ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

বাসুরচরের চিরচেনা মুখ জাকির হোসেন মেম্বার: দুবারের সফলতার পর এবার হ্যাটট্রিক জয়ের প্রস্তুতি


বাসুরচরের চিরচেনা মুখ জাকির হোসেন মেম্বার: দুবারের সফলতার পর এবার হ্যাটট্রিক জয়ের প্রস্তুতি
 
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৫ নং শাহেদাল ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের ভালোবাসা ও আস্থা নিয়ে আসন্ন নির্বাচনে মেম্বার পদে আবারও প্রার্থী হচ্ছেন এলাকার পরিচিত মুখ ও বর্তমান মেম্বার মো. জাকির হোসেন। এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখতে তিনি ৯ নং ওয়ার্ডের বাসুরচর গ্রামসহ সর্বস্তরের জনসাধারণের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেছেন।
 
স্থানীয় সূত্রে জানা যায়, শাহেদাল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসুরচর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মো. জাকির হোসেন। তাঁর পিতা মৃত নম্বরুদ্দিন। তিন ভাইয়ের মধ্যে জাকির হোসেন সবার ছোট।
 
সহজ-সরল ও সদালাপী এই মানুষটি ২০১১ সালে প্রথমবারের মতো বিপুল ভোটে মেম্বার পদে বিজয়ী হন। তাঁর সততা, দক্ষতা ও জনবান্ধব কার্যক্রমের কারণে ২০২১ সালের নির্বাচনেও এলাকাবাসী তাঁকে দ্বিতীয়বারের মতো বিপুল ভোটে মেম্বার নির্বাচিত করেন। বিগত দুটি মেয়াদে তিনি এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর উন্নয়নসহ সাধারণ মানুষের সুখ-দুঃখে ছায়ার মতো পাশে থেকেছেন।
 
আসন্ন নির্বাচনকে সামনে রেখে মো. জাকির হোসেন বলেন, "আপনাদের অকৃত্রিম ভালোবাসা, সমর্থন ও আস্থার কারণে বিগত দুটি নির্বাচনে আপনারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করে সেবা করার সুযোগ দিয়েছেন। আপনাদের এই ভালোবাসা ও বিশ্বাস আমার জীবনের এক অমূল্য প্রাপ্তি। আপনাদের এই ঋণ আমি কখনোই শোধ করতে পারব না।"
 
তিনি আরও বলেন, "আমি অতীতের মতো আগামীতেও আপনাদের পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখতে চাই। বিশেষ করে এলাকার যেসব উন্নয়নমূলক কাজ এখনও অসমাপ্ত রয়েছে, সেগুলো সম্পন্ন করার প্রত্যাশা নিয়ে আসন্ন নির্বাচনে আপনাদের সকলের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করছি। অতীতে আপনারা যেভাবে আমার পাশে ছিলেন, আগামী দিনেও আপনাদের ভালোবাসা ও সহযোগিতা অব্যাহত থাকবে—এমন আশা ও বিশ্বাস রাখি। আমি আপনাদেরই একজন। আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকতে চাই।"
 
এলাকার সাধারণ ভোটাররা জানান, জাকির হোসেন মেম্বার হিসেবে বিগত দিনগুলোতে অত্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করেছেন। তিনি সবসময় সাধারণ মানুষের কথা শোনেন এবং এলাকার উন্নয়নে নিবেদিতপ্রাণ। আসন্ন নির্বাচনেও এলাকার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে এবং উন্নয়নের ধারা বজায় রাখতে তাঁর মতো একজন পরীক্ষিত ও জনপ্রিয় প্রতিনিধির বিকল্প নেই বলে মনে করছেন ৯ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে যোগ দিলেন গারুড়িয়ার চেয়ারম্যান প্রার্থী শাহিন শিকদার

আন্তর্জাতিক ডেস্ক

বাকেরগঞ্জ প্রতিনিধি

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৪ পি.এম


শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে যোগ দিলেন গারুড়িয়ার চেয়ারম্যান প্রার্থী শাহিন শিকদার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহিন শিকদার শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১২টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা নাসির উদ্দিন রোকন ডাকুয়ার সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে এ যোগদান অনুষ্ঠিত হয়।

যোগদানকারী মোঃ শাহিন শিকদার নবজাগরণ সমাজকল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক এবং নিউ ঢাকা ইসলামিয়া জেনারেল হাসপাতালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোঃ শাহিন শিকদার এর আগে গারুড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য হিসেবে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরবর্তীতে তিনি শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেন।

এদিকে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হওয়ার লক্ষ্যেই তাঁর এই রাজনৈতিক দল পরিবর্তন বলে একটি সূত্র জানিয়েছে।
মোঃ শাহিন শিকদারের যোগদানকে কেন্দ্র করে গারুড়িয়া ইউনিয়নের স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনা তৈরি হয়েছে। আগামী নির্বাচনে তাঁর প্রার্থিতা এবং রাজনৈতিক অবস্থান কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে ইতোমধ্যে নানা মহলে আলোচনা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীর ব্যারেজের জলকপাট উন্মুক্ত

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ জিয়াউর রহমান ঠাকুরগাঁও প্রতিনিধি

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:২০ পি.এম


ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীর ব্যারেজের জলকপাট উন্মুক্ত

ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীর ব্যারেজের জলকপাট উন্মুক্ত করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন আজাদ এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় জেলা প্রশাসন ও রুহিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
টাঙ্গন নদীর পানির সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এ অঞ্চলের মৎস্যসম্পদ ও পানি সম্পদের উন্নয়ন এবং সংশ্লিষ্ট জনগণের জীবন-জীবিকায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে ঝিনাইগাতীতে ডা. সেরাজুল হকের শাহাদাৎ বার্ষিকী ও স্মৃতি সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:২২ পি.এম


শেরপুরে ঝিনাইগাতীতে ডা. সেরাজুল হকের শাহাদাৎ বার্ষিকী ও স্মৃতি সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

 

শেরপুরের ঝিনাইগাতীতে সাবেক দুইবারের সংসদ সদস্য ডা. সেরাজুল হকের ৩২তম শাহাদাৎ বার্ষিকী এবং ডা. সেরাজুল হক স্মৃতি সংসদের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার সদর বাজারে রাজমনি হোটেল সংলগ্ন স্থানে ডা. সেরাজুল হক কেন্দ্রীয় কমিটির ঝিনাইগাতী শাখার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের ছোট ভাই মেজাবাউল হক বাবু।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান আকন্দ, সদস্য সচিব লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, সংগঠনের নেতা ফকির মো. সিদ্দিক, মেহেদী হাসান বিপ্লব, সোহাগসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা ও বস্ত্র বিতরণ শেষে সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের দ্রুত রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদ্রাসা বোর্ডে শীর্ষে দারুন্নাজাত, আলিমে ৫৯২ জিপিএ-৫

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:২২ পি.এম


মাদ্রাসা বোর্ডে শীর্ষে দারুন্নাজাত, আলিমে ৫৯২ জিপিএ-৫

আলিম পরীক্ষা-২০২৬-এর ফলাফলে রাজধানীর ডেমরায় অবস্থিত ঐতিহ্যবাহী দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে। এই বছর, প্রতিষ্ঠানটির ১ হাজার ৩০৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৯২ জন জিপিএ-৫ অর্জন করেছে। পাসের হার দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৮৫ শতাংশ।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত বিভিন্ন পাবলিক পরীক্ষায় প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করে আসছে। এটি সরকারি পর্যায়ে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে একাধিকবার স্বীকৃতি লাভ করেছে।

দ্বীনি রাজনীতিমুক্ত ইলমি-আমলি পরিবেশে সুন্নতে নববির অনুসরণ ও আউলিয়ায়ে কেরামের আদর্শে পরিচালিত এই প্রতিষ্ঠানে বর্তমানে ১৫ হাজারের বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আবুল খায়ের মুহাম্মদ আবুবকর সিদ্দিক বলেন, ‘দ্বীনি পরিবেশ, শিক্ষকদের আন্তরিকতাপূর্ণ পাঠদান, শিক্ষার্থীদের গভীর অধ্যবসায়, গভর্নিং বডির দক্ষ পরিচালনা, এলাকাবাসী ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতা এবং সর্বোপরি আল্লাহ তাআলার অশেষ রহমত এ সাফল্যের মূল ভিত্তি।’

অধ্যক্ষ দেশবাসীর কাছে মাদ্রাসার উত্তরোত্তর সাফল্যের জন্য দোয়া কামনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%