ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ঠাকুরগাঁও সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান সেক্রেটারি এস এম আদিউল ইসলাম ও এসিস্ট্যান্ট সেক্রেটারি হাফেজ ওমর ফারুক


ঠাকুরগাঁও সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান সেক্রেটারি এস এম আদিউল ইসলাম ও এসিস্ট্যান্ট সেক্রেটারি হাফেজ ওমর ফারুক

২০২৭-২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও সদর উপজেলার আমীর,সেক্রেটারি,সহকারী সেক্রেটারি নির্বাচন ও মনোনয়ন

মাওলানা মোঃ মিজানুর রহমান
উপজেলা আমীর

এস এম আদিউল ইসলাম
উপজেলা সেক্রেটারি

আরও পড়ুন: পিরোজপুর মঠবাড়ীয়ায় টানা বৃষ্টিতে আমন ধানের ক্ষতির শঙ্কা, মাঠ পরিদর্শনে কৃষি কর্মকর্তা

হাফেজ মোঃ ওমর ফারুক
উপজেলা সহকারী সেক্রেটারি

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও সদর উপজেলা।

স্থানীয় সূত্রে জানা গেছে এই তরুণ নেতৃত্ব সংগঠনকে আরোও শক্তিশালী ও গতিশীল করবে।

আরও পড়ুন: সীমান্তে বাংলাদেশি শ্রমিক শাহরিয়ারকে আটক করল বিএসএফ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেন্টমার্টিনে আটকা ১৫০০ পর্যটক, ১০ ট্রলারে ফিরছেন ৪০০

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০১:২০ পি.এম


সেন্টমার্টিনে আটকা ১৫০০ পর্যটক, ১০ ট্রলারে ফিরছেন ৪০০

দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে প্রায় দেড় হাজার পর্যটক আটকা পড়েছেন বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে। এর মধ্যে ১০টি সার্ভিস ট্রলারে করে সাড়ে চারশ স্থানীয় বাসিন্দা ও পর্যটক টেকনাফের উদ্দেশে রওনা দিয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সেন্টমার্টিন জেটিঘাট থেকে নয়টি ট্রলার যাত্রা শুরু করে। জরুরি প্রয়োজন, অসুস্থতা এবং নিজেদের উদ্যোগে দ্বীপ ছাড়তে আগ্রহীদের বিবেচনায় নিয়ে তাদের টেকনাফে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানিয়েছেন, দ্বীপে বেশ কিছু পর্যটক আটকা পড়েছেন। তবে তারা স্বাভাবিকভাবে চলাফেরা করছেন। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা তাদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। জরুরি প্রয়োজনে এবং নিজেদের উদ্যোগে দ্বীপ ছাড়তে আগ্রহীদের ১০টি সার্ভিস ট্রলারে করে টেকনাফে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি থাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কক্সবাজার-সেন্টমার্টিনসহ সংশ্লিষ্ট বিভিন্ন নৌপথে পর্যটকবাহীসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। ফলে দ্বীপে আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

গেল বুধবার (১৮ নভেম্বর) কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়াছড়া ঘাট থেকে এমভি বারো আউলিয়া, কর্ণফুলী এক্সপ্রেস, এমভি টেকনাফ ও এমভি মালঞ্চ নামের চারটি জাহাজে করে পর্যটকরা সেন্টমার্টিন ভ্রমণে যান। পরে আবহাওয়ার অবনতি ও সাগর উত্তাল হয়ে ওঠায় কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রায় দেড় হাজার পর্যটক দ্বীপে আটকা পড়েন।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান বলেছেন, ‘এখনও ৩ নম্বর সংকেত বলবৎ আছে। তবে আজ সংকেত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল রোববার (২২ নভেম্বর) থেকে আবহাওয়া ভালো হতে শুরু করবে এবং সোমবার (২৩ নভেম্বর) থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন থেকে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে শুরু করবে। অর্থাৎ শীত ক্রমান্বয়ে বাড়বে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ায় চলতি বছরে ৪৬ হাজারের বেশি অভিবাসী আটক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০১:২০ পি.এম


মালয়েশিয়ায় চলতি বছরে ৪৬ হাজারের বেশি অভিবাসী আটক

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১২ হাজার ৪৭১টি অভিযান পরিচালনা করে ৪৬ হাজার ৪২৬ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। এই অভিযানে মোট ১ লাখ ৬১ হাজার ৭৪৮ জনের কাগজপত্র যাচাই করা হয়েছে এবং ২ হাজারেরও বেশি নিয়োগকর্তার বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে।

অভিবাসন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশন) লোকমান এফেন্দি রামলি উল্লেখ করেছেন, প্রতিদিন গড়ে ৩৭টিরও বেশি অভিযান পরিচালিত হচ্ছে এবং এ পর্যন্ত ৫২ হাজার ৭৪৩ জন বিদেশিকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সেলাঙ্গর রাজ্যের মেরু এলাকায় একটি পেরেক তৈরির কারখানায় অভিবাসন বিভাগ এবং উপদ্বীপীয় মালয়েশিয়া শ্রম বিভাগ (জেটিকেএসএম) যৌথভাবে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

এই অভিযানে ১৩১ জন পুরুষ বিদেশি কর্মীকে তল্লাশি করা হয়, যার মধ্যে বৈধ কাগজপত্র না থাকা, ভিসার অপব্যবহার এবং অতিরিক্ত সময় অবস্থানের অভিযোগে ৭১ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৫১ জন বাংলাদেশি, ১৯ জন নেপালি এবং একজন তাইওয়ানের নাগরিক রয়েছেন।

অভিযান চলাকালে কারখানাটির নোংরা পরিবেশ এবং নিরাপত্তা বিধি লঙ্ঘন করে শ্রমিকদের আবাসন ব্যবস্থা দেখে কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেন। পরে আটককৃতদের আইনি পদক্ষেপের জন্য অভিবাসন ডিটেনশন ডিপোতে পাঠানো হয়। এছাড়া শ্রম বিভাগ (জেটিকেএসএম) শ্রমিকদের আবাসন ও সুবিধাদি সংক্রান্ত ন্যূনতম মানদণ্ড আইন ১৯৯০ (অ্যাক্ট ৪৪৬) এবং কর্মসংস্থান আইন ১৯৫৫-এর আওতায় কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।

লোকমান এফেন্দি আরও জানান, গত বুধবার থেকে সারা দেশে ৩৪টি কারখানায় অভিযান চালিয়ে ১ হাজার ৭০২ জন বিদেশি কর্মীকে যাচাই করা হয়েছে, যার মধ্যে ৫১৯ জনকে আটক করা হয়েছে এবং ৪২ জন নিয়োগকর্তা ও মালিককে সমন জারি করা হয়েছে। তিনি বলেন, শ্রম বিভাগ, জাতীয় নিবন্ধন বিভাগ এবং স্থানীয় কর্তৃপক্ষের সমন্বয়ে গঠিত এই যৌথ বাহিনী অবৈধ কর্মী ও তাদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে অভিযান অব্যাহত রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াত আমিরের সঙ্গে অস্ট্রেলিয়ান ইমাম কাউন্সিলের মতবিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০১:২১ পি.এম


জামায়াত আমিরের সঙ্গে অস্ট্রেলিয়ান ইমাম কাউন্সিলের মতবিনিময়

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের (এএনআইসি) উদ্যোগে আয়োজিত একটি মতবিনিময় সভা ও মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২১ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে অস্ট্রেলিয়ার সিডনির চুল্লোরায় একটি অত্যন্ত আন্তরিক, হৃদ্যতাপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যের শুরুতে জামায়াত আমির উল্লেখ করেন, ‘অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের সভাপতি ও সদস্যবৃন্দ, ইমাম, আলেম-ওলামা, কমিউনিটি নেতৃবৃন্দ এবং উপস্থিত ভাই ও বোনেরা; সর্বপ্রথম মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি, যিনি আজ আমাদের সবাইকে একই টেবিলে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এমন আন্তরিক ও উদার অভ্যর্থনার আয়োজন করার জন্য অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। পাশাপাশি সুদূর বাংলাদেশ থেকে আগত একজন অতিথির জন্য শনিবারের এই দুপুরের মূল্যবান সময়টুকু বরাদ্দ করায় আপনাদের প্রত্যেকের প্রতি জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ।’

তিনি আরও বলেন, ‘আমি এই ভূমির ঐতিহ্যবাহী অধিবাসীদেরও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং তাদের অতীত ও বর্তমানের প্রবীণদের প্রতি গভীর সম্মান জানাচ্ছি। আমরা বাংলাদেশিরা জানি, একটি ভূখণ্ডকে ভালোবাসার অর্থ কী এবং সেই ভূখণ্ডের স্মৃতি কীভাবে হৃদয়ে ধারণ করতে হয়। তাই যাঁরা সবার আগে এই ভূমিতে বসবাস করেছেন, তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন করছি।’

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘আপনারা বিভিন্ন মুসলমান কমিউনিটিকে একই ছাতার নিচে ঐক্যবদ্ধ করে সমাজের কল্যাণে অবদান রাখছেন। এজন্য আপনাদের প্রতি আবারও আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করি, আপনাদের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে অস্ট্রেলিয়ার মূলধারার সমাজে মুসলমান কমিউনিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় কারখানা পরিদর্শন করলেন কিম জং উন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০১:২১ পি.এম


ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় কারখানা পরিদর্শন করলেন কিম জং উন

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য বৈঠক না হওয়ার কারণে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে বিভিন্ন কারখানা পরিদর্শন করতে দেখা গেছে।

শনিবার এই তথ্য প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

খবরটি বার্তা সংস্থা এএফপি’র।

কারখানা পরিদর্শনের সময় কিমকে স্কুলের বিভিন্ন সরঞ্জাম ও শিক্ষা উপকরণ পরীক্ষা করতে দেখা যায়।

প্রথম মেয়াদে ট্রাম্প কিমের সঙ্গে তিনবার বৈঠক করেছিলেন। হোয়াইট হাউসে ফিরে আসার পরেও তিনি উত্তর কোরীয় নেতার সঙ্গে পুনরায় বৈঠক করার আগ্রহ প্রকাশ করে আসছিলেন।

তবে বৃহস্পতিবার রাতে চীনের প্রেসিডেন্ট ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ ত্রিপক্ষীয় সম্মেলন শেষে ট্রাম্প এশিয়া ত্যাগ করেন।

এ বিষয়ে ট্রাম্প ইঙ্গিত দেন যে, ব্যস্ততার কারণে কিমের সঙ্গে বৈঠকের জন্য সময় বের করা সম্ভব হয়নি। তিনি বলেন, "কোনো একসময় আমাদের সেই বৈঠক হবে।"

কেসিএনএর শনিবারের প্রতিবেদনে উল্লেখ করা হয়, শুক্রবার কারখানা পরিদর্শনের সময় কিম সেখানে উৎপাদিত হতে যাওয়া বিভিন্ন ধরনের স্কুলের আসবাব ও সরঞ্জামের নমুনা পরীক্ষা করেন।

কিম মন্তব্য করেন, ‘বিজ্ঞান ও শিক্ষা আমাদের বিপ্লবীদের ভবিষ্যৎ প্রজন্ম ও বিপ্লব সম্পর্কে দৃষ্টিভঙ্গির সবচেয়ে স্পষ্ট প্রকাশ।’

এর আগে কিম ও ট্রাম্পের মধ্যে অনুষ্ঠিত তিনটি বৈঠকের মূল লক্ষ্য ছিল উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে আনা।

জাতিসংঘের বছরের পর বছর ধরে আরোপিত নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া তার পারমাণবিক কর্মসূচি অব্যাহত রেখেছে।

বিশ্লেষকদের মতে, চীন ও রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক দেশটিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার ক্ষেত্রে কম আগ্রহী করে তুলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%