ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বাজিতপুর হালিমপুর উচ্চ বিদ্যালয়ে অফিস সহায়কের বিদায় অনুষ্ঠান


বাজিতপুর হালিমপুর উচ্চ বিদ্যালয়ে অফিস সহায়কের বিদায় অনুষ্ঠান

হালিমপুর ইউনিয়নের বাজিতপুর হালিমপুর উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক মিলন মিয়ার বিদায় অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে।

এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সহকারী প্রধান শিক্ষক মেহেরুন্নেছা। বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সকল শিক্ষক, কর্মচারী এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আরও পড়ুন: কুড়িগ্রামে তিনশ বছরের বটগাছ কেটে ভবন নির্মাণের বিরুদ্ধে মানববন্ধন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গজারিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন এমপি রতন ও প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১৬ পি.এম


গজারিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন এমপি রতন ও প্রশাসন

মুন্সীগঞ্জের

গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের ইমামপুর গ্রামে অগ্নিকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত বসতঘর পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। বৃহস্পতিবার বিকেল চারটায় তিনি ইমামপুর গ্রামে আগুনে পুড়ে যাওয়া ঘর পরিদর্শন করেন এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।

পরিদর্শনের পর, তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ অর্থ ও ঢেউটিন সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়া, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুন্না, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইছাক আলী এবং ইমামপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সবুজ শিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেওয়া হয় এবং তাদের পুনর্বাসনের জন্য তাৎক্ষণিকভাবে নগদ ৩৫ হাজার টাকা ও ২ বান ঢেউটিন বরাদ্দ দেওয়া হয়। সংসদ সদস্য কামরুজ্জামান রতন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা দেন। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিকলীতে যুবলীগ ও মৎস্য লীগ নেতা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১৬ পি.এম


নিকলীতে যুবলীগ ও মৎস্য লীগ নেতা গ্রেফতার

কিশোরগঞ্জের নিকলী থানার পুলিশ গত বুধবার দিবাগত রাতে উপজেলার দামপাড়া ইউনিয়নে পৃথক অভিযানের মাধ্যমে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে একজন হলেন দামপাড়া ইউনিয়ন যুবলীগের সদস্য, পূর্ব পাড়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৩২)।

অন্যজন হলেন একই ইউনিয়নের ০৩নং ওয়ার্ড মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক, আছানপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মাজহারুল ইসলাম মাজু (৪৬)। তাদেরকে বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ কোর্টে চালান করা হয়েছে। নিকলী থানার অফিসার ইনচার্জ ইস্তেফাক আহম্মেদ জানান, মামলার এজহার অনুযায়ী তারা ভোক্ত আসামি হওয়ায় যুবলীগ ও মৎস্যলীগের দুই সদস্যকে গ্রেফতার করার পর কোর্টে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইল শহরে চার দোকানে ডাকাতি, আহত ২ পাহারাদার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১৭ পি.এম


টাঙ্গাইল শহরে চার দোকানে ডাকাতি, আহত ২ পাহারাদার

টাঙ্গাইল শহরের

বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে টাঙ্গাইল শহরের বটতলা এলাকায় প্রাণকেন্দ্র জেলা সদর রোডের চারটি ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় হামলার শিকার হন পাহারাদাররা। আহতদের মধ্যে রয়েছেন শহরের আকুরটাকুর পাড়ার বাসিন্দা ও বিআরবি কেবলসের পাহারাদার মিজানুর রহমান (৫০) এবং হকারর্স মার্কেটের নিরাপত্তাকর্মী আব্দুল খালেক (৫৫)।

পুলিশ ও ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, বুধবার রাত ৩টার দিকে বটতলা এলাকায় অবস্থিত ময়নামতি জুয়েলার্স, পরশমনি জুয়েলার্স, ইসরাত ইলেকট্রিক হাউজ এবং বিআরবি কেবলসের শোরুমে একদল দুর্বৃত্ত হামলা চালায়। হামলার সময় দায়িত্বরত দুই পাহারাদারকে তারা বেধড়ক মারধর করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। পরে গুরুতর আহত অবস্থায় মিজানুর রহমান ও আব্দুল খালেককে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্বৃত্তরা পরশমনি জুয়েলার্স ও বিআরবি কেবলসের শোরুমের মালামাল নিতে সক্ষম হয়নি, তবে ময়নামতি জুয়েলার্স ও ইসরাত ইলেকট্রিক হাউজ থেকে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নেয়। ময়নামতি জুয়েলার্সের স্বত্বাধিকারী বিমল চন্দ্র কর্মকার জানান, তিনি প্রতিদিনের মতো সকালে হাঁটতে বের হয়ে দোকানের সামনে এসে তালা কাটা দেখতে পান। ভেতরে ঢুকে তিনি দেখতে পান, খলিল নামে একজন নিরাপত্তাকর্মীকে মারধর করে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছে এবং দোকানের মূল্যবান সব মালামাল লুট হয়ে গেছে। লুণ্ঠিত মালামালের মূল্য প্রায় ৫ লাখ ৩৩ হাজার ৭৫০ টাকা।

এই ঘটনার পর টাঙ্গাইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ইসরাত ইলেকট্রিক হাউজের স্বত্বাধিকারী সিরাজুল ইসলামের শ্যালক আতিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে কর্মচারীরা দোকানের তালা কাটা দেখে খবর দেন। পরে দোকানে এসে দেখা যায়, ভেতরের সবকিছু এলোমেলো এবং ক্যাশে থাকা নগদ ৭০ হাজার টাকাসহ প্রায় ৩ লাখ ২ হাজার ৭০০ টাকা মূল্যের বৈদ্যুতিক তার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ তাহেরুল ইসলাম জানান, ঘটনাটি পুলিশ অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করছে। তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের উপস্থিতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৬ পি.এম


ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের উপস্থিতি

ঢাকায় বেলিয়া দ্বিতীয় আন্তর্জাতিক ইলেভেটর এক্সপো-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। দেশের অন্যতম প্রাচীন ও বৃহত্তম এলিভেটর কোম্পানি "চ্যালেঞ্জার এলিভেটর অ্যান্ড এসকেলেটর" বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ এই তিনদিন ব্যাপী মেলায় অংশগ্রহণ করেছে। ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটির পুস্পগোচ্ছ হল-২ এ অনুষ্ঠিত মেলাটি উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি এমপি, যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে এসোসিয়েশনের সভাপতি মোঃ শফিউল আলম উজ্জ্বল, সাধারণ সম্পাদক মোঃ ইয়াদুল হক, এক্সপো সাংগঠনিক চেয়ারম্যান নিয়ামুল হক সায়েম, এক্সপোনেট এক্সিবিশন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাশেদুল হক, আন্তর্জাতিক বিষয়ক প্রজেক্ট ম্যানেজার টং জিউলিংসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ এলিভেটর, এসকেলেটর অ্যান্ড লিফট ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন (BEELIA) এর আয়োজনে এবং এক্সপোনেট এক্সিবিশন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই মেলায় দেশের খ্যাতনামা শতাধিক কোম্পানি অংশগ্রহণ করছে। নিরাপত্তা নিশ্চিত ও জীবন বাঁচাতে উল্লেখযোগ্য যাতায়াতে উদ্ভাবিত দেশি-বিদেশি এলিভেটর, এসকেলেটর ও লিফট প্রযুক্তির প্রতিষ্ঠান, প্রদর্শক ও প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে চ্যালেঞ্জার এলিভেটর এন্ড এস্কেলেটর লিমিটেডের পরিচালক গাজি কামরুল হাসান, তাওসিফ সাঈদ চৌধুরী, ওয়াসিফ সাঈদ চৌধুরী, তাওকির সাহেব চৌধুরী, জেনারেল ম্যানেজার মোঃ মোকাদ্দেস আলী, চিফ ইঞ্জিনিয়ার মো: মিজানুর রহমান, মেনটেন্যান্স ম্যানেজার কেএম শাহাবাজসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দও উপস্থিত ছিলেন।

চ্যালেঞ্জারের জেনারেল ম্যানেজার মোঃ মোকাদ্দেস আলী জানান, ১৯৯০ সালে প্রতিষ্ঠিত ‘চ্যালেঞ্জার এলিভেটর অ্যান্ড এসকেলেটর লিমিটেড’ (Challenger Elevator and Escalator Limited) বাংলাদেশের অন্যতম প্রাচীন ও বৃহত্তম এলিভেটর কোম্পানি। এটি দেশের উল্লেখযোগ্য পরিবহণ (ভার্টিক্যাল ট্রান্সপোর্টেশন) শিল্পের পথিকৃৎ হিসেবে সুপরিচিত। তিন দশকেরও বেশি সময় ধরে আমড়া ইতালির ‘আইজিভি এলিভেটরস’ (IGV Elevators)-এর একমাত্র অনুমোদিত প্রতিনিধি হিসেবে কাজ করে আসছে এবং গুণমান, নির্ভরযোগ্যতা ও কারিগরি উৎকর্ষের ক্ষেত্রে নিজেদের সুনাম গড়ে তুলেছে।

দীর্ঘদিন বাজারে সক্রিয় থাকার সুবাদে আমড়া বিভিন্ন ধরনের গ্রাহকগোষ্ঠীর আস্থা অর্জন করেছে, যাদের প্রয়োজন অনুযায়ী আমড়া নানা ধরনের এলিভেটর ও এসকেলেটর সরবরাহ করে আসছে। আমাদের দক্ষ ও যোগ্য কারিগরি দল সারা দেশে বিপুল সংখ্যক ইউনিট সরবরাহ ও স্থাপন করেছে। আমাদের এই নির্ভরযোগ্য দলটির মাধ্যমে আমড়া মানসম্মত ইনস্টলেশন, নিরবচ্ছিন্ন রক্ষণাবেক্ষণ এবং বিক্রয়োত্তর সেবা প্রদান নিশ্চিত করছে। বর্তমানে বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রকল্পে আমাদের সরবরাহকৃত এলিভেটর ব্যবহৃত হচ্ছে।

আমড়া ইতালির ‘মাসপেরো এলিভেতোরি’ (Maspero Elevatori) এবং চীনের ‘লিনভল’ (Linvol/Midea Tech)-এর মতো শীর্ষস্থানীয় আন্তর্জাতিক নির্মাতাদের একমাত্র প্রতিনিধি হিসেবে অত্যাধুনিক সব সমাধান প্রদান অব্যাহত রেখেছে। এর ফলে আমড়া প্রতিটি প্রকল্পে বিশ্বমানের ডিজাইন ও প্রকৌশল সেবা নিয়ে আসতে পারছে এবং পরবর্তীতে আমাদের গ্রাহকদের সর্বোচ্চ প্রত্যাশা অনুযায়ী সেগুলোর রক্ষণাবেক্ষণও নিশ্চিত করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%