ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা


গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট গুলশানের ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা করেছে। গতকাল বৃহস্পতিবার, রাজধানীর গুলশান-১ এর পেয়ারি তেহারি রেস্টুরেন্টে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ আফরোজ।

অভিযান চলাকালে রেস্টুরেন্টটির রান্নাঘরের মেঝে নোংরা অবস্থায় পাওয়া যায়। এছাড়াও, রান্নার মশলা ও আচার স্বাস্থ্যঝুঁকিপূর্ণ নন-ফুডগ্রেড পাত্রে সংরক্ষিত অবস্থায় লেবেলহীনভাবে পরিলক্ষিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, অভিযানের সময় রেস্টুরেন্টের ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স, নিবন্ধন সনদ, প্রেমিসেস লাইসেন্স, রেস্টুরেন্টকর্মীদের স্বাস্থ্য সনদ এবং পানি পরীক্ষার সনদ পাওয়া যায়নি। এসব অপরাধের কারণে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা অবিলম্বে আদায় করা হয়।

আরও পড়ুন: গুলশান-বনানীতে উওরা ডিএনসির অভিযান: নেপথ্যে মাসোহারা আদায় ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

অভিযানকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূইয়া ও অন্যান্য কর্মচারী এবং ব্যাটালিয়ন আনসার সদস্যের একটি দল উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের কার্যকরী পরিষদ বরখাস্ত, ৯০ দিনের মধ্যে নির্বাচন করার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

০২:১৯ এম


শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের কার্যকরী পরিষদ বরখাস্ত, ৯০ দিনের মধ্যে নির্বাচন করার নির্দেশ

অনিয়মের অভিযোগের তদন্তে প্রমাণ পাওয়া যাওয়ার পর সমাজসেবা অধিদপ্তর শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন, বাংলাদেশের বর্তমান কার্যকরী পরিষদকে সাময়িকভাবে বরখাস্ত করেছে।

এছাড়া, সংস্থাটির কার্যক্রম পরিচালনার জন্য এবং ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে একটি তত্ত্বাবধায়ক মণ্ডলী গঠন করা হয়েছে। এই মণ্ডলীর আহ্বায়ক হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ডা. মো. খায়রুল ইসলাম।

৮ অক্টোবর, সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন ও নিয়ন্ত্রণ শাখা থেকে এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। আদেশে স্বাক্ষর করেছেন অধিদপ্তরের পরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম খান।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে যে, শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন, বাংলাদেশের মহাসচিব রেজা করিম এবং কার্যকরী পরিষদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।

এছাড়া, যশোর শিশু হাসপাতালের স্থানীয় ব্যবস্থাপনা কমিটি বাতিল করার পাশাপাশি বর্তমান ব্যবস্থাপনা কমিটির অর্থ স্থানান্তরের বিষয়েও অভিযোগ পাওয়া যায়।

এই অভিযোগগুলোর তদন্তের জন্য গত ২৯ জুলাই একটি দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি ৩০ সেপ্টেম্বর তাদের প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদন পর্যালোচনায় সংস্থাটির বর্তমান কার্যকরী পরিষদের অনিয়মের বিষয়টি পরিলক্ষিত হওয়ায় স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (রেজিস্ট্রেশন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৬১-এর ৯(১) ধারা অনুযায়ী কার্যকরী পরিষদকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

আদেশ অনুযায়ী, তত্ত্বাবধায়ক মণ্ডলীর আহ্বায়ক ডা. মো. খায়রুল ইসলামকে দায়িত্ব বুঝে নিতে হবে। আদেশে আরও উল্লেখ করা হয়েছে, অনুমোদিত গঠনতন্ত্র অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে কার্যকরী পরিষদের নির্বাচন সম্পন্ন করতে হবে। তত্ত্বাবধায়ক মণ্ডলী দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতি মাসের ৫ তারিখে গৃহীত কার্যক্রমের প্রতিবেদন সমাজসেবা অধিদপ্তরে জমা দিতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এলাচ মজুদ করে সংকট তৈরির অভিযোগে হোসেন কর্পোরেশন ও প্রাইম ট্রেডিংকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

০২:২০ এম


এলাচ মজুদ করে সংকট তৈরির অভিযোগে হোসেন কর্পোরেশন ও প্রাইম ট্রেডিংকে জরিমানা

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের খাতুনগঞ্জে একটি গোডাউনে ১৬০ থেকে ১৭০ টন এলাচ মজুদের তথ্য সংগ্রহ করেছে। এই মজুদে একটি প্রতিষ্ঠান প্রায় ১১ মাসে ১৫ টন এলাচের মধ্যে মাত্র আধা টন বিক্রি করেছে।

অন্য একটি প্রতিষ্ঠান ৩০ টন এলাচ বিক্রির রশিদ দেখালেও পণ্য সরবরাহ করেনি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পরিচালিত অভিযানে এসব তথ্য প্রকাশ পায়।

এলাচ মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টি ও মূল্যবৃদ্ধির চেষ্টার অভিযোগে হোসেন কর্পোরেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই গোডাউনে আমদানিকৃত জিরার মূল বস্তায় উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় আরাফাত ট্রেডিংকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এই অভিযান পরিচালনা করে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, খাতুনগঞ্জের বিমল বাবুর গোডাউনে হোসেন কর্পোরেশন ২০২৫ সালের নভেম্বরে ১৫ টন এলাচ মজুদ করেছে। প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত মাত্র আধা টন বিক্রি করেছে। অবশিষ্ট সাড়ে ১৪ টন এলাচ দীর্ঘদিন ধরে মজুদ রয়েছে, যার মেয়াদ শেষ হওয়ার সময় ঘনিয়ে এসেছে। অধিদপ্তরের মতে, এভাবে পণ্য আটকে রেখে বাজারে কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধির চেষ্টা করেছে প্রতিষ্ঠানটি।

একই গোডাউনে প্রাইম ট্রেডিংয়ের গত দুই মাসে ধাপে ধাপে ৪৭ টন এলাচ মজুদের তথ্য পাওয়া গেছে। প্রতিষ্ঠানটি এ সময়ে ৩০ টন এলাচ বিক্রির রশিদ দেখালেও পণ্যের ডেলিভারি সম্পন্ন হয়নি। বিক্রয় রশিদ যাচাইয়ে বিভিন্ন ধাপে দাম বাড়ানোর তথ্যও অধিদপ্তর পেয়েছে।

এলাচের ক্রয়মূল্য, ভাউচার ও সংশ্লিষ্ট নথিপত্র যাচাইয়ের জন্য প্রাইম ট্রেডিংকে আগামী রোববার প্রয়োজনীয় রেকর্ডসহ অধিদপ্তরের কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে। প্রতিষ্ঠানটির বক্তব্য ও নথিপত্র পর্যালোচনার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অভিযানকালে ব্যবসায়ীদের অযৌক্তিক মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি ও পণ্য সরবরাহে প্রতিবন্ধকতা থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়। পাশাপাশি দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করার জন্য সতর্ক করা হয়।

অধিদপ্তর জানিয়েছে, বাজারে ন্যায্যমূল্য ও পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে তদারকি অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০ অক্টোবর একদিনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে সফর করবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

০২:২৮ এম


২০ অক্টোবর একদিনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে সফর করবেন প্রধানমন্ত্রী

একদিনে দেশের তিনটি বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি আগামী ২০ অক্টোবর রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের তিনটি পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাবেন। সফরের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত সফরসূচি অনুযায়ী, ২০ অক্টোবর সামরিক বিমানে তেজগাঁও বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরে যাত্রা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৈয়দপুরে পৌঁছানোর পর তিনি রংপুর ধর্মসভা (রাধা গোবিন্দ মন্দির) পরিদর্শন করবেন।

এরপর সৈয়দপুর বিমানবন্দর থেকে রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। দুপুর দেড়টায় তিনি রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন এবং পরে রাজশাহী সার্কিট হাউসে কিছু সময় অবস্থান করবেন।

প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত সফরে রাজশাহীতে একটি জনসভায় বক্তব্য দেওয়ার পরিকল্পনাও রয়েছে। বেলা ৩টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে এই জনসভা অনুষ্ঠিত হবে।

জনসভা শেষে রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় তিনি চট্টগ্রামের রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউসে কিছু সময় অবস্থান করে রাতে বিমানযোগে ঢাকায় ফিরে আসবেন।

এদিকে প্রধানমন্ত্রীর রাজশাহী সফর এবং শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) প্রস্তুতিমূলক সভা করেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ঘণ্টাব্যাপী আরএমপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

সভায় প্রধানমন্ত্রীর রাজশাহী সফর সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করার বিষয়টি নিয়ে আলোচনা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। সফর উপলক্ষে সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদার, জননিরাপত্তা নিশ্চিত করা এবং পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা দেওয়া হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট এবং জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক মন্ত্রী মোজাম্মেলের মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

০২:২৮ এম


সাবেক মন্ত্রী মোজাম্মেলের মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের কন্যা মেহেরিন মুনজারিন রত্নাকে ভারত সফরের অনুমতি প্রদান করেছে।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত মেহেরিনকে ১৬ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভারত যাওয়ার জন্য ছুটি মঞ্জুর করা হয়েছে। এই সময়ের মধ্যে তার ভারত সফর সম্পন্ন হবে।

গত ১২ অক্টোবর, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভাগের যুগ্ম পরিচালক মো. আবদুল করিমের স্বাক্ষরিত একটি অফিস আদেশের মাধ্যমে ছুটি মঞ্জুরের বিষয়টি জানানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ২০১১ সালের ১৯ জুনের একটি চিঠির ভিত্তিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, মেহেরিন মুনজারিন রত্না তার ভারত সফরের সকল ব্যয় নিজেই বহন করবেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ সফরের জন্য কোনো আর্থিক দায়বদ্ধতা থাকবে না।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, রাজনৈতিকভাবে স্পর্শকাতর এই সময়ে মেহেরিনের ভারত সফর নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে। গুঞ্জন রয়েছে যে, তার বাবা আ ক ম মোজাম্মেল হক ভারতে অবস্থান করছেন। এ কারণে বাবার সঙ্গে দেখা করার উদ্দেশ্যে মেহেরিন ভারতে যাচ্ছেন কি না, তা নিয়ে আলোচনা চলছে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে মেহেরিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভাগের যুগ্ম পরিচালক মো. আবদুল করিম যুগান্তরকে জানিয়েছেন, মেহেরিন মুনজারিন রত্না তার স্বামীর চিকিৎসার উদ্দেশ্যে ভারত যাওয়ার জন্য ছুটির আবেদন করেছেন। তবে তিনি কী ধরনের চিকিৎসা বা নির্দিষ্ট কোনো রোগের কথা উল্লেখ করেছেন, তা এই মুহূর্তে জানাতে পারছেন না। নথি না দেখে বিস্তারিত বলা সম্ভব নয়।

এদিকে, ২০২৪ সালের ১২ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মেহেরিন মুনজারিন রত্না তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন।

পোস্টে তিনি উল্লেখ করেছিলেন, তার বাবার ওপর আস্থা রেখে শেখ হাসিনা তাকে চতুর্থবারের মতো নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছেন এবং তৃতীয়বারের মতো মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%