০৮:২১ এম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। রোববার (১১ অক্টোবর) এই আকস্মিক ঘোষণায় তিনি জানান, এটি ‘অবিলম্বে কার্যকর’ হবে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি চুক্তির বিস্তারিত জানার জন্য অপেক্ষা করছেন।
এ বিষয়ে সোমবার বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে তথ্য প্রকাশিত হয়েছে।
ডনাল্ড ট্রাম্পের ঘোষণার পর মস্কোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা বন্ধে কয়েক দিন ধরে কিয়েভের ওপর চাপ সৃষ্টি করছিলেন ট্রাম্প। তাঁর অভিযোগ, এসব হামলার কারণে ডিজেলের দাম বেড়েছে, যা আগামী মাসে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে রিপাবলিকান পার্টির জন্য রাজনৈতিক চাপ সৃষ্টি করছে।
আরও পড়ুন: বিতর্কের জেরে প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করলেন ট্রাম্প
এই পরিস্থিতিতে ট্রাম্প ও জেলেনস্কির সম্পর্কের অবনতি ঘটেছে। শনিবার ইউক্রেনের প্রেসিডেন্টকে সতর্ক করে ট্রাম্প বলেন, রাশিয়ার তেল শোধনাগারে হামলা যেকোনো মূল্যে বন্ধ করা উচিত। তিনি একই সঙ্গে নতুন নির্বাচনের মাধ্যমে ইউক্রেনীয়দের নেতৃত্ব পরিবর্তনের আহ্বান জানান। ট্রাম্পের দাবি, জেলেনস্কি মস্কোর সঙ্গে সমঝোতায় পৌঁছানোর বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করেছেন।
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে রাশিয়া ও ইউক্রেনের সম্মতির কথা জানান। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করেননি।
পোস্টে ট্রাম্প লেখেন, ‘অবিলম্বে কার্যকর হচ্ছে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের মধ্যে জ্বালানি স্থাপনায় হামলা বন্ধের যুদ্ধবিরতি। উভয় পক্ষ এতে সম্মত হয়েছে। কেউ এটি ভঙ্গ করবেন না!’
পাল্টাপাল্টি হামলায় বিধ্বস্ত হয়েছে ইউক্রেন ও রাশিয়ার বিভিন্ন অঞ্চল। স্থানীয় সময় রোববার ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বেশ কয়েকটি অঞ্চলে হামলা চালিয়েছে রুশ বাহিনী, যার ফলে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। রুশ ড্রোনের আঘাতে কিয়েভে একটি গুদামে আগুন লাগার খবর পাওয়া গেছে। এছাড়া, খারকিভ অঞ্চলে দুটি বসতি দখলের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
আরও পড়ুন: সাত দশক পর আইএমএফ ও বিশ্বব্যাংকের সভাপতি হলেন পাকিস্তানের আহাদ খান চিমা
ইউক্রেনীয় সেনারাও পাল্টা হামলা চালিয়েছে। রোববার রাশিয়ার সামারা অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ তেল পরিবহন কেন্দ্রে নতুন করে হামলার দাবি করেছে ইউক্রেন। এদিকে, রুশ ডিজেল বাণিজ্যে মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্তের সমালোচনা করেছেন জেলেনস্কি।
এমন পরিস্থিতিতে ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা অব্যাহত থাকার অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার সন্ধ্যায় দেয়া ভাষণে তিনি জানান, খারকিভের একটি তাপ ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে হামলা হয়েছে। তাঁর দাবি, এক সপ্তাহের মধ্যে ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ অবকাঠামোয় দুই শতাধিক হামলা চালিয়েছে রাশিয়া।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন