ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

মৌসুমি বায়ুর বিদায়, ফের লঘুচাপের শঙ্কা


মৌসুমি বায়ুর বিদায়, ফের লঘুচাপের শঙ্কা

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছে যে, বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ সৃষ্টি হতে পারে। সংস্থাটির তথ্য অনুযায়ী, এই লঘুচাপ আগামী ৩ দিনের মধ্যে সৃষ্টি হতে পারে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য প্রদান করা হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। আগামী ১৩ অক্টোবরের কাছাকাছি সময়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে, বৃষ্টির আশঙ্কা নেই

পূর্বাভাসে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে বলা হয়েছে, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালকিনিতে ১০৪ পিস ইয়াবাসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

​মাদারীপুর প্রতিনিধি

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৫ পি.এম


কালকিনিতে ১০৪ পিস ইয়াবাসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার

মাদারীপুরের কালকিনি পৌর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৬ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কালকিনি থানা পুলিশ। গত শুক্রবার (১০ অক্টোবর) গভীর রাতে পৌরসভার মজিদবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়,মাদকের বিরুদ্ধে চলমান সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে কালকিনি থানার এসআই (নিঃ) হানিফ সরকার ও এএসআই (নিঃ) লেলিন আল মুনতাজের নেতৃত্বে পুলিশের একটি দল এলাকায় টহল দিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ১০ অক্টোবর রাত ২টা ৫ মিনিটে মজিদবাড়ি এলাকার ইমাম হোসেনের মালিকানাধীন একটি গুদাম ঘরে অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি চালিয়ে আসামিদের হেফাজত থেকে ১০৪ পিস ইয়াবা উদ্ধার এবং তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সকলের বাড়ি কালকিনি থানার মজিদবাড়ি এলাকায়। তারা হলেন:মোঃ ইমাম সরদার (৪৫), পিতা- মৃত হাজী আঃ মালেক সরদার,মোঃ আকাশ বেপারী (২৮), পিতা- মোঃ আনোয়ার বেপারী,মোঃ আরাফাত হোসেন মুন (২৪), পিতা- মোঃ সেকেন্দার আলী সরদার,
মোঃ জোবায়ের সরদার (২২), পিতা- মৃত রেজ্জেক সরদার,মোঃ সাকিবুল হাসান (২২), পিতা- মোঃ আবু বক্কর বেপারী,মেহেদী হাসান (৩৫), পিতা- মৃত আব্দুল হালিম সরদার।

এ ঘটনায় কালকিনি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। কালকিনি থানা পুলিশ জানিয়েছে,আইনি প্রক্রিয়া শেষে শনিবার সকালে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাইকগাছায় ২৪ ঘণ্টায় ১৮ জন গ্রেপ্তার, নিষিদ্ধ নেতা মান্নান হাজরা অন্তর্ভুক্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৬ পি.এম


পাইকগাছায় ২৪ ঘণ্টায় ১৮ জন গ্রেপ্তার, নিষিদ্ধ নেতা মান্নান হাজরা অন্তর্ভুক্ত

খুলনার পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারির মধ্যে রয়েছে রাজনৈতিক মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাও।

শুক্রবার (৯ অক্টোবর) থেকে শনিবার (১০ অক্টোবর) পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার পাইকগাছা থানার ডিউটি কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) একরামুল ইসলাম জানান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবিরের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার হরিঢালী ইউনিয়নের নগরশ্রীরামপুর এলাকা থেকে মান্নান হাজরা (৫৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা।

পুলিশ জানায়, মান্নান হাজরাকে ২০২৪ সালে থানায় দায়ের করা ১৬ নম্বর নাশকতা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ১৮ জনের মধ্যে জুয়া আইনে ছয়জন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুইজন, নিয়মিত মামলায় দুইজন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজন রয়েছেন। বাকি পাঁচজনকে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার করা হয়েছে।

পাইকগাছা থানার ওসি শেখ আব্দুল আউয়াল কবির বলেন, সমাজ থেকে মাদক, জুয়া ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জেলা পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী এ অভিযান চলবে। অপরাধ দমনে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরাজগঞ্জের হাসপাতালে ভর্তি তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ, ওয়ার্ডবয় পলাতক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৮ পি.এম


সিরাজগঞ্জের হাসপাতালে ভর্তি তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ, ওয়ার্ডবয় পলাতক

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আসা ২১ বছর বয়সী এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগের সম্মুখীন হতে হয়েছে। এ ঘটনার পর অভিযুক্ত হাসপাতালের ওয়ার্ডবয় পলাতক অবস্থায় রয়েছে। শনিবার (১০ অক্টোবর) ভোরে নারীদের ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত ওয়ার্ডবয় করিম সরকার (২৯) উপজেলার কর্ণসূতি গ্রামের আব্দুল করিম সরকারের ছেলে। তিনি আউটসোর্সিংয়ের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ডবয় হিসেবে কর্মরত রয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ এবং ভুক্তভোগী তরুণী জানায়, কাশিয়াহাটা গ্রামের ওই তরুণী শুক্রবার বিকেলে শারীরিক অসুস্থতার কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। শনিবার ভোরে ওয়ার্ডবয় করিম নারীদের ওয়ার্ডে প্রবেশ করে তরুণীর শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করেন। এরপর তরুণী চিৎকার করে তার মাকে ডাকেন এবং হাসপাতাল কর্তৃপক্ষকে এ বিষয়ে অভিযোগ জানান। এর পরই অভিযুক্ত ওয়ার্ডবয় হাসপাতাল ত্যাগ করে।

ভুক্তভোগী তরুণী অভিযোগ করেন, ওয়ার্ডবয় তার বেডের কাছে এসে নাম-ঠিকানা জানতে চান। তিনি জানতে চান, তরুণীর ডেঙ্গু জ্বর হয়েছে কি না। এসব বলতে বলতে করিম তরুণীর কপালে, গলায়, পিঠে এবং বুকে হাত দিয়ে বলেন, "আপনার প্রচুর জ্বর।" তখন তরুণী চিৎকার করেন এবং পরে নার্সকে বিষয়টি জানান।

হাসপাতালের জ্যেষ্ঠ স্টাফ নার্স রূপালী খাতুন বলেন, "বিষয়টি শুনেছি। ঘটনার পর আমরাও নিরাপত্তাহীনতায় রয়েছি। আমাদের নারী কর্মীদের সঙ্গেও এমন ঘটনা ঘটতে পারত।"

নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের এক কর্মী জানান, এর আগে ওয়ার্ডবয় করিম এক নারীর সঙ্গে এমন ঘটনা ঘটিয়েছিল। সে সময় স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দিয়েছিল। আজ আবার সে একই ধরনের ঘটনা ঘটিয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. আব্দুল মুকিত হোসেন বলেন, "ভুক্তভোগী নারীর সঙ্গে কথা বলেছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।"

অভিযুক্ত করিম সরকার ঘটনার পর থেকে পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া গেছে।

কামারখন্দ থানার ওসি হাশমত আলী বলেন, "এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাজিলে ১৩ জিম্মি শিশু উদ্ধার, হামলাকারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৯ পি.এম


ব্রাজিলে ১৩ জিম্মি শিশু উদ্ধার, হামলাকারী নিহত

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় কুরিতিবা (Curitiba) শহরে একটি কিন্ডারগার্টেনে ১৩ শিশুকে জিম্মি করার একটি রোমহর্ষক ঘটনার অবসান ঘটেছে। তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলা রুদ্ধদ্বার আলোচনার পর পুলিশের বিশেষ বাহিনীর সফল ট্যাকটিক্যাল অপারেশনে হামলাকারী নিহত হয়েছে এবং ১৩ শিশুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) সাও ব্রাজ (Sao Braz) এলাকার একটি কিন্ডারগার্টেন স্কুলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সিজোফ্রেনিয়ায় আক্রান্ত এক ব্যক্তি স্কুলের গেট টপকে ভেতরে প্রবেশ করে এবং একটি ক্লাসরুমের ১৩ শিশুকে জিম্মি করে। এ সময় হামলাকারী ক্লাসের ভেতরে দাহ্য পদার্থ ছড়িয়ে দিয়ে হাতে লাইটার নিয়ে আগুন জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়। হামলাকারীর কাছে একটি ছুরি এবং একটি নকল আগ্নেয়াস্ত্র ছিল।

প্যারানা রাজ্যের সামরিক পুলিশ স্পেশাল ফোর্সের কমান্ডার Alexandre Lopes Dias সংবাদমাধ্যমকে জানান, জিম্মি সংকট নিরসনে পুলিশের অভিজ্ঞ নেগোশিয়েশন টিম দীর্ঘ সময় ধরে আলোচনা চালিয়ে যায়। কিন্তু একপর্যায়ে শিশুরা আতঙ্কিত হয়ে পড়লে হামলাকারী তাদের ওপর শারীরিক নির্যাতন শুরু করে এবং মারধর করতে থাকে। বড় ধরনের প্রাণহানি বা বিপর্যয় এড়াতে পুলিশ তাৎক্ষণিকভাবে বিশেষ অভিযান (Tactical Intervention) পরিচালনা করে।

অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফ্ল্যাশ ব্যাং (flash bangs) ব্যবহার করে অত্যন্ত সতর্কতার সঙ্গে ক্লাসরুমে প্রবেশ করে এবং হামলাকারীকে নিষ্ক্রিয় করে। এতে ঘটনাস্থলেই ওই সন্দেহভাজন নিহত হয়। তবে জিম্মি থাকা অবস্থায় হামলাকারীর মারধরে অন্তত এক শিশু আহত হয়েছে।

এদিকে সন্তানদের ফিরে পেয়ে বাইরে অপেক্ষমাণ উদ্বিগ্ন অভিভাবকরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। কুরিতিবার মেয়র Eduardo Pimentel সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে জানান, "১৩ শিশু এখন জীবিত এবং সম্পূর্ণ নিরাপদ! চরম উৎকণ্ঠা ও উত্তেজনার মুহূর্তগুলোর পর এটিই আমাদের সবার কাঙ্ক্ষিত সংবাদ।"

স্থানীয় প্রশাসন জানিয়েছে, উদ্ধারকৃত শিশু ও স্কুলটির শিক্ষকদের মানসিক ট্রমা কাটিয়ে উঠতে বিশেষ মনস্তাত্ত্বিক সহায়তা (Psychological Support) প্রদান করা হবে। ব্রাজিলে সাম্প্রতিক বছরগুলোতে শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%