ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জুলাই আন্দোলনে কিশোর মোতালিব হত্যা: সাঈদ খোকনের দুই দিনের রিমান্ড মঞ্জুর


জুলাই আন্দোলনে কিশোর মোতালিব হত্যা: সাঈদ খোকনের দুই দিনের রিমান্ড মঞ্জুর

ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৬ : রাজধানীর ধানমন্ডিতে ২৪ জুলাই আন্দোলনের সময় আবদুল মোতালিব (১৪) নামে এক কিশোরের হত্যার মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের তৃতীয় দফায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

পাঁচ দিনের রিমান্ড শেষে আজ সাঈদ খোকনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ১৭ নভেম্বর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেফতার করে এসআরবি। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়। একই দিনে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন: ভারতে খুন হওয়া এমপি আনারের কন্যা ডরিনকে কারাগারে পাঠানোর নির্দেশ

গত ২৪ নভেম্বর দ্বিতীয় দফায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসমাইল তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার অনুযায়ী, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ৪ আগস্ট ধানমন্ডি থানা এলাকায় আন্দোলনে অংশগ্রহণ করেন আবদুল মোতালিব। আন্দোলনের সময় তার বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান।

ওই ঘটনায় ২০২৪ সালের ২৬ আগস্ট নিহতের পিতা আব্দুল মতিন ধানমন্ডি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত পরিচয় ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়। সাঈদ খোকন এই মামলায় ২৯ নম্বর আসামি।

আরও পড়ুন: রাজধানীতে আওয়ামী লীগের লকডাউন কার্যক্রম নিষিদ্ধ, কোনো প্রভাব নেই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় ভূমি কর্মকর্তাকে দায়িত্বে অবহেলার অভিযোগে শোকজ নোটিশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৮ পি.এম


বগুড়ায় ভূমি কর্মকর্তাকে দায়িত্বে অবহেলার অভিযোগে শোকজ নোটিশ

বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা কামাল হায়দারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। অনিয়ম-দুর্নীতি ও দায়িত্বে অবহেলার অভিযোগে তাকে এই নোটিশ দেওয়া হয়েছে, যা খাস আদায়ের নামে গোসাইবাড়ী হাটে সংঘটিত হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) সকালে ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর আল মনসুর শোয়াইব এই পদক্ষেপ গ্রহণ করেন। শোকজ নোটিশে উল্লেখ করা হয়েছে, আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে হবে।

উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা যায়, গোসাইবাড়ী হাট-বাজারে গত দুই বছর বার্ষিক ইজারা না দিয়ে খাস আদায়ের নামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে একটি স্থানীয় সিন্ডিকেট। স্থানীয়দের অভিযোগ, এ অর্থ লোপাটে প্রশাসনের যোগসাজশও রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে এসব অভিযোগের কোনো কার্যকর প্রতিকার মেলেনি।

বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর প্রশাসন হাটের দৃশ্যমান স্থানে টোল আদায়ের মূল্যতালিকা টাঙানোর নির্দেশ দেয়। কিন্তু দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কামাল হায়দার সেই নির্দেশ বাস্তবায়ন করেননি। এই অভিযোগগুলোকে আমলে নিয়ে প্রশাসন এবার তার বিরুদ্ধে শোকজের পদক্ষেপ গ্রহণ করেছে।

অন্যদিকে, ভূমি উপসহকারী কর্মকর্তা কামাল হায়দার অভিযোগগুলো অস্বীকার করেছেন। তিনি জানান, অসুস্থতার কারণে চিকিৎসার কাজে ব্যস্ত থাকায় যথাসময়ে হাটে টোল আদায়ের মূল্যতালিকা টাঙানো সম্ভব হয়নি। তবে রবিবার শোকজের নোটিশ পাওয়ার পর তিনি হাটের দৃশ্যমান স্থানে টোল আদায়ের মূল্যতালিকা ঝুলিয়েছেন। পরবর্তীতে এ সংখ্যা আরো বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর আল মনসুর শোয়াইব বলেছেন, কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক জবাব না পেলে বিধি অনুযায়ী কামাল হায়দারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উড্ডয়নের আগে ঢাকা বিমানবন্দরে ইউএস-বাংলার উড়োজাহাজের টায়ারে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৮ পি.এম


উড্ডয়নের আগে ঢাকা বিমানবন্দরে ইউএস-বাংলার উড়োজাহাজের টায়ারে আগুন

ঢাকা বিমানবন্দরে উড্ডয়নের পূর্বে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঢাকা-জেদ্দা ফ্লাইটের টায়ারে আগুন লাগার একটি ঘটনা ঘটেছে। এই কারণে ফ্লাইটটির যাত্রা বাতিল করা হয় এবং চার শতাধিক যাত্রীকে নিরাপদে নামিয়ে টার্মিনালে নিয়ে যাওয়া হয়।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে ঢাকা বিমানবন্দরের রানওয়েতে এই ঘটনা ঘটে।

ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজটির জরুরি বহির্গমন স্লাইড (ইমার্জেন্সি স্লাইড) ব্যবহার করে যাত্রীদের দ্রুত নিচে নামানোর কাজ চলছে। এ সময় অনেক যাত্রীকে সাদা এহরামের কাপড় পরা অবস্থায় স্লাইড দিয়ে নামতে দেখা যায়।

নিচে অবস্থানরত বিমানবন্দরের নিরাপত্তা সদস্য এবং এয়ারলাইন্সের কর্মীরা যাত্রীদের নিরাপদে নামতে সহায়তা করেন এবং দ্রুত উড়োজাহাজ থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেন। রানওয়ের পাশে অনেক যাত্রীকে জড়ো হয়ে থাকতে দেখা যায়। পরে তাদের এয়ারলাইন্সের বাসে করে টার্মিনালে নিয়ে যাওয়া হয়।

ভিডিওতে আরও দেখা যায়, ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের গাড়ি ও সদস্যরা রানওয়েতে এসে উড়োজাহাজের টায়ারের দিকে পানি ছিটাচ্ছেন। এ সময় টায়ার থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যে পালিয়ে যায়, সে আর ফিরে আসেনা, শেখ হাসিনাও আসবে না: হাফিজ ইব্রাহিম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৮ পি.এম


যে পালিয়ে যায়, সে আর ফিরে আসেনা, শেখ হাসিনাও আসবে না: হাফিজ ইব্রাহিম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম মন্তব্য করেছেন, "দেশ থেকে যে পালিয়ে যায়, সে আর ফিরে আসেনা। যেমন উগান্ডার ইতিহাসে ইদি আমিনও আসেনাই। একইভাবে শেখ হাসিনাও আসবেনা। এটাই সত্য, এটাই বাস্তব। আওয়ামীলীগের কর্মীদের বুঝা উচিত, শেখ হাসিনার এ আই দিয়ে তৈরি মিথ্যা অডিও শুনে আগুনে ঝাপ দিয়ে নিজেদেরই আগুনে পুড়তে হবে"।

রোববার (২৯ নভেম্বর) দুপুর ১টায় ভোলার দৌলতখানে তীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন খান'র সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাজাহান সাজু, দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম। এসময় বিভিন্ন ইউনিয়নের মৎস্য ও পশু খামারির মালিক, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুরে প্রথমবারের মতো যাত্রা শুরু করল ইয়াদিয়া বাইক জোন

আন্তর্জাতিক ডেস্ক

মুবাশশির আলম রাহুল, জামালপুর প্রতিনিধি

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৯ পি.এম


জামালপুরে প্রথমবারের মতো যাত্রা শুরু করল ইয়াদিয়া বাইক জোন

জামালপুরে প্রথমবারের মতো আধুনিক প্রযুক্তিনির্ভর বৈদ্যুতিক মোটরসাইকেল ব্র্যান্ড ইয়াদিয়া (Yadea)-এর বাইক জোনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) দুপুরে জামালপুর শহরের মেডিকেল কলেজ রোডের দক্ষিণ ফুলবাড়িয়া বাইপাস সড়কে অবস্থিত প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জামালপুর সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
উদ্বোধন শেষে প্রতিষ্ঠানটির উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ হারুন অর রশিদ, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) জামালপুর জেলা শাখার সভাপতি এনামুল হক খান মিলন এবং বাংলাদেশ দোকান মালিক সমিতি জামালপুর জেলা শাখার সভাপতি দিদারুল আলম কালা।
এছাড়াও বক্তব্য দেন ইয়াদিয়া বাইক জোনের স্বত্বাধিকারী একরামুল হক খান সজীব, রানার অটোমোবাইলস পিএলসির ন্যাশনাল বিজনেস ম্যানেজার টিএম আসিবুল ইমরান এবং প্রতিষ্ঠানটির চিফ বিজনেস অফিসার মোহাম্মদ আবু হানিফসহ আমন্ত্রিত অতিথিরা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জামালপুরে ইয়াদিয়া বাইক জোনের যাত্রা শুরু হওয়ায় স্থানীয় ক্রেতারা আধুনিক প্রযুক্তির ইলেকট্রিক বাইক সম্পর্কে জানতে ও কেনার সুযোগ পাবেন। একই সঙ্গে এ উদ্যোগ জেলার ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%