ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

রাজধানীতে ২৪ ঘণ্টায় অস্ত্র-মা-দক-সহ ৭৫৯ জন আটক


রাজধানীতে ২৪ ঘণ্টায় অস্ত্র-মা-দক-সহ ৭৫৯ জন আটক

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ৭৫৯ জনকে গ্রেপ্তার করেছে। এই অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, মাদকদ্রব্য এবং চোরাই মালামাল জব্দ করা হয়েছে। একই সময়ে, অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন থানায় মোট ৪২টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) দিনব্যাপী ডিএমপির বিভিন্ন অপরাধ বিভাগ ও গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক পরিচালিত অভিযানে এই গ্রেপ্তারগুলো করা হয়।

ডিএমপি জানায়, অভিযানের মধ্যে সর্বাধিক ২৬৩ জনকে আটক করা হয়েছে মিরপুর বিভাগে। তেজগাঁও বিভাগে ১৯৬ জন, ওয়ারী বিভাগে ৯২ জন, মতিঝিল বিভাগে ৪৯ জন, গুলশান বিভাগে ৪২ জন, লালবাগ বিভাগে ৪০ জন, উত্তরা বিভাগে ৪০ জন, রমনা বিভাগে ৩৪ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ৩ জনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: কমলনগরে নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকারের দায়ে চারজনকে কারাদণ্ড ও জরিমানা

অভিযান পরিচালনার সময় আটকদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি, ১টি দেশীয় ওয়ান শুটারগান, ২২ কেজি ৮৯৬ গ্রাম গাঁজা, ১৭০ পিস ইয়াবা, ৬ হাজার ১০০ পিস ট্যাপেন্টাডল এবং ১৪৯ ক্যান বিয়ার জব্দ করা হয়।

এছাড়াও, ৭৯০ প্যাকেট বিদেশি সিগারেট, ১টি মোটরসাইকেল, ৯টি মোবাইল ফোন, ১.৫ আনা ওজনের ১টি স্বর্ণের কানের দুল, ৩৭ হাজার ৫৮০ টাকা উদ্ধার করা হয়েছে। অভিযানকালে অপহৃত বা ভিকটিম ১ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।

এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপির এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন: ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, ১৬ হাজার ৬২০ যাত্রী ভোগান্তিতে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্ত্রীকে দিয়ে প্রেমের ফাঁদে ডেকে এনে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪৫ এম


স্ত্রীকে দিয়ে প্রেমের ফাঁদে ডেকে এনে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ

পাবনার একটি ঘটনায় প্রেমের ফাঁদে (হানি ট্র্যাপ) ফেলে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ উঠেছে। অপহরণের পর ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবির ঘটনা ঘটেছে। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। অপহরণের শিকার ব্যক্তিকে উদ্ধার করার পাশাপাশি তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া টাকা ও অপহরণে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) রাতে জেলা গোয়েন্দা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন পাবনা শহরের পূর্ব কায়েমকোলা এলাকার পলি খাতুন, তার স্বামী জামাল হোসেন (৪৩) এবং মহাদেবপুর এলাকার উকিল সর্দার (৪৩)।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পলি খাতুনের মাধ্যমে প্রায় ১৫ দিন ধরে মোবাইল ফোনে কথা বলে ভুক্তভোগীকে প্রেমের ফাঁদে ফেলা হয়। পরিকল্পনা অনুযায়ী, বুধবার তাকে পাবনা শহরের শাপলা প্লাস্টিক মোড়ে দেখা করার জন্য ডেকে আনা হয়। সেখানে আগে থেকেই অবস্থান করা পলির সহযোগীরা তাকে জোরপূর্বক একটি সিএনজি চালিত অটোরিকশাতে তুলে অপহরণ করেন। এরপর তাকে বিভিন্ন স্থানে ঘোরানো হয়। একপর্যায়ে শ্রীপুর বাজারের একটি বিকাশের দোকান থেকে নম্বর সংগ্রহ করে তার পরিবারের কাছে টাকা পাঠানোর জন্য চাপ দেওয়া হয়।

দুপুর ১টার দিকে ভুক্তভোগী তার ছেলের মোবাইল ফোনে কল করে জানান, তাকে পাবনা শহরের শাপলা প্লাস্টিক মোড়ে ডেকে এনে জোরপূর্বক আটকে রাখা হয়েছে। মুক্তির জন্য ৫০ হাজার টাকা দাবি করা হচ্ছে। টাকা না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে। বাবার অপহরণের খবর পেয়ে ছেলে (২৬) বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করেন। কিন্তু কোনো সন্ধান না পেয়ে তিনি পাবনা সদর থানায় অভিযোগ দায়ের করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ডিবি পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাবনা থানাধীন শ্রীপুর বাজার এলাকা থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে। এসময় অপহরণের সঙ্গে জড়িত অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ভুক্তভোগীর চার হাজার টাকা এবং অপহরণে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়। পরে ডিবি পুলিশের ধারাবাহিক অভিযানে ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত পলি খাতুনকেও গ্রেপ্তার করা হয়।

পাবনা ডিবি পুলিশের ওসি আব্দুস সালাম বলেন, ‘তথ্য-প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত অভিযান চালানোয় অপহৃত ব্যক্তিকে উদ্ধার এবং ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পাবনা সদর থানায় দায়ের করা মামলায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জগন্নাথ হল ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে আজ ঢাবিতে শোক দিবস পালন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪৫ এম


জগন্নাথ হল ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে আজ ঢাবিতে শোক দিবস পালন

১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাদ ধসে ৪০ জনের প্রাণহানি ঘটে। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিবছরের মতো আজ ১৫ অক্টোবর শোক দিবস পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই বিশেষ দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম আজ বন্ধ থাকবে।

গত ৬ অক্টোবর, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে শোক দিবসের কর্মসূচি ঘোষণা করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ভবন, সব হল ও হোস্টেলে কালো পতাকা উত্তোলন করা হয়। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হয়। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করেন।

সকাল সাড়ে ৭টায় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে একটি শোক র‌্যালি বের হয়। র‌্যালিটি জগন্নাথ হল স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। সেখানে নিহতদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও নীরবতা পালন করা হয়।

সকাল ৮টায় অক্টোবর স্মৃতি ভবনের টেলিভিশন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত জগন্নাথ হল প্রাঙ্গণে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া আসরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ সব হলের মসজিদে নিহতদের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হবে।

হল প্রশাসনের ব্যবস্থাপনায় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জগন্নাথ হল প্রাঙ্গণে নিহতদের তৈলচিত্র ও তাদের সম্পর্কে বিভিন্ন তথ্য প্রদর্শন করা হবে।

১৯৮৫ সালের ওই দুর্ঘটনায় নিহত ৪০ জনের মধ্যে ২৬ জন শিক্ষার্থী ছিলেন। বাকি ১৪ জন অতিথি ও কর্মচারী ছিলেন। তাদের স্মরণে প্রতিবছর ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রেপ্তারের আগে সৌদির টিকিট কাটলেন সাবেক প্রকৌশলী আলফোজান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪৬ এম


গ্রেপ্তারের আগে সৌদির টিকিট কাটলেন সাবেক প্রকৌশলী আলফোজান

সৌদি নাগরিক আবদুর রহমান আলফোজান, যিনি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের সদর দপ্তরে গোপনে আড়িপাতার যন্ত্র বসানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন, যুক্তরাষ্ট্র ত্যাগ করার প্রস্তুতি নিচ্ছিলেন বলে দাবি করেছেন দেশটির সরকারি কৌঁসুলিরা। গ্রেপ্তারের পূর্বে তিনি স্ত্রী ও পরিবারের অন্য সদস্যকে নিয়ে সৌদি আরবে যাওয়ার জন্য একমুখী বিমানের টিকিট কেটেছিলেন। তাদের ওই ফ্লাইটটি ১২ অক্টোবরের জন্য নির্ধারিত ছিল।

এই তথ্য বুধবার প্রকাশিত আদালতের নথিতে উঠে এসেছে। আলফোজান ওপেনএআইয়ের সাবেক প্রকৌশলী হিসেবে পরিচিত। তিনি প্রতিষ্ঠানটিতে প্রায় ১৫ মাস কাজ করার পর গত সপ্তাহে চাকরি থেকে বরখাস্ত হন।

৯ অক্টোবর, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই তাকে গ্রেপ্তার করে। এর আগে, ওপেনএআইয়ের কর্মীরা সান ফ্রান্সিসকোয় প্রতিষ্ঠানটির সদর দপ্তরের একটি সম্মেলনকক্ষে গোপনে স্থাপন করা আড়িপাতার যন্ত্র খুঁজে পান এবং পরে কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে দেন।

আলফোজানের বিরুদ্ধে ইলেকট্রনিক, যান্ত্রিক বা অন্য কোনো যন্ত্র ব্যবহার করে মৌখিক কথোপকথনে আড়িপাতা বা এ ধরনের চেষ্টা চালানোর অভিযোগ আনা হয়েছে। এই অপরাধের জন্য সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড এবং ২ লাখ ৫০ হাজার ডলার জরিমানার বিধান রয়েছে।

সরকারি কৌঁসুলিরা ৮ অক্টোবর এক বিচারকের কাছে দাখিল করা আবেদনে আলফোজানের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগের নথি গোপন রাখার অনুরোধ জানান। তাদের যুক্তি ছিল, আলফোজানের যুক্তরাষ্ট্র থেকে পালানোর সামর্থ্য রয়েছে এবং পালিয়ে যাওয়ার প্রণোদনাও তৈরি হতে পারে। সৌদি আরবে যাওয়ার জন্য টিকিট বুক করার বিষয়টিও তারা উল্লেখ করেন।

তবে আলফোজানের আইনজীবী উইলিয়াম পারনিক জানিয়েছেন, তারা আদালতে তার মক্কেলের বিরুদ্ধে আনা অভিযোগ এবং তাকে আটক রাখার সিদ্ধান্তের বিরোধিতা করবেন। আল-জাজিরাকে পারনিক বলেন, “সংবাদমাধ্যমে বর্তমানে যে বয়ান তুলে ধরা হচ্ছে, তা সত্ত্বেও আমরা বিশ্বাস করি, যুক্তরাষ্ট্রের বিচারব্যবস্থা আমাদের মক্কেলের সঙ্গে ন্যায়সংগত আচরণ করবে।”

তিনি আরও বলেন, “আমাদের মক্কেল একজন সুপরিচিত পেশাজীবী। স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তিনি নির্দোষ বলে বিবেচিত হওয়ার অধিকার রাখেন। ন্যায়সংগত আচরণ ও যথাযথ আইনি প্রক্রিয়া পাওয়াও তার অধিকার।”

আলফোজানের জাতীয় পরিচয়কে গুরুত্ব দিয়ে তাকে অবিশ্বাসযোগ্য বা পালিয়ে যাওয়ার ঝুঁকিতে থাকা ব্যক্তি হিসেবে উপস্থাপনের সমালোচনা করেন তার আইনজীবী। পারনিক বলেন, “আমাদের দেশের ইতিহাসের অন্ধকার অধ্যায়গুলোর কথা মনে করিয়ে দেয় এ ধরনের বক্তব্য। আমরা এর বিরুদ্ধে পূর্ণ শক্তিতে লড়ব।”

আলফোজানের গ্রেপ্তারের ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে গুপ্তচরবৃত্তি ও শিল্পসংক্রান্ত গোপন তথ্য চুরির ঝুঁকি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তায় এগিয়ে থাকার প্রতিযোগিতা তীব্র হওয়ার কারণে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলো গুপ্তচরবৃত্তির লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আলফোজানের লিংকডইন প্রোফাইল অনুযায়ী, তিনি গত বছরের জুলাইয়ে ওপেনএআইয়ে যোগ দেওয়ার আগে মেটায় সিস্টেমস ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন। তিনি মাইক্রোসফটে ইন্টার্নশিপও সম্পন্ন করেছেন।

আলফোজান রিয়াদভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান রায়েদ ভেঞ্চার্সের ভেঞ্চার পার্টনার হিসেবেও তালিকাভুক্ত। প্রতিষ্ঠানটির অন্যান্য অংশীদারদের মধ্যে সৌদি রাজপরিবারের সদস্য প্রিন্স খালিদ বিন বান্দার বিন সুলতান বিন আবদুল আজিজ আল সৌদ রয়েছেন।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে আলফোজানের নিয়োগের ঘোষণা দিয়ে রায়েদ ভেঞ্চার্স বলেছিল, প্রযুক্তিনির্ভর নতুন উদ্যোগে তার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। তার দায়িত্বের মধ্যে থাকবে সম্ভাবনাময় বিনিয়োগের সুযোগ খুঁজে বের করা এবং নতুন উদ্যোগগুলোকে প্রবৃদ্ধি ও সাফল্যের পথে এগিয়ে যেতে সহায়তা করা।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে হা-ম-লা-র পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বো-ম্ব-স’ ব্যবহার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪৬ এম


ইরানে হা-ম-লা-র পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বো-ম্ব-স’ ব্যবহার

ট্রাম্পের নির্দেশে ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করেছে মার্কিন সামরিক বাহিনী। এই অভিযানের লক্ষ্য হিসেবে দেশটির জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনায় হামলা করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। সিএনএন-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, এই পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অ-পারমাণবিক বোমা জিবিইউ-৪৩/বি, যা ‘মাদার অব অল বোম্বস’ নামে পরিচিত, ব্যবহারের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, ‘মাদার অব অল বোম্বস’ বা ‘জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট’ মার্কিন অস্ত্রাগারের মধ্যে সবচেয়ে শক্তিশালী অ-পারমাণবিক বোমা হিসেবে পরিচিত। এই বোমার ব্যবহার হলে চলমান মধ্যপ্রাচ্য সংঘাত একটি নতুন ও ভয়াবহ রূপ নিতে পারে।

মার্কিন কর্মকর্তারা সিএনএন-কে জানিয়েছেন, সম্ভাব্য অভিযানের পরিকল্পনায় এই বোমার ব্যবহার অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে, এই ধরনের বৃহৎ সামরিক কৌশল প্রয়োগের মাধ্যমে ওয়াশিংটন কতটা সফল হবে, তা নিয়ে বাহিনীর মধ্যে কিছু প্রশ্ন ও সংশয় বিদ্যমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%