয়ন ঘনফুট হবে। ফলে এ সময়ে সারা দেশে গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে। এই সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা কর্তৃপক্ষ।
উল্লেখ্য, আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রূপান্তর করে পাইপলাইনে সরবরাহের জন্য কক্সবাজারের মহেশখালীতে দুইটি ভাসমান টার্মিনাল রয়েছে। দুইটির মধ্যে একটি টার্মিনাল বন্ধ থাকবে। এর আগে গত বছরের ডিসেম্বরেও সামিটের টার্মিনালে একই ধরনের রক্ষণাবেক্ষণ কাজ করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালকিনিতে বাল্যবিবাহ প্রতিরোধ ও বয়ঃসন্ধিকাল বিষয়ে সচেতনতামূলক সভা

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০১ পি.এম


কালকিনিতে বাল্যবিবাহ প্রতিরোধ ও বয়ঃসন্ধিকাল বিষয়ে সচেতনতামূলক সভা

মাদারীপুরের কালকিনিতে বাল্যবিবাহ প্রতিরোধ ও বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন সম্পর্কে ছাত্রীদের সচেতন করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকালে কালকিনি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের একটি শ্রেণিকক্ষে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের কালকিনি উন্নয়ন এলাকার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিদ্যালয়ের ছাত্রীদের বাল্যবিবাহের ক্ষতিকর দিক, এর সামাজিক ও শারীরিক প্রভাব এবং বয়ঃসন্ধিকালে শারীরিক ও মানসিক পরিবর্তন সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং নিজেদের অধিকার সম্পর্কে ছাত্রীদের অবহিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন কালকিনি থানার দ্বিতীয় কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাবিবুল আলম, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের ঢাকা কার্যালয়ের পরিচালক (প্রশিক্ষণ) জুলফিকার পুষ্প, সিনিয়র সহকারী পরিচালক অ্যাডভোকেট শারমিন জাহান, নারী উন্নয়ন ও ক্ষমতায়ন কর্মসূচির বিভাগীয় প্রধান আব্দুস সালাম এবং কর্মসূচি সমন্বয়কারী মাজেদা বেগম।

প্রশিকা মস্তফাপুর জোনের বিভাগীয় ব্যবস্থাপক লক্ষণ চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালকিনি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরেশ চন্দ্র গাইন।

এ সময় কালকিনির প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ার সাংবাদিক, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় আয়োজিত এ সচেতনতামূলক সভায় বাল্যবিবাহমুক্ত সমাজ গঠন এবং কিশোরীদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সচেতনতার ওপর গুরুত্বারোপ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুনামগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক

আন্তর্জাতিক ডেস্ক

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০৭ পি.এম


সুনামগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক

 

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পারভেজ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬.৩০ মিনিটের দিকে বিশ্বম্ভরপুর উপজেলার চালবন গ্রামে গ্রেপ্তারকৃত পারভেজ আহমদের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) দেওয়া তথ্য অনুযায়ী, এসআই মো. মনিরুজ্জামান সজলের নেতৃত্বে এএসআই মো. ইসমাইল হোসেন এবং কনস্টেবল কাউসার ও জাবরুলসহ পুলিশের একটি দল বিশ্বম্ভরপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে চালবন গ্রামে অভিযান চালিয়ে পারভেজকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।

গ্রেপ্তার পারভেজ বিশ্বম্ভরপুর উপজেলার চালবন গ্রামের মৃত রউফের ছেলে। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৭০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার পারভেজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিশ্বম্ভরপুর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%