ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

ইতিহাসের পুনরাবৃত্তি করলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান


ইতিহাসের পুনরাবৃত্তি করলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী ১৯৮৬ সালে জাতিসংঘের ৪১তম অধিবেশনে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

এখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২ জুন) জাতিসংঘের সদরদপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে, তিনি সাইপ্রাসের প্রার্থীকে হারিয়ে বিজয়ী হয়েছেন।

আরও পড়ুন: রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ, পুলিশ তদন্ত শুরু

তিনি আগামী এক বছর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন এবং এই দায়িত্বে তিনি জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবককে স্থান দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন সভাপতি পদের নির্বাচনে মোট ১৯০টি দেশ অংশগ্রহণ করে। এর মধ্যে খলিলুর রহমান ৯৯টি দেশের ভোট পেয়েছেন। প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস এস কাকৌরিস ৯১টি দেশের সমর্থন লাভ করেছেন।

জানা যায়, জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিস।

আরও পড়ুন: পাকিস্তান সফর শেষে আজ ঢাকায় আসছেন লিউ হাইশিং

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় কোটি টাকার টাপেন্টাডল ট্যাবলেট জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৯:৫৯ পি.এম


কুমিল্লায় কোটি টাকার টাপেন্টাডল ট্যাবলেট জব্দ

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ৩১ হাজার ৫০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ বিপুল পরিমাণ ভারতীয় পুরাতন মোবাইল জব্দ করেছে।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (১ জুন) ভোর আনুমানিক ২টার দিকে কুমিল্লার বিবিরবাজার বিওপির গোলাবাড়ী পোস্টের একটি টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

এই সময় সীমান্ত থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোলাবাড়ী এলাকায় মালিকবিহীন অবস্থায় এসব মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৩১ হাজার ৫০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় পুরাতন মোবাইল ফোন।

উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৩ লাখ ৮০ হাজার ৫০০ টাকা। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া অথবা প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ধ্বংস করা হবে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এমন অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসিকে নিয়ে বড় সুখবর

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

১০:০০ পি.এম


মেসিকে নিয়ে বড় সুখবর

শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে এবারের বিশ্বকাপে মাঠে নামবে আর্জেন্টিনা। তবে টুর্নামেন্টের শুরু থেকেই দলের সেরা তারকা লিওনেল মেসিকে পাওয়া যাবে কিনা, তা নিয়ে বিস্তারিত শঙ্কা তৈরি হয়েছিল। অবশেষে সব ধরনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নিশ্চিত হলো যে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই মাঠে নামছেন এই কিংবদন্তি ফুটবলার।

মঙ্গলবার (২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য জানিয়েছেন বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।

তিনি জানিয়েছেন, ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই একাদশে দেখা যাবে মেসিকে। ৩৮ বছর বয়সী মেসির ফিটনেস নিয়ে সবসময়ই চিন্তায় ছিল আর্জেন্টিনা। ইন্টার মায়ামির হয়ে খেলতে নেমে যেন শেষ মুহূর্তে ইনজুরিতে না পড়েন এই কিংবদন্তি ফুটবলার, সেদিকে ছিল সতর্ক দৃষ্টি।

তবুও আর্জেন্টিনার সমর্থকদের মাঝে মেসির ইনজুরির খবরের কারণে কাঁপন ধরিয়ে দিয়েছিল। মৌসুমের একদম শেষভাগে মায়ামির হয়ে খেলতে নেমে মাঠ ছাড়েন মেসি।

জানা যায়, বড় ইনজুরি না হলেও অস্বস্তি বোধ করছিলেন তিনি। তাই অনেকের ধারণা ছিল, মেসিকে হয়তো গ্রুপ পর্বের শুরুর ভাগে খেলাবেন না কোচ লিওনেল স্কালোনি।

শেষ পর্যন্ত মেসি সেই ম্যাচে কত সময় মাঠে থাকবেন, সেটাই এখন দেখার বিষয়। মূল টুর্নামেন্টের আগে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মেসি থাকবেন কিনা, সেই ব্যাপারে এখনো নিশ্চিতভাবে কিছু জানায়নি আর্জেন্টিনা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার : সমাজকল্যাণমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

১০:০৬ পি.এম


বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার : সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সরকার সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়।

তিনি বলেছেন, অবহেলিত জনগোষ্ঠীকে কর্মক্ষম করে গড়ে তুলতে, সরকারের দায়িত্ব ও কর্তব্য হলো তাদের বিভিন্ন কাজের প্রশিক্ষণ প্রদান করে পুনর্বাসিত করা।

এ লক্ষ্যে দক্ষতার পাশাপাশি ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

যাতে তারা নিজেদেরকে সমাজে কর্মক্ষম হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়।

আজ রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা কার্যালয়ের সভাকক্ষে, সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রমের বিকাশে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথে একটি সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন।

এছাড়া মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক, পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালকগণ উপস্থিত ছিলেন।

ডা. জাহিদ হোসেন বলেছেন, সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দেশে ব্যাপক কাজের পরিধি রয়েছে।

বিগত সরকারের সক্রিয় ভূমিকা না থাকার কারণে এদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমানের উন্নতি হয়নি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী উল্লেখ করেন, আসন্ন বাজেটে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ধর্মীয় খাতে কাজের পরিধি ব্যাপকতা পাবে।

এছাড়া সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।

জটিল রোগের চিকিৎসার অনুদান ৫০ হাজার টাকা বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে।

বিএনপির নির্বাচনী ইশতেহার এখন জাতীয় দায়িত্বে পরিণত হয়েছে, উল্লেখ করে তিনি বলেন, আগামী বছর প্রায় ৪০ লাখ ২০ হাজার মানুষকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে।

এতে এতিম শিশুদের শুধু আশ্রয় নয়, বরং দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলেও তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ম্যুরাল ‘বাংলার ঈগল’ উন্মোচন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ এমাদ মিয়া নরসিংদী প্রতিনিধি

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

১০:০৭ পি.এম


রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ম্যুরাল ‘বাংলার ঈগল’ উন্মোচন

মহান মুক্তিযুদ্ধের অন্যতম শ্রেষ্ঠ বীরসন্তান বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান-এর স্মৃতি সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তাঁর বীরত্বগাথা তুলে ধরার লক্ষ্যে নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের রামনগর মহাসড়ক সংলগ্ন এলাকায় নির্মিত ম্যুরাল ‘বাংলার ঈগল’ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) রায়পুরা উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত দৃষ্টিনন্দন এই ম্যুরালটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসরাত জাহান কেয়া এবং মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক। এছাড়াও অনুষ্ঠানে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ম্যুরাল উন্মোচনের পর বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
মোনাজাত শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের অসামান্য দেশপ্রেম, আত্মত্যাগ ও বীরত্বের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, “বীরশ্রেষ্ঠ মতিউর রহমান আমাদের জাতীয় গৌরব ও অহংকার। রায়পুরার মাটিতে তাঁর স্মরণে নির্মিত ‘বাংলার ঈগল’ ম্যুরাল নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে এবং মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
বক্তারা আরও বলেন, স্বাধীনতার জন্য যাঁরা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের স্মৃতি ও আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ‘বাংলার ঈগল’ ম্যুরালটি শুধু একটি স্থাপনা নয়, বরং মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমের এক অনন্য প্রতীক হয়ে থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%