০৯:৩১ এম
মুম্বাইয়ের বিনোদন জগতের তারকাদের নিরাপত্তা নিয়ে আবারও বড় প্রশ্ন উঠেছে। টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার পর পুরো বলিউডে আতঙ্কের নতুন ঢেউ দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে প্রবীণ ভজনশিল্পী অনুপ জালোটা মনে করেন, দীর্ঘদিন ধরে চলা বিরোধের সমাধান করতে সালমান খানের উচিত বিষ্ণোই সম্প্রদায়ের কাছে ক্ষমা চাওয়া। তার মতে, এই পদক্ষেপটি পরিস্থিতি স্বাভাবিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সম্প্রতি টাইগার শ্রফের ওপর হামলার ঘটনায় বিনোদন জগতের একাধিক পরিচিত মুখ উদ্বেগ প্রকাশ করেছেন। অভিনেতা সুনীল শেট্টি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, এ ধরনের ঘটনা ভবিষ্যতে অন্য শিল্পীদের ক্ষেত্রেও ঘটতে পারে। ফলে তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে, সালমান খানকে কেন্দ্র করে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের অব্যাহত হুমকির প্রেক্ষাপটে অনুপ জালোটার বক্তব্য নতুন করে গুরুত্ব পেয়েছে।
অনুপ জালোটা এবারই প্রথম এমন পরামর্শ দিলেন না; এর আগে তিনি একাধিকবার একই কথা বলেছেন। তার মতে, বিষ্ণোই সম্প্রদায়ের আবেগ ও দীর্ঘদিনের অসন্তোষকে উপেক্ষা করে সমস্যার সমাধান সম্ভব নয়। শুধু সালমান নয়, তার সঙ্গে কাজ করা অন্যান্য শিল্পী ও তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন: এআই নিয়ে উদ্বিগ্ন কৃতি, ব্যক্তিগত ছবি অপব্যবহারের শঙ্কা প্রকাশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন