১১:২২ পি.এম
বিনা অনুমতিতে স্ত্রীর ছবি ফেসবুকে দেয়ার কারণে এবং ছবিগুলো সরানোর অনুরোধ সত্ত্বেও তা না করার জেরে বন্ধুকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে এক বাংলাদেশি প্রবাসীকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে কুয়েতের আদালত।
কুয়েতের পাবলিক প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, বুধবার (৪ নভেম্বর) গালফ নিউজে এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, দেশের আদালত এই রায় প্রদান করেছে। আসামিকে ইচ্ছাকৃত ও পূর্বপরিকল্পিত হত্যার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, আসামি আদালতে বলেছেন যে, তার বন্ধু তার স্ত্রীর সম্মতি ছাড়া তাদের বাড়িতে এসে ছবিগুলো তুলেছিলেন। স্ত্রীর সম্মানে আপত্তিকর মন্তব্য পোস্ট করার পর, তিনি বন্ধুকে বারবার ছবিগুলো মুছে ফেলতে অনুরোধ করেন।
আরও পড়ুন: কংগ্রেসে ডেমোক্র্যাটদের জয়, মার্কিন শেয়ারবাজারে চাঙা; কমল তেলের দাম
আসামির দাবি, তার বন্ধু পূর্বের ছবিগুলো মুছে ফেলেননি, বরং পরবর্তীতে আরও ছবি পোস্ট করেন। এই কারণে তার স্ত্রীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন বাড়তে থাকে।
তিনি আদালতকে জানান, এই বিরোধের ফলে তিনি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন এবং বন্ধুকে হত্যা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন