০৯:২৩ পি.এম
সুনামগঞ্জ, ১০ আগস্ট, ২০২৬ : তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের ইসিএভুক্ত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি হাউজবোটকে জরিমানা করা হয়েছে।
আজ সোমবার দুপুর ১টায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনাকালীন বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন এর ৫ ধারা লংঘন করে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় অবৈধভাবে প্রবেশ করে পরিবেশ দূষণ করার অপরাধে হাউসবোট তিনটিকে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় গরুবাহী ট্রলি খাদে পড়ে ব্যবসায়ী হেলাল উদ্দিন নিহত
এর মধ্যে রাজিব মিয়ার হাউসবোট রঙ্গতরীকে ৩ হাজার, পার্থ তালুকদারের হাউসবোট সেভেন স্টারকে ৩ হাজার ও প্রভাতি করের হাউসবোটকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
উক্ত মোবাইল কোর্টে নেতৃত্ব প্রদান করেন জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন শাওন।
প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ-এর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল ইসলাম। মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহায়তা করেন তাহিরপুর থানা পুলিশের সদস্যবৃন্দ।
অভিযানে টাঙ্গুয়ার হাওর ভ্রমণকারী হাউজবোট ও পর্যটকদের সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়।
আরও পড়ুন: হবিগঞ্জে ১০ ফুট দূরত্বে মসজিদ-মন্দির, সম্প্রীতির অনন্য উদাহরণ
রামসার সাইট ও টাঙ্গুয়ার হাওর ইসিএ এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় জনস্বার্থে এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেট।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন