ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ হলেন সৌরভ গাঙ্গুলি


আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ হলেন সৌরভ গাঙ্গুলি

ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলে সৌরভ গাঙ্গুলিকে আগেও দেখা গেছে নির্দিষ্ট দলের ডাগআউটে। তবে এবার তিনি এক নতুন ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন। ২০২৭ সালের আইপিএল আসরকে সামনে রেখে দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। এর আগে হেমাং বাদানি দুই মৌসুম ধরে ফ্র্যাঞ্চাইজিটির প্রধান কোচের দায়িত্বে ছিলেন।

২০১৯ সাল থেকে দিল্লি ক্যাপিটালসের উপদেষ্টা (পরামর্শক) হিসেবে সৌরভ যুক্ত ছিলেন। পরবর্তী সময়ে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) সভাপতির মেয়াদ শেষে তিনি পুরুষ ও নারী উভয় ক্যাপিটালস ফ্র্যাঞ্চির ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া, সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০-এ প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্বেও ছিলেন ভারতের সাবেক এই ওপেনার।

দিল্লির প্রধান কোচের দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সৌরভ বলেন, “আইপিএলে প্রধান কোচ হিসেবে এই নতুন দায়িত্ব নেওয়ার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজিটি আমার হৃদয়ের খুব কাছের একটি দল এবং বছরের পর বছর ধরে তাদের সঙ্গে আমার এক গভীর আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে।”

আরও পড়ুন: দেশের অর্থনীতি তিন কাঠামোগত ফাঁদে আটকে, দারিদ্র্য ও বিনিয়োগে স্থবিরতা

সৌরভ আরো বলেন, “মালিক পক্ষ, ব্যবস্থাপনা পর্ষদ, সাপোর্ট স্টাফ ও খেলোয়াড়দের সঙ্গে আমি এর আগেও খুব কাছ থেকে কাজ করেছি। ফলে এই চ্যালেঞ্জটি আমার কাছে অত্যন্ত রোমাঞ্চকর। আমাদের দলে একঝাঁক প্রতিভাবান ক্রিকেটার রয়েছে এবং সাম্প্রতিক সময়ে আমরা চমৎকার ক্রিকেট উপহার দিয়েছি। আমি নতুন মৌসুম শুরুর জন্য মুখিয়ে আছি, লক্ষ্য থাকবে একটি শক্তিশালী ও নির্ভীক দল গড়ে তোলা।”

আইপিএলের শুরু থেকে খেলে আসা পুরোনো ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংস এখনো কোনো শিরোপার মুখ দেখেনি। গাঙ্গুলি দিল্লি ক্যাপিটালসকে তাদের বহুল প্রতিক্ষিত প্রথম আইপিএল ট্রফি এনে দেওয়ার মূল মিশন নিয়েই ডাগআউটে নামবেন।

এর আগে ২০২০ সালে ফাইনাল খেলে শিরোপার সবচেয়ে কাছাকাছি পৌঁছেছিল দিল্লি। পরের বছর ২০২১ মৌসুমে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও শেষ পর্যন্ত ফাইনালে উঠতে ব্যর্থ হয় তারা। এরপর থেকে তারা আর প্লে-অফে জায়গা করে নিতে পারেনি। সর্বশেষ গত মৌসুমে অক্ষর প্যাটেলের নেতৃত্ব ও হেমাং বাদানির কোচিংয়ে পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে থেকে মিশন শেষ করেছিল ক্যাপিটালসরা।

আরও পড়ুন: আলীকদমের ৩৮ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭ অক্টোবরের বার্ষিকীতে হামলার প্রস্তুতি নিচ্ছে হামাস: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২৮ পি.এম


৭ অক্টোবরের বার্ষিকীতে হামলার প্রস্তুতি নিচ্ছে হামাস: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, বুধবার হামাসের ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার বার্ষিকী উপলক্ষে তিনি সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশনা প্রদান করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা রিপোর্ট করেছে, গাজায় যদি ইসরায়েলি বাহিনীর কোনো সদস্যের ক্ষতি হয়, তাহলে ফিলিস্তিনিদের ‘চড়া মূল্য’ দিতে হবে বলেও তিনি সতর্কতা জারি করেছেন।

কাটজের দপ্তর থেকে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই নির্দেশনা প্রদান করা হয়েছে। ওই তথ্য অনুযায়ী, হামাস ওইদিন গাজায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে হামলা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করতে পারে।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে, ‘সৃষ্টিকর্তা না করুন, আমাদের বাহিনীর কোনো সদস্যের ক্ষতি হলে চড়া মূল্য দিতে হবে হামাস ও গাজার জনগণকে। সেই মূল্য হবে সব সীমা ছাড়িয়ে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাথরুমে নিখোঁজ যুবকের মরদেহ, বুক-মুখ ঝলসানো অবস্থায় উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২৯ পি.এম


বাথরুমে নিখোঁজ যুবকের মরদেহ, বুক-মুখ ঝলসানো অবস্থায় উদ্ধার

নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর পুলিশ পাশের বাড়ির নির্মীয়মাণ বাথরুম থেকে শফিকুল ইসলাম খাঁ ওরফে শফিক (৩০) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। পরিবারের সদস্যদের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৮টার দিকে বনপাড়া পৌর শহরের কালিকাপুর খাসপাড়া এলাকার ডিশ ব্যবসায়ী মামুন শেখের নির্মাণাধীন বাড়ির বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শফিক ওই এলাকার মৃত শহীদুল ইসলামের ছেলে।

স্বজন ও স্থানীয়দের মতে, হেরোইন কেনাবেচা নিয়ে দ্বন্দ্বের কারণে প্রতিপক্ষরা তাকে পরিকল্পিতভাবে হত্যা করে এবং পাশের বাড়ির নির্মীয়মাণ বাথরুমের ভেতর লাশ ফেলে রাখে।

মৃত শফিকের বড় ভাই জাকির খাঁ জানান, গত বৃহস্পতিবার সকালে হেরোইন কেনাবেচা নিয়ে দ্বন্দ্বে শফিককে খুঁজতে আসে একই এলাকার পিচ্চি শাজাহানের ছেলে মাদককারবারি সোহেল, সোহেলের মা সাজেদা বেগম সাজু, খালা মাজেদা বেগম মাজু, সোহেলের বোন সুমী খাতুন ও সোহেলের ছেলে সোহাগ। তারা শফিককে না পেয়ে শফিকের মা জাহেরা বেগমকে মারধর করে। এরপর থেকে শফিকের আর খোঁজ পাওয়া যায়নি।

মৃত শফিকের চাচি মেহেরুন্নেছা জানান, তার ভাতিজা শফিকের মোবাইল ফোনটি মাদককারবারি রাকিবের কাছে পাওয়া যায়।

তিনি আরো জানান, শফিকের মুখমণ্ডল ও বুকের অংশ পুড়ে যাওয়ার মতো ঝলসানো ছিল। বাথরুমের মধ্যে খালি গায়ে উপুড় হয়ে লাশটি পড়ে ছিল, পড়নে ফুলপ্যান্ট, পায়ের জুতো খোলা ছিল। ধারণা করা হচ্ছে, তাকে মারধর করে জোরপূর্বক বিষাক্ত কোনো পদার্থ খাইয়ে এবং শ্বাসরোধে হত্যা করেছে প্রতিপক্ষরা। এই ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে বিচার দাবি করেন তিনি।

মৃত শফিকের মা জাহেরা বেগম জানান, তার ছেলেকে নির্মমভাবে মেরে ফেলেছে। তিনি এ হত্যাকাণ্ডের বিচার চান।

বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোনাডাঙ্গা সীমান্তে ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা প্রতিহত করলো বিজিবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২৯ পি.এম


সোনাডাঙ্গা সীমান্তে ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা প্রতিহত করলো বিজিবি

নওগাঁর সাপাহার সীমান্তের মাধ্যমে নারী ও পুরুষসহ চারজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে, এই প্রচেষ্টা সফল হয়নি এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তা প্রতিহত করেছে। বর্তমানে, ঠেলে দেওয়া ওই চারজন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে সাপাহার উপজেলার সোনাডাঙ্গা (বিওপি) এলাকা দিয়ে আটিলা বিএসএফ ক্যাম্পের সদস্যরা একজন নারী ও তিনজন পুরুষসহ চারজনকে সীমান্তের গেট খুলে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেন। তবে, তাৎক্ষণিক খবর পেয়ে (১৪ বিজিবি) সোনাডাঙ্গা বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাদের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করে। তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পেরে কাঁটাতারের বেড়া পেরিয়ে ভারত অভ্যন্তরে বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের সহায়তায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।

নওগাঁ ১৪ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এহসান হাবীব পিএসসি বলেন, ‘বর্তমানে তাদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর প্রচেষ্টা চলছে। ওই এলাকায় টহল জোরদার করা হয়েছে। অবৈধভাবে বাংলাদেশে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. আনোয়ার হোসেন ওএসডি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩০ পি.এম


সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. আনোয়ার হোসেন ওএসডি

দুর্নীতির অভিযোগের ভিত্তিতে সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহকারী পরিচালক (এডি) ডা. মো. আনোয়ার হোসেনকে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব সাইফুল ইসলাম কর্তৃক সই করা প্রজ্ঞাপনে গত ২৯ সেপ্টেম্বর এই তথ্য প্রকাশিত হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, ডা. আনোয়ার হোসেনকে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করা হয়েছে। যদি তিনি নির্ধারিত সময়ে যোগদান না করেন, তাহলে ৫ অক্টোবর থেকে তাকে স্ট্যান্ড রিলিজ করার কথাও উল্লেখ করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ কাদিরকে চলতি দায়িত্বে পদায়ন করা হয়েছে।

এ বিষয়ে ডা. আনোয়ার হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কোনো সাড়া দেননি। হাসপাতালের বর্তমান পরিচালক ডা. এ টি এম নুরুজ্জামানের বক্তব্য জানার জন্যও একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়েছে, কিন্তু তিনি সাড়া দেননি।

ডা. আনোয়ার হোসেনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির একাধিক গুরুতর অভিযোগ রয়েছে, যা অতীতে বিভিন্ন গণমাধ্যমে এসেছে। এর মধ্যে রোগীদের খাবার ও পথ্য সরবরাহ, মেডিক্যাল সার্জিক্যাল রিকুইজিশন (এমএসআর) কেনাকাটা, আউটসোর্সিং কর্মী নিয়োগসহ বিভিন্ন খাতে ক্ষমতার অপব্যবহার ও আর্থিক অনিয়মের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া, ডা. আনোয়ার দায়িত্বে থাকাকালে হাসপাতালের এমএসআর কেনাকাটায় পছন্দের ঠিকাদারদের নিয়ে একটি প্রভাবশালী সিন্ডিকেট সক্রিয় ছিল। এসব কেনাকাটায় প্রভাব বিস্তার ও কমিশন বাণিজ্যের অভিযোগও রয়েছে।

অন্যদিকে, হাসপাতালের সাবেক ভারপ্রাপ্ত পরিচালক ডা. কৃষ্ণকুমার পালের সঙ্গে ডা. আনোয়ার হোসেনের ঘনিষ্ঠতা ছিল। সংশ্লিষ্টদের দাবি, হাসপাতালের প্রায় ২৫০ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রপাতি কেনাকাটায় অনিয়ম এবং এমআরআই মেশিন কেনার ক্ষেত্রে ঠিকাদারি প্রতিষ্ঠানকে আগাম ১৬ কোটি টাকা পরিশোধের অভিযোগে কৃষ্ণকুমারের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। এসব অভিযোগের সঙ্গে ডা. আনোয়ারের সংশ্লিষ্টতার বিষয়টি পৃথকভাবে যাচাই করা প্রয়োজন।

স্থানীয়দের দাবি, অভিযোগগুলোর বিষয়ে হাসপাতালের ক্রয়সংক্রান্ত নথি, সরবরাহ বিল, এমএসআর, কেনাকাটা ও আউটসোর্সিং নিয়োগের তথ্য যাচাই করলেই প্রকৃত তথ্য বেরিয়ে আসবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%