ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস ঠেকাতে এখনই চালু করুন এই ৩ সেটিংস


হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস ঠেকাতে এখনই চালু করুন এই ৩ সেটিংস

ব্যক্তিগত কথোপকথন, ছবি, ভিডিও, গুরুত্বপূর্ণ নথি কিংবা সংবেদনশীল তথ্য আদান-প্রদানে প্রতিদিনই ব্যবহার হচ্ছে হোয়াটসঅ্যাপ। প্ল্যাটফর্মটিতে এন্ড-টু-এন্ড এনক্রিপশন থাকলেও সামান্য অসতর্কতায় ব্যক্তিগত তথ্য অন্যের হাতে চলে যেতে পারে। তাই চ্যাট ও অ্যাকাউন্টের নিরাপত্তা বাড়াতে হোয়াটসঅ্যাপের কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংস চালু রাখা জরুরি।

বিশেষ করে চ্যাট লক, টু-স্টেপ ভেরিফিকেশন এবং এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড ব্যাকআপ চালু রাখলে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা আরও জোরদার করা যায়।

১. ব্যক্তিগত চ্যাটে চালু করুন ‘চ্যাট লক’

আরও পড়ুন: শূন্যে ভাসবে টেসলার রোডস্টার, মাস্কের নতুন উদ্ভাবন

ফোন অন্য কারও হাতে গেলেও ব্যক্তিগত কথোপকথন যাতে সহজে কেউ দেখতে না পারে, সেজন্য হোয়াটসঅ্যাপে রয়েছে ‘চ্যাট লক’ সুবিধা। কোনো চ্যাট লক করলে সেটি সাধারণ চ্যাট তালিকা থেকে আলাদা একটি সুরক্ষিত ফোল্ডারে চলে যায়। ওই চ্যাটে ঢুকতে ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি বা পাসকোডের প্রয়োজন হয়।

যেভাবে চালু করবেন:

যে চ্যাটটি লক করতে চান, সেটিতে প্রবেশ করে প্রোফাইল বা ‘চ্যাট ইনফো’তে যান। এরপর ‘চ্যাট লক’ অপশনটি চালু করুন। চাইলে ‘সিক্রেট কোড’ সুবিধাও ব্যবহার করা যায়। এতে লক করা চ্যাটের ফোল্ডারটি সাধারণ তালিকা থেকে লুকিয়ে রাখা সম্ভব। পরে নির্ধারিত গোপন কোড দিয়ে সার্চ করলেই ওই চ্যাট দেখা যাবে।

২. অ্যাকাউন্টে চালু রাখুন ‘টু-স্টেপ ভেরিফিকেশন’

আরও পড়ুন: অ্যামাজনের নতুন এআই ডিভাইস সারা দিনের কথা শুনে কাজ মনে করিয়ে দেবে

শুধু চ্যাট লক করলেই অ্যাকাউন্ট পুরোপুরি সুরক্ষিত থাকে না। অ্যাকাউন্টের নিরাপত্তা বাড়াতে ‘টু-স্টেপ ভেরিফিকেশন’ চালু রাখা গুরুত্বপূর্ণ। এটি চালু থাকলে নতুন কোনো ডিভাইসে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিবন্ধনের সময় এসএমএসে পাওয়া কোডের পাশাপাশি একটি নিরাপত্তা পিন প্রয়োজন হয়।

যেভাবে চালু করবেন:

হোয়াটসঅ্যাপের Settings → Account → Two-step verification অপশনে গিয়ে এটি চালু করুন। এরপর ৬ সংখ্যার একটি পিন সেট করুন এবং ই-মেইল ঠিকানা যুক্ত করে রাখুন। পিন ভুলে গেলে অ্যাকাউন্ট পুনরুদ্ধারে এটি কাজে আসবে।

তবে হোয়াটসঅ্যাপের নিবন্ধন কোড বা নিরাপত্তা পিন কারও সঙ্গে শেয়ার করা যাবে না।

আরও পড়ুন: মেসেজে সালামের উত্তর দেওয়া ওয়াজিব কি না?

৩. চ্যাট ব্যাকআপেও চালু করুন এনক্রিপশন

ফোনের চ্যাট সুরক্ষিত রাখলেও ক্লাউডে সংরক্ষিত চ্যাট ব্যাকআপের নিরাপত্তার বিষয়টি অনেকেই এড়িয়ে যান। গুগল ড্রাইভ বা আইক্লাউডে থাকা ব্যাকআপেও অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড ব্যাকআপ চালু করা যায়।

যেভাবে চালু করবেন:

হোয়াটসঅ্যাপের Settings → Chats → Chat Backup → End-to-End Encrypted Backup অপশনে যান। এরপর ফিচারটি চালু করে পাসকি, পাসওয়ার্ড অথবা ৬৪ সংখ্যার এনক্রিপশন কি ব্যবহার করে ব্যাকআপ সুরক্ষিত করুন।

আরও পড়ুন: সাইবার ঝুঁকিতে ১৫ খাত, বিশেষজ্ঞদের সতর্কতার আহ্বান

নিরাপদ থাকতে আরও যা করবেন

হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ ব্যবহার করুন। স্মার্টফোনে শক্তিশালী স্ক্রিন লক বা বায়োমেট্রিক নিরাপত্তা চালু রাখুন। অপরিচিত বা সন্দেহজনক কোনো বার্তা, লিংক কিংবা ফাইল যাচাই না করে খুলবেন না।

এসব সতর্কতা মেনে চললে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ও ব্যক্তিগত কথোপকথনের নিরাপত্তা আরও বাড়ানো সম্ভব।

আরও পড়ুন: অপরিচিত নাম্বার থেকে ফোনের ভোগান্তি রুখতে ভারত সরকারের কড়া নির্দেশিকা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে ৬৪২.৯৩ মিলিয়ন ডলারের নতুন রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৩৯ পি.এম


অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে ৬৪২.৯৩ মিলিয়ন ডলারের নতুন রেকর্ড

দেশের তৈরি পোশাক রপ্তানিতে অপ্রচলিত বাজারের গুরুত্ব ক্রমবর্ধমান। চলতি ২০২৬-২৭ অর্থবছরের আগস্ট মাসে এসব বাজারে তৈরি পোশাক রপ্তানি নতুন রেকর্ড ৬৪২ দশমিক ৯৩ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা এক মাসে এ খাতে সর্বোচ্চ রপ্তানি হিসেবে চিহ্নিত হয়েছে।

গত দুই বছর অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি, তবে চলতি অর্থবছরে পরিস্থিতি পরিবর্তিত হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, আগস্টে রেকর্ড রপ্তানির পাশাপাশি এসব বাজারে তৈরি পোশাক রপ্তানির মাসিক গড়ও বৃদ্ধি পেয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে মাসিক গড় রপ্তানি ছিল ৫৭৪ দশমিক ৩৮ মিলিয়ন ডলার, যা চলতি অর্থবছরের প্রথম দুই মাসে বেড়ে ৬১১ দশমিক ৬০ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

অপ্রচলিত বাজারে রপ্তানি বৃদ্ধির সাথে সাথে মোট তৈরি পোশাক রপ্তানিতে এসব বাজারের অংশও বৃদ্ধি পেয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে মোট তৈরি পোশাক রপ্তানির ১৫ দশমিক ৯৩ শতাংশ এসেছিল অপ্রচলিত বাজার থেকে, যা চলতি অর্থবছরে বেড়ে ১৬ দশমিক ৩২ শতাংশে পৌঁছেছে।

বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেল মন্তব্য করেন, "অপ্রচলিত বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি সম্প্রসারণের বিপুল সম্ভাবনা রয়েছে। এতদিন এসব বাজারে সেভাবে নজর দেওয়া হয়নি। এখন এসব বাজারকে গুরুত্ব দিয়ে সম্ভাবনাকে কাজে লাগানোর সময় এসেছে।"

তিনি আরও বলেন, "অপ্রচলিত বাজার মানেই শুধু দামি পোশাকের বাজার নয়। এসব দেশে বিভিন্ন ধরনের তৈরি পোশাকের বড় চাহিদা রয়েছে। সব মিলিয়ে দেশগুলোতে শত শত বিলিয়ন ডলারের পোশাকের বাজার রয়েছে। তাই প্রচলিত বাজারের ওপর নির্ভরতা কমিয়ে রপ্তানি আরও বাড়াতে অপ্রচলিত বাজারের দিকে কৌশলগতভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন।"

ইপিবির তথ্য অনুযায়ী, আগস্টে অপ্রচলিত বাজারগুলোর মধ্যে জাপান ছিল বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় গন্তব্য। দেশটিতে ১১৮ দশমিক ৬৭ মিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। অস্ট্রেলিয়ায় রপ্তানি হয়েছে ৭৫ দশমিক ১৪ মিলিয়ন, ভারতে ৭২ দশমিক ৭৮ মিলিয়ন, তুরস্কে ৫৯ দশমিক ৫৭ মিলিয়ন এবং কোরিয়া প্রজাতন্ত্রে ৪৫ দশমিক ১৫ মিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক।

এছাড়া, মেক্সিকোতে ৩২ দশমিক ৯৭ মিলিয়ন, সংযুক্ত আরব আমিরাতে ২৮ দশমিক ৬২ মিলিয়ন, ব্রাজিলে ২৪ দশমিক ২৪ মিলিয়ন, চীনে ২০ দশমিক ৭০ মিলিয়ন এবং সৌদি আরবে ১৯ দশমিক ২৫ মিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে।

একই সময়ে মালয়েশিয়ায় ১৫ দশমিক ৯৮ মিলিয়ন, চিলিতে ১৩ দশমিক ১৫ মিলিয়ন, দক্ষিণ আফ্রিকায় ১৩ দশমিক ১০ মিলিয়ন, রাশিয়ায় ৯ দশমিক ৭৯ মিলিয়ন এবং নিউজিল্যান্ডে ৮ দশমিক ৬১ মিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। অন্যান্য অপ্রচলিত বাজারে রপ্তানি হয়েছে আরও ৮৫ দশমিক ২১ মিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক।

ইপিবির তথ্য অনুযায়ী, আগস্টে বাংলাদেশের মোট তৈরি পোশাক রপ্তানি হয়েছে ৩ হাজার ৬০৮ দশমিক ৮৯ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে অপ্রচলিত বাজারে ৬৪২ দশমিক ৯৩ মিলিয়ন ডলারের রপ্তানি নতুন বাজার সম্প্রসারণের সম্ভাবনাকে আরও জোরালো করেছে।

রপ্তানি গন্তব্যে বৈচিত্র্য আনার এই প্রবণতা প্রচলিত বাজারের ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি নতুন বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের উপস্থিতি বাড়ানোর সুযোগ তৈরি করছে। আগস্টের রেকর্ড রপ্তানি এবং চলতি অর্থবছরে অপ্রচলিত বাজারের বাড়তে থাকা অংশ বাজার বহুমুখীকরণের সম্ভাবনাকে আরও স্পষ্ট করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসিনা-কাদেরসহ ১১ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন শুনানি আজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪০ পি.এম


হাসিনা-কাদেরসহ ১১ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন শুনানি আজ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন নিয়ে আজ শুনানির দিন ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে এ শুনানি অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন

‘নেতানিয়াহু বিশ্ব ইহুদিদের প্রতিনিধি নন’, নিউইয়র্কে বিক্ষোভ

বর্তমানে এ মামলায় চারজন গ্রেপ্তার রয়েছেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম এবং র‍্যাবের সাবেক মহাপরিচালক কর্নেল (অবসর প্রস্তুতিমূলক ছুটিতে) আনোয়ার লতিফ খান অন্তর্ভুক্ত রয়েছেন।

শেখ হাসিনাসহ পলাতক সাত আসামির মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, মেজর (অব.) রুহুল আমিন, লেফটেন্যান্ট কমান্ডার আশেকুর রহমান এবং ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা স্কোয়াড্রন লিডার নাজমুস সাকিব মাহমুদ অন্তর্ভুক্ত রয়েছেন।

প্রসিকিউশন জানায়, গত ৭ সেপ্টেম্বর এ মামলায় পলাতক সাত আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত (স্টেট ডিফেন্স) আইনজীবী নিয়োগের আদেশ ট্রাইব্যুনাল-২ প্রদান করে। একই সঙ্গে আনুষ্ঠানিক অভিযোগ গঠন নিয়ে আজকের শুনানির দিন ধার্য করা হয়।

শেখ হাসিনাসহ সাত আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে গত ২৫ আগস্ট দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ আদালত দেয়। তবে ৭ সেপ্টেম্বর মামলার নির্ধারিত হাজিরার দিনে গ্রেপ্তার চার আসামি ট্রাইব্যুনালে উপস্থিত হলেও বাকিরা আত্মসমর্পণ করেননি। পরে তাদের পলাতক হিসেবে চিহ্নিত করে সরকারি খরচে আইনজীবী নিয়োগ দেওয়া হয়। এর আগে, ২৬ জুলাই শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল-২।

প্রসিকিউশনের অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের ২৬ মে রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজারের টেকনাফের কিরণতলীর হোটেল নেটংয়ের সামনের সড়ক থেকে একরামুল হককে তুলে নেওয়া হয়। রাত ১১টা থেকে ১২টার মধ্যে টেকনাফ সদর ইউনিয়নের নোয়াখালিয়া পাড়ায় মেরিন ড্রাইভের সাগরতীরে র‍্যাবের কথিত বন্দুকযুদ্ধে নিহত হন তিনি। একরামুল টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোনালদোকে খেলাতে কৌশলের পরিকল্পনা প্রকাশ করলেন পর্তুগালের কোচ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪১ পি.এম


রোনালদোকে খেলাতে কৌশলের পরিকল্পনা প্রকাশ করলেন পর্তুগালের কোচ

কোচ আসেন এবং কোচ যান। তবে ক্রিস্টিয়ানো রোনালদো রয়েছেন। ৪১ বছর বয়সে পৌঁছেও তিনি দৌড়ে যাচ্ছেন। কিন্তু ক্যারিয়ারের শেষ লগ্নে এসে তার পারফরম্যান্সে কিছুটা হ্রাস দেখা দিয়েছে। অনেকেই তাই ‘সিআর সেভেন’কে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছেন।

রোনালদো কিন্তু এসব কথার প্রতি কোনো গুরুত্ব দেননি। যখন ম্যাচে তার পারফরম্যান্স ভালো থাকে না, তখন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী নিজে সমালোচিত হন, এবং এর প্রভাব কোচদের ওপরও পড়ে। ডাগআউটে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে অনেক চাপ সহ্য করতে হয়।

পর্তুগালের নতুন কোচ জর্জ জেসুস একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। তিনি রোনালদোকে কিভাবে খেলাবেন, সেই পরিকল্পনা তৈরি করেছেন। আজ রাতে ওয়েলসের বিরুদ্ধে নেশনস লিগের যাত্রা শুরু করার আগে তিনি তার শিষ্যের ব্যাপারে পরিকল্পনা প্রকাশ করেছেন।

রোনালদোকে পুরো ৯০ মিনিট মাঠে রাখা হবে কিনা, এমন প্রশ্নের উত্তরে জেসুস বলেছেন, ‘আমার মনে হচ্ছে, আপনারা জানতে চাচ্ছেন ক্রিস (রোনালদো) খেলার জন্য ফিট কিনা…সে পর্তুগালের প্রতীক। তবে এটাই তাকে সব ম্যাচ খেলার অধিকার দেয় না। আপনাদের একটা ধারণা দিই, তাকে ছাড়া আমরা হংকংয়ে একটি ম্যাচ খেলেছিলাম এবং সেখানে পাঁচ হাজার দর্শক হয়েছিল। আর যখন সে খেলেছে, ৫৫ হাজার দর্শক হয়েছিল। আগামীকাল (আজ) সে খেলবে এবং মাঠে নেমেই দ্রুত এক-দুইটা গোল করবে, তখন আমি তাকে তুলে নিতে পারব।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউইয়র্কে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ, ‘তিনি বিশ্ব ইহুদিদের প্রতিনিধি নন’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪১ পি.এম


নিউইয়র্কে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ, ‘তিনি বিশ্ব ইহুদিদের প্রতিনিধি নন’

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরু হওয়ার আগে নিউইয়র্কে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিক্ষোভ চলাকালীন নিউইয়র্কের বাসিন্দা ডেভিড ফেল্ডম্যান নেতানিয়াহুর সমালোচনা করে মন্তব্য করেন, ‘নেতানিয়াহু কোনোভাবেই বিশ্বজুড়ে ইহুদিদের বা ইহুদি ধর্মের প্রতিনিধিত্ব করেন না।’

এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে ফেল্ডম্যান তাঁর ক্ষোভ প্রকাশ করে বলেন, নেতানিয়াহু ধর্মকে অপব্যবহার করছেন নিজের রাজনৈতিক ও সামরিক অপকর্মের বৈধতা দিতে। তিনি জানান, এটি পুরো ইহুদি সম্প্রদায়ের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং পবিত্র তোরাহ ও ইহুদি ধর্মের শিক্ষার সম্পূর্ণ পরিপন্থী। ফেল্ডম্যানের মতে, এই বিক্ষোভের মূল উদ্দেশ্য ছিল চলমান সংঘাতে নিজেদের স্বার্থ হাসিলে ধর্মের অপব্যবহারের বিরুদ্ধে আওয়াজ তোলা এবং বিশ্ববাসীর কাছে আসল সত্যটা তুলে ধরা।

নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনস্থলের বাইরে ইসরায়েলপন্থী ও ইসরায়েলবিরোধী বিক্ষোভকারীদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় এবং সংঘর্ষ ঘটে। এ সময় পাল্টাপাল্টি স্লোগানও দেওয়া হয়। জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের অধিবেশনে বিশ্বনেতারা যখন নানা বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করছেন, তখনই অধিবেশনস্থলের ঠিক বাইরে নেতানিয়াহুর উপস্থিতির বিরুদ্ধে এই ইহুদি বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%