১১:৫৮ পি.এম
বৈরি আবহাওয়ার পাশাপাশি কিছু এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হলেও সিলেট বিভাগের শনিবারের (১১ জুলাই) এইচএসসি ও সমমানের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে।
সিলেট অঞ্চলের চার জেলার জেলা প্রশাসকদের মতে, আপাতত পরীক্ষাগ্রহণে কোনো সমস্যা নেই।
শুক্রবার (১০ জুলাই) তারিখে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট থেকে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতির কাছে একটি চিঠি পাঠানো হয়, যেখানে এ বিষয়টি জানানো হয়েছে।
আরও পড়ুন: জবিতে এবার খেলাফত ছাত্র মজলিসের গরুভোজের ঘোষণা, থাকছে কাওয়ালি
চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল, অতিবৃষ্টি ও বৈরি আবহাওয়ার কারণে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলায় বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে—এমন তথ্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
এই পরিস্থিতির মধ্যে চলমান এইচএসসি পরীক্ষা আয়োজনের বিষয়ে মাঠপর্যায়ের অবস্থা জানার জন্য চার জেলার জেলা প্রশাসকের কাছে জরুরি ভিত্তিতে মতামত চাওয়া হয়।
জেলা প্রশাসকদের মতামতের ভিত্তিতে শিক্ষা বোর্ড জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে শনিবার অনুষ্ঠিতব্য তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের পরীক্ষা গ্রহণে কোনো প্রতিবন্ধকতা নেই।
সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরী বিষয়টি বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটিকে অবহিত করেছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: কমলনগরে নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকারের দায়ে চারজনকে কারাদণ্ড ও জরিমানা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন