ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাকায় অসহায় রোগীদের জন্য ড. মোস্তফা হাজেরা ফাউন্ডেশন চালু করল বিনা মূল্যে অ্যাম্বুলেন্স সেবা


ঢাকায় অসহায় রোগীদের জন্য ড. মোস্তফা হাজেরা ফাউন্ডেশন চালু করল বিনা মূল্যে অ্যাম্বুলেন্স সেবা

রাজধানী ঢাকায় বিনা মূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালুর উদ্যোগ গ্রহণ করেছে ‘ড. মোস্তফা হাজেরা ফাউন্ডেশন’। এই উদ্যোগের লক্ষ্য হলো অর্থনৈতিক অসচ্ছলতা কিংবা পরিবহনের অভাবে যেন কোনো মানুষ জরুরি চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ক্যাপ্টেন এ. কে. এম. গোলাম কিবরিয়ার ‘হিউম্যান ইক্যুইটি সিভিলাইজেশন’ (মানবিক সাম্যভিত্তিক সভ্যতা) দর্শন এবং ‘ফাইভ জিরো ভিশন’-এর আওতাধীন ‘জিরো ডেথ উইদাউট ট্রিটমেন্ট’ লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে এই সেবা চালু করা হচ্ছে।

মানবকল্যাণ ও জীবন রক্ষার উদ্দেশ্যে গত ১৪ বছর ধরে সংস্থাটি দেশ-বিদেশে নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। নোয়াখালীর সোনাইমুড়ী ও চাটখিল অঞ্চলে কয়েক বছর ধরে সফলভাবে বিনা মূল্যে অ্যাম্বুলেন্স সেবা প্রদান করা হচ্ছে। সেখানে অর্জিত সাফল্য এবং ঢাকার বিভিন্ন শ্রেণির মানুষের আবেদনের প্রেক্ষিতে এই মানবিক সেবা এবার রাজধানীতে সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: কমলনগরে নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকারের দায়ে চারজনকে কারাদণ্ড ও জরিমানা

রাজধানীর ব্যস্ত জীবনযাত্রায় অনেক সময় আর্থিক সংকট বা অ্যাম্বুলেন্সের অভাবে অসচ্ছল পরিবারগুলোকে চরম বিপদে পড়তে দেখা যায়। এই পরিস্থিতিতে জরুরি রোগী পরিবহনের ক্ষেত্রে আর্থিক বাধা দূর করাই ফাউন্ডেশনের মূল লক্ষ্য।

ফাউন্ডেশন সূত্রে জানা যায়, সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে পরিচালিত এই উদ্যোগের পেছনে কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নেই; বরং মানুষের বিপদের মুহূর্তে পাশে দাঁড়ানোই একমাত্র লক্ষ্য। রাজধানীর অসহায় রোগীদের জরুরি চিকিৎসা নিশ্চিতে এ পদক্ষেপ একটি দৃষ্টান্তমূলক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছে ফাউন্ডেশন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউএনও'র নির্দেশে আয়রন ব্রিজ সংস্কার, দূর হলো পথচারীদের ভোগান্তি

আন্তর্জাতিক ডেস্ক

আবিদ ইসলাম আশিক বাকেরগঞ্জ প্রতিনিধি

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩৯ পি.এম


ইউএনও

বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার পশ্চিম পাশে সীমান্ত নদীর ওপর অবস্থিত দীর্ঘদিনের জরাজীর্ণ আয়রন ব্রিজটি অবশেষে সংস্কার করা হয়েছে। পত্রিকায় সংবাদ প্রকাশের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মিলটন চন্দ্র পালের তাৎক্ষণিক হস্তক্ষেপ ও নির্দেশনায় শুক্রবার (১৬ অক্টোবর) ব্রিজটির সংস্কারকাজ সম্পন্ন হয়। এতে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেয়েছেন স্থানীয় বাসিন্দা ও নিয়মিত যাতায়াতকারী পথচারীরা।

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন জানান, দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় সংস্কারের অভাবে ব্রিজটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল। এতে ব্রিজটি দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার আশঙ্কায় ছিলেন পথচারী ও যানবাহনচালকেরা। বাকেরগঞ্জ পৌরসভার ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে অবস্থিত এই ব্রিজটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ ও বিভিন্ন যানবাহন বাকেরগঞ্জ সদর রোডে যাতায়াত করেন। গুরুত্বপূর্ণ এই যোগাযোগপথটির বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছিল এলাকাবাসীকে।

সম্প্রতি ব্রিজটির জরাজীর্ণ অবস্থা ও জনদুর্ভোগের বিষয়টি তুলে ধরে বিভিন্ন পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি ইউএনও ও পৌর প্রশাসক মিলটন চন্দ্র পালের নজরে এলে তিনি দ্রুত ব্রিজটি সংস্কারের আশ্বাস দেন। পরে তাঁর নির্দেশনায় প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করা হয়।

উল্লেখ্য, এর কিছুদিন আগেও একই ব্রিজের উত্তর পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার ভাগাড় অপসারণ করে পরিচ্ছন্ন পরিবেশ ফিরিয়ে আনার উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। এবার ব্রিজটির সংস্কার সম্পন্ন হওয়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের আরেকটি সমস্যা নিরসন হলো।

ব্রিজটি সংস্কার করায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও নিয়মিত চলাচলকারী পথচারীরা। তাঁদের প্রত্যাশা, সংস্কারের ফলে ব্রিজটি দিয়ে চলাচল আরও নিরাপদ হবে এবং জনদুর্ভোগ অনেকটাই কমবে।

পৌর প্রশাসক মিলটন চন্দ্র পাল জানান, জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা সংবাদমাধ্যমে তুলে ধরার পর সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত পদক্ষেপ গ্রহণ জনদুর্ভোগ নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে ব্রিজটির স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৯ মাসে তারেক রহমানকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়িয়েছে: সালেহ শিবলী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩৯ পি.এম


৯ মাসে তারেক রহমানকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়িয়েছে: সালেহ শিবলী

চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কেন্দ্র করে ৪১০টি অপতথ্য ছড়ানোর তথ্য প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী।

তিনি উল্লেখ করেন, একই সময় বিএনপিকে ঘিরে ১১৮টি এবং বর্তমান সরকারকে ঘিরে ৪৫১টি অপতথ্য ছড়ানোর ঘটনা ঘটেছে। একটি তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানের প্রতিবেদনের ভিত্তিতে তিনি এই তথ্য উপস্থাপন করেন।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে সংগঠনের নতুন সদস্যদের বরণ অনুষ্ঠান-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

সালেহ শিবলী বলেন, অপতথ্য ও গুজব সাংবাদিকতার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য ছড়িয়ে পড়লেও সেগুলোর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। এজন্য মানুষ এখনো গুরুত্বপূর্ণ খবরের সত্যতা যাচাই করতে দায়িত্বশীল গণমাধ্যমের ওপর নির্ভরশীল।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তার ঘটেছে, তবে এর সঙ্গে দায়িত্বহীন আচরণও বৃদ্ধি পেয়েছে। এর বিপরীতে দায়িত্বশীল সাংবাদিকতা এখনও মানুষের আস্থা ধরে রেখেছে। মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো খবর দেখার পর সেটি সঠিক কি না, তা যাচাই করতে টেলিভিশন ও প্রতিষ্ঠিত সংবাদপত্রের খবরের সঙ্গে মিলিয়ে দেখে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, অপতথ্য ও গুজব মোকাবিলায় সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রতিটি টেলিভিশন চ্যানেল ও গণমাধ্যমে নিয়মিত তথ্য যাচাই বিষয়ক অনুষ্ঠান চালুর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, প্রতিদিন ১০ থেকে ১৫ মিনিটের একটি অনুষ্ঠানও মানুষকে সঠিক তথ্য শনাক্ত করতে সহায়তা করতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওর সত্যতা যাচাইয়ের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, কখনো কখনো বড় সংবাদমাধ্যমও যাচাই না করে ভুয়া ছবি বা তথ্য প্রচারের ঝুঁকিতে পড়ে। তাই কোনো তথ্য প্রচারের আগে সেটির সত্যতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

সালেহ শিবলী বলেন, অপতথ্য ও গুজব মোকাবিলায় একটি কার্যকর আইন থাকা প্রয়োজন। তবে সাইবার নিরাপত্তাসংক্রান্ত আইন প্রণয়ন বা প্রয়োগের ক্ষেত্রে সাংবাদিকতার স্বাধীনতা যাতে বাধাগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে হবে। সময়ের প্রয়োজনে আইনের সংশোধন, সংযোজন বা পরিবর্তনের সুযোগও থাকতে হবে।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে না জানা অনেক মানুষও অপতথ্যের শিকার হন। তাঁরা নিজেরা এর প্রতিবাদ জানাতে বা প্রতিকার চাইতে সক্ষম নাও হতে পারেন। এ ক্ষেত্রে সরকারকে তাঁদের পাশে দাঁড়াতে হবে এবং সবার জন্য সুরক্ষা নিশ্চিত করতে হবে।

ডিআরইউর নতুন সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, সংগঠনের ঐক্য ধরে রাখা অত্যন্ত জরুরি। মতভিন্নতা থাকতেই পারে, কিন্তু পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার মধ্য দিয়ে অভিন্ন লক্ষ্যে পৌঁছানোই একটি সংগঠনের সৌন্দর্য।

সাংবাদিকদের রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে উল্লেখ করে তিনি বলেন, কোনো রাজনৈতিক দল বা আদর্শকে সমর্থন করা সাংবাদিকের ব্যক্তিগত স্বাধীনতার বিষয়। তবে ব্যক্তিগত বা দলীয় বিশ্বাস যেন সত্য প্রকাশে বাধা সৃষ্টি না করে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে যা সত্য, তা তুলে ধরা। সরকারের ভালো উদ্যোগের ইতিবাচক দিক যেমন তুলে ধরতে হবে, তেমনি কোথাও অনিয়ম বা দুর্নীতি হলে সেটিও প্রকাশ করতে হবে। তবে কোনো বিচ্ছিন্ন অনিয়মকে কেন্দ্র করে সামগ্রিক উদ্যোগের ইতিবাচক দিক আড়াল করা উচিত নয়।

সালেহ শিবলী আরও বলেন, দেশে এমন একটি রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করা প্রয়োজন, যেখানে ধর্ম, মতাদর্শ কিংবা রাজনৈতিক পরিচয়ের কারণে কেউ বৈষম্যের শিকার হবেন না। সব নাগরিকের সমান অধিকার, মানবিক মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে ডিআরইউর নতুন সদস্যদের অভিনন্দন জানিয়ে তিনি সংগঠনটির ঐতিহ্য ও ঐক্য অক্ষুণ্ন রাখার আহ্বান জানান।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, ৪০০টি আবেদনের মধ্য থেকে যাচাই-বাছাই করে ৪০ জনকে নতুন সদস্যপদ দেওয়া হয়েছে। যোগ্যতার ভিত্তিতেই তাঁরা সদস্য হয়েছেন, কারও দয়া বা অনুকম্পায় নয়।

তিনি বলেন, ‘ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) একটি শক্তিশালী ও পেশাদার সাংবাদিক সংগঠন। সংগঠনটি সব ধরনের বিতর্কের ঊর্ধ্বে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। সদস্যপদ দেওয়ার ক্ষেত্রে কোনো বিতর্ক তৈরি হলে আমরা তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করি। সংগঠনের নিয়মনীতি ও শৃঙ্খলা মেনে চলার মধ্য দিয়েই ডিআরইউ তার মর্যাদা ধরে রেখেছে।’

নতুন সদস্যদের উদ্দেশে ডিআরইউ সভাপতি বলেন, এই সংগঠন সাংবাদিকদের জন্য ভালোবাসা ও পারস্পরিক সহযোগিতার একটি প্ল্যাটফর্ম। নতুন সদস্যদের এই ভালোবাসার বন্ধন অটুট রাখার পাশাপাশি পেশাদারত্বের সঙ্গে সাংবাদিকতা চালিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, দেশে গণতন্ত্র, মানবাধিকার, ন্যায়বিচার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এসব মূল্যবোধ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানের বক্তব্য রাখেন সহসভাপতি মেহেদী মাসুম, সেক্রেটারি মাইনুল হাসান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর ইকবাল।

উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, সাংগঠনিক সম্পাদক এমএম জসিম, অফিস সম্পাদক রাশিম মোল্লা, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল, সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন, কল্যাণ সম্পাদক রফিক মৃধা, কার্যনির্বাহী সদস্য আকতার হোসেন, আমিনুল ইসলাম ভূইয়া, আলী আজম, মাহফুজ সাদি, আল আমিন আজাদ, সুমন চৌধুরী, আব্দুল আলিমসহ অনেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে দাঁড়ালেন নাহিদ ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪০ পি.এম


নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে দাঁড়ালেন নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত বাংলাদেশি আলেম মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়িয়েছে। শুক্রবার বিকেলে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের খোঁজখবর নেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী। এ সময় ভিডিও কলে যুক্ত হয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম।

সাক্ষাৎকালে মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী এবং উপস্থিত নেতারা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তাঁরা পরিবারের বর্তমান পরিস্থিতির খোঁজ নেন। এ সময় এনসিপির জেলা-উপজেলা পর্যায়ের নেতারা এবং ওলামা অ্যালায়েন্সের নেতারাও উপস্থিত ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, মুফতি নাসরুল্লাহর মরদেহ সৌদি আরবেই দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাফনসহ প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন করতে তাঁর ভগ্নিপতি ইতিমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন।

মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী নিহতের তিন শিশুসন্তানের খোঁজ নেন। তিনি মুফতি নাসরুল্লাহর সঙ্গে নিজের পরিচয় ও স্মৃতিচারণ করে বলেন, লালবাগ মাদরাসায় পড়ার সময় নাসরুল্লাহ তাঁর চার ব্যাচের সিনিয়র ছিলেন। দেখা হলেই হাসিমুখে কথা বলতেন। লালবাগ শাহী মসজিদের বারান্দায় তাঁকে দীর্ঘ সময় কিতাব পড়তে দেখেছেন বলেও জানান তিনি।

মাওলানা আশরাফ উদ্দিন বলেন, নাসরুল্লাহ বাবরি চুল রেখেছিলেন ওমরায় গিয়ে কাটবেন বলে। আল্লাহ তাঁর ইহরামের কাপড়কে কাফনের কাপড় বানিয়ে দিয়েছেন। এত অল্প বয়সে তিনটি শিশুর পিতৃহারা হওয়ার ঘটনা অত্যন্ত মর্মান্তিক। এই কঠিন সময়ে পরিবারটির পাশে দাঁড়ানো এবং শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় সহযোগিতা করা সবার দায়িত্ব।

ভিডিও কলে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সমবেদনা জানান নাহিদ ইসলাম। নিহতের বড় ভাই মুফতি আহসানুল্লাহকে তিনি বলেন, ‘মুফতি নাসরুল্লাহ ভাইকে আল্লাহ তায়ালা কবুল করেছেন। আপনারা তাঁর পরিবারের দায়িত্ব নিয়েছেন, নিশ্চয়ই আপনারা এর উত্তম প্রতিদান পাবেন।’

সাক্ষাৎ শেষে নেতারা মুফতি নাসরুল্লাহ বদরের রুহের মাগফিরাত কামনা করেন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দিতে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তরা ইউনিভার্সিটির ৮ম স্থান অর্জনে রাষ্ট্রপতির অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪০ পি.এম


উত্তরা ইউনিভার্সিটির ৮ম স্থান অর্জনে রাষ্ট্রপতির অভিনন্দন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, 'ইউআই গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬'-এ উত্তরা ইউনিভার্সিটির সম্মানজনক ৮ম স্থান অর্জনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। তিনি পরিবেশ সুরক্ষা, টেকসই উন্নয়ন এবং সবুজ ক্যাম্পাস নীতি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের নিরলস প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে এই প্রশংসা করেন।

সম্প্রতি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে উত্তরা ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য, উপাচার্য, উপদেষ্টা এবং শিক্ষক প্রতিনিধিদলের একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে দক্ষ, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক গড়ে তোলার লক্ষ্যে গুণগত উচ্চশিক্ষার গুরুত্বের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি উল্লেখ করেন, শিক্ষার্থীদের প্রস্তুত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোতে নিরাপদ ও সহায়কমূলক শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। এ সময় তিনি তরুণদের বর্তমান বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় ভূমিকার কথাও উল্লেখ করেন।

বৈঠকে উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদী উন্নয়ন রূপকল্প উপস্থাপন করেন, যেখানে অ্যাকাডেমিক উৎকর্ষ, গবেষণা, আন্তর্জাতিকীকরণ ও দক্ষ গ্র্যাজুয়েট তৈরির পরিকল্পনা তুলে ধরা হয়। একই সাথে, ট্রাস্টি বোর্ডের সদস্য জনাব আবিদ আজিজ বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংস্কৃতি জোরদার ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্ব বৃদ্ধির নানা উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি ২০০৩ সালে প্রতিষ্ঠার পর থেকে উত্তরা ইউনিভার্সিটির ধারাবাহিক অগ্রযাত্রার কথা স্মরণ করেন এবং প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এম. আজিজুর রহমানের অবদানের কথা উল্লেখ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিবর্তনের প্রশংসা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%